আন্তর্জাতিক


ইউক্রেনের সাথে শান্তি আলোচনার ইঙ্গিত দিলো রাশিয়া


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:০৮ এপ্রিল ২০২৩, ০৫:৫৯ অপরাহ্ন, শনিবার

ইউক্রেনের সাথে শান্তি আলোচনার ইঙ্গিত দিলো রাশিয়া
অবশেষে ইউক্রেনের সাথে শান্তি আলোচনার পক্ষে ইঙ্গিত দিলো রাশিয়া। মস্কোর পক্ষ থেকে ইউক্রেনের প্রতি এমন প্রস্তাবনা নিয়ে হাজির হয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি জানিয়েছেন, ইউক্রেনের শান্তি আলোচনা অবশ্যই “নতুন বিশ্ব ব্যবস্থা”র ভিত্তিতে তৈরি হতে হবে।   

তিনি আরও বলেন, ‘রুশ স্বার্থ ও উদ্বেগকে বিবেচনায় নিয়েই যে কোনো ধরনের আলোচনা হওয়া উচিত।’

চলতি সপ্তাহের শুক্রবার আঙ্কারায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলুর সঙ্গে এক বৈঠকের পর এসব কথা বলেন ল্যাভরভ। 

যদিও চলতি সপ্তাহের শুরুতেই রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছিলো, ইউক্রেনে এক বছর ধরে চলমান এই যুদ্ধকে টেনে নেয়া ছাড়া তাদের হাতেও আর কোন বিকল্প পথ খোলা নেই। যুদ্ধ বন্ধে কোনরকম কূটনৈতিক তৎপরতা না থাকাকেই এজন্য দায়ী করেছে মস্কো। 

এসময় বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্রের একক অবস্থানের বিপক্ষেও নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। দীর্ঘদিন ধরেই মস্কোর থেকে বলা হচ্ছিলো, বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের আধিপত্যের বিরুদ্ধে লড়াই করছে দেশটি। ইউক্রেন আক্রমণও তাদের এমন লড়াইয়ের অংশ।
 
রুশ পররাষ্ট্রমন্ত্রী এসময় বলেন, ‘নতুন বিশ্বব্যবস্থা যেসব নীতিমালার ওপর প্রণীত হবে সেসব বিষয় মেনে নিয়েই এসব আলোচনা হওয়া উচিত। এ সময় একক পরাশক্তি শাসিত কোন বিশ্বব্যবস্থার ধারণা রাশিয়া স্বীকার করে না বলেও উল্লেখ করেন তিনি। 

উল্লেখ্য, যুদ্ধ শুরু পরই ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শান্তি আলোচনার আয়োজন করেছিল তুরস্ক। এদিনের বৈঠকেও দেশটির পররাষ্ট্রমন্ত্রী দুদেশের মাঝে পুনরায় সংলাপের আহ্বান জানান।



সম্পর্কিত

ইউরোপ

জনপ্রিয়


আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

তামিলনাড়ুতে গরু জবাই নিষেধাজ্ঞার বিপক্ষে লড়াইয়ে বিজয়

ভারতের তামিলনাড়ুতে কোরবানি ঈদসহ যেকোনো দিনে গরু ও বাছুর জবাই নিষিদ্ধ করার বিষয়ে মাদ্রাজ হাইকোর্টের দেওয়া আদেশের ওপর স্থগিতাদেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। সোমবার (১৩ জুলাই) দেওয়া এই আদেশে সর্বোচ্চ আদালত পর্যবেক্ষণ করেন, হাইকোর্টের রায়ে সংশোধনের প্রয়োজন ছিল।

জাপানকে যেভাবে গুপ্তচরদের ঘাঁটি বানিয়েছে রাশিয়া: নিউইয়র্ক টাইমসের অনুসন্ধান

ইউক্রেন যুদ্ধের জন্য সামরিক ও বেসামরিক উভয়ক্ষেত্রে ব্যবহারযোগ্য প্রযুক্তি সংগ্রহ এবং গোয়েন্দা তথ্য আহরণের উদ্দেশ্যে জাপানকে কার্যত গুপ্তচরবৃত্তির কেন্দ্র হিসেবে ব্যবহার করছে রাশিয়া। জাপানের গুপ্তচরবৃত্তিবিষয়ক আইনের দুর্বলতাকে কাজে লাগিয়ে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস।

পাল্টাপাল্টি হামলায় নতুন করে বাহরাইনে মার্কিন ড্রোনবহর ধ্বংসের দাবি ইরানের

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আবারও পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাতে উভয় পক্ষের সামরিক অভিযানে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে চলমান সংকট আরও তীব্র হয়েছে। ইরানের দাবি, তারা বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালিয়ে একটি ড্রোনবহর ধ্বংস করেছে। তবে এ দাবির স্বাধীন যাচাই তাৎক্ষণিকভাবে সম্ভব হয়নি। একই সময়ে যুক্তরাষ্ট্রও ইরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনায় নতুন করে হামলার কথা জানিয়েছে।

বিয়েতে খাসির বদলে মুরগি, বর-কনে পক্ষের সংঘর্ষে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ১২

বিয়ের ভোজে খাসির মাংস পরিবেশনের প্রতিশ্রুতি ছিল। কিন্তু খাবারের টেবিলে গিয়ে দেখা গেল, খাসির বদলে পরিবেশন করা হয়েছে মুরগির মাংস। আর এতেই শুরু হয় বর ও কনেপক্ষের মধ্যে তুমুল বাগ্‌বিতণ্ডা, যা মুহূর্তেই রূপ নেয় রক্তক্ষয়ী সংঘর্ষে। লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন।