আন্তর্জাতিক


পারমাণবিক ডুবোড্রোন এনে চমক দিলো উত্তর কোরিয়া


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:০৮ এপ্রিল ২০২৩, ০৫:২৮ অপরাহ্ন, শনিবার

পারমাণবিক ডুবোড্রোন এনে চমক দিলো উত্তর কোরিয়া
পানির নিচে পারমাণবিক ড্রোন এনে রীতিমতো চমক উপহার দিয়েছে উত্তর কোরিয়া। নিজ দেশের কর্মকর্তাদের শক্তিশালী পারমাণবিক বোমা নির্মাণের আদেশ দিয়েছিলেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। এমন নির্দেশের দুই সপ্তাহের মাথায় এলো এই ডুবোড্রোনের ঘোষণা।   

চলতি সপ্তাহের শুরুতেই পানির নিচে চলতে পারে এমন এক পারমাণবিক শক্তিধর নতুন অ্যাটাক ড্রোনের আরেকটি পরীক্ষা চালিয়েছে পিয়ংইয়ং। আজ শনিবার এই ড্রোনের কথা নিশ্চিত করেছে সেখানকার রাষ্ট্রীয় গণমাধ্যম কেএনসিএ। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, পানির নিচে চলতে সক্ষম এই পারমাণবিক ড্রোনের নাম  হায়িল-২ । গত ৪ থেকে ৭ এপ্রিল পর্যন্ত এই ড্রোনের সফল মহড়া চালানো হয় বলে নিশ্চিত করেছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ।  

দেশটির ভাষায় ‘হায়িল’ শব্দের অর্থ সুনামি। পানির নিচে চলতে সক্ষম পারমাণবিক ড্রোনকে এই নামেই তৈরি করছে পিয়ংইয়ং। এর মাত্র দেড় সপ্তাহ আগে হায়িল-১ নামে পারমাণবিক বোমা বহনকারী নতুন ডুবোড্রোনের পরীক্ষা চালানো হয়েছিল।

২৩ মার্চ প্রথম পানির নিচে চলার উপযোগী করে তৈরি হয় এই ড্রোনকে। উত্তর কোরিয়ার নিজস্ব প্রযুক্তির সাহায্য নিয়ে তৈরি করা হয়েছিলো এই ডুবোড্রোন। 

হেইল-১ পরমাণু শক্তিচালিত কোনো ড্রোন নয়, তবে এটি পরমাণু বোমা বহনে সক্ষম। বিস্ফোরণের আগে অন্তত ৫৯ ঘণ্টা পানির নিচে চলাচল করেছিলো এই ড্রোনটি।  

পিয়ংইয়ং দাবি করেছে, ডুবোড্রোন হায়িল-২ সর্বশেষ পরীক্ষায় বেশ ভালোভাবেই উৎরে গিয়েছে। কেসিএনএ এর দেয়া তথ্য অনুযায়ি, নতুন এই ড্রোন পানির নিচে ৭১ ঘণ্টা ৬ মিনিট বিচরণ করেছে। 

বর্তমানে কোরিয়া উপদ্বীপ সংলগ্ন সমুদ্রে যৌথ মহড়া পরিচালনা করছে দক্ষিণ কোরিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র। তাদের এই মহড়ায় দেখা গিয়েছে মার্কিন পারমাণবিক বোমা বহনকারী যুদ্ধবিমান। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে উত্তর কোরিয়া।

তাদের ভাষ্যমতে, মার্কিন যুক্তরাষ্ট্রের এমন বিমানের উপস্থিতি এই অঞ্চলের শান্তি বিনষ্টের কারণ হবে। এমন উত্তেজনার মাঝেই ওয়াশিংটন ও সিউলকে নিজেদের সামরিক সক্ষমতা কেমন থাকবে তা জানান দিতেই নতুন এই পারমাণবিক ড্রোনের পরীক্ষা চালাল পিয়ংইয়ং।



সম্পর্কিত

এশিয়া

জনপ্রিয়


আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

তামিলনাড়ুতে গরু জবাই নিষেধাজ্ঞার বিপক্ষে লড়াইয়ে বিজয়

ভারতের তামিলনাড়ুতে কোরবানি ঈদসহ যেকোনো দিনে গরু ও বাছুর জবাই নিষিদ্ধ করার বিষয়ে মাদ্রাজ হাইকোর্টের দেওয়া আদেশের ওপর স্থগিতাদেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। সোমবার (১৩ জুলাই) দেওয়া এই আদেশে সর্বোচ্চ আদালত পর্যবেক্ষণ করেন, হাইকোর্টের রায়ে সংশোধনের প্রয়োজন ছিল।

জাপানকে যেভাবে গুপ্তচরদের ঘাঁটি বানিয়েছে রাশিয়া: নিউইয়র্ক টাইমসের অনুসন্ধান

ইউক্রেন যুদ্ধের জন্য সামরিক ও বেসামরিক উভয়ক্ষেত্রে ব্যবহারযোগ্য প্রযুক্তি সংগ্রহ এবং গোয়েন্দা তথ্য আহরণের উদ্দেশ্যে জাপানকে কার্যত গুপ্তচরবৃত্তির কেন্দ্র হিসেবে ব্যবহার করছে রাশিয়া। জাপানের গুপ্তচরবৃত্তিবিষয়ক আইনের দুর্বলতাকে কাজে লাগিয়ে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস।

পাল্টাপাল্টি হামলায় নতুন করে বাহরাইনে মার্কিন ড্রোনবহর ধ্বংসের দাবি ইরানের

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আবারও পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাতে উভয় পক্ষের সামরিক অভিযানে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে চলমান সংকট আরও তীব্র হয়েছে। ইরানের দাবি, তারা বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালিয়ে একটি ড্রোনবহর ধ্বংস করেছে। তবে এ দাবির স্বাধীন যাচাই তাৎক্ষণিকভাবে সম্ভব হয়নি। একই সময়ে যুক্তরাষ্ট্রও ইরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনায় নতুন করে হামলার কথা জানিয়েছে।

বিয়েতে খাসির বদলে মুরগি, বর-কনে পক্ষের সংঘর্ষে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ১২

বিয়ের ভোজে খাসির মাংস পরিবেশনের প্রতিশ্রুতি ছিল। কিন্তু খাবারের টেবিলে গিয়ে দেখা গেল, খাসির বদলে পরিবেশন করা হয়েছে মুরগির মাংস। আর এতেই শুরু হয় বর ও কনেপক্ষের মধ্যে তুমুল বাগ্‌বিতণ্ডা, যা মুহূর্তেই রূপ নেয় রক্তক্ষয়ী সংঘর্ষে। লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন।