আন্তর্জাতিক


প্রয়োজনে পোল্যান্ডের সব যুদ্ধবিমান ইউক্রেনকে দেওয়া হবে


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:০৬ এপ্রিল ২০২৩, ০৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার

প্রয়োজনে পোল্যান্ডের সব যুদ্ধবিমান ইউক্রেনকে দেওয়া হবে
পোল্যান্ড সফরের শুরুতেই দারুণ উপহার পেলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাজধানী ওয়ারশতে পোলিশ প্রেসিডেন্ট আন্দ্রেই দুদার সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন তিনি। বৈঠকে ইউক্রেনকে নিজেদের সব মিগ-২৯ বিমান দিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন পোলিশ প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়, রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরুর পর পোল্যান্ডে জেলেনস্কির প্রথম আনুষ্ঠানিক সফর। এই সফরের অন্যতম মূল লক্ষ্য ছিলো ইউক্রেনের মিগ-২৯ বিমানের প্রাপ্তি। 

ইউক্রেনের পাইলটরা পশ্চিমা যুদ্ধবিমান চালাতে পারেন না। অন্যদিকে সোভিয়েত ইউনিয়নের পতনের পর নতুন কোনো যুদ্ধবিমানও কেনেনি দেশটি। ফলে রাশিয়ার আক্রমণে দেশটির বিমানবাহিনী এখন রীতিমতো ভঙ্গুর। 

এ অবস্থার পরিবর্তনে বহুদিন ধরেই মিত্রদের কাছ থেকে যুদ্ধবিমান চাইছে ইউক্রেন। আর তাতেই সাড়া দিয়ে এগিয়ে এসেছে পোল্যান্ড। 

পোল্যান্ডের প্রেসিডেন্ট বলেন, ইউক্রেনকে প্রথম দিন থেকে সাহায্য করছেন তারা, ভবিষ্যতেও করবেন।

এর আগেই যদিও ইউক্রেনকে ১৪টি মিগ-২৯ যুদ্ধবিমান পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। তবে এদিনের বৈঠকের পর নিজেদের সব মিগ-২৯ বিমানই ইউক্রেনকে দিতে চান পোলিশ প্রেসিডেন্ট। 

তিনি বলেন, প্রয়োজনে পোল্যান্ডের সব যুদ্ধবিমান ইউক্রেনকে দেওয়া হবে।  


এদিকে এমন প্রতিশ্রুতির পর একাধিকবার পোলিশ প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন জেলেনস্কি। 

পোল্যান্ডের সাহায্যের কথা স্বীকার করে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, যুদ্ধের প্রথম দিন থেকে পোল্যান্ড কাঁধে কাঁধ মিলিয়ে সাহায্য করছে। আমি এর জন্য আপনাদের ধন্যবাদ জানাতে চাই। 

সম্পর্কিত

ইউরোপ

জনপ্রিয়


আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

তামিলনাড়ুতে গরু জবাই নিষেধাজ্ঞার বিপক্ষে লড়াইয়ে বিজয়

ভারতের তামিলনাড়ুতে কোরবানি ঈদসহ যেকোনো দিনে গরু ও বাছুর জবাই নিষিদ্ধ করার বিষয়ে মাদ্রাজ হাইকোর্টের দেওয়া আদেশের ওপর স্থগিতাদেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। সোমবার (১৩ জুলাই) দেওয়া এই আদেশে সর্বোচ্চ আদালত পর্যবেক্ষণ করেন, হাইকোর্টের রায়ে সংশোধনের প্রয়োজন ছিল।

জাপানকে যেভাবে গুপ্তচরদের ঘাঁটি বানিয়েছে রাশিয়া: নিউইয়র্ক টাইমসের অনুসন্ধান

ইউক্রেন যুদ্ধের জন্য সামরিক ও বেসামরিক উভয়ক্ষেত্রে ব্যবহারযোগ্য প্রযুক্তি সংগ্রহ এবং গোয়েন্দা তথ্য আহরণের উদ্দেশ্যে জাপানকে কার্যত গুপ্তচরবৃত্তির কেন্দ্র হিসেবে ব্যবহার করছে রাশিয়া। জাপানের গুপ্তচরবৃত্তিবিষয়ক আইনের দুর্বলতাকে কাজে লাগিয়ে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস।

পাল্টাপাল্টি হামলায় নতুন করে বাহরাইনে মার্কিন ড্রোনবহর ধ্বংসের দাবি ইরানের

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আবারও পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাতে উভয় পক্ষের সামরিক অভিযানে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে চলমান সংকট আরও তীব্র হয়েছে। ইরানের দাবি, তারা বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালিয়ে একটি ড্রোনবহর ধ্বংস করেছে। তবে এ দাবির স্বাধীন যাচাই তাৎক্ষণিকভাবে সম্ভব হয়নি। একই সময়ে যুক্তরাষ্ট্রও ইরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনায় নতুন করে হামলার কথা জানিয়েছে।

বিয়েতে খাসির বদলে মুরগি, বর-কনে পক্ষের সংঘর্ষে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ১২

বিয়ের ভোজে খাসির মাংস পরিবেশনের প্রতিশ্রুতি ছিল। কিন্তু খাবারের টেবিলে গিয়ে দেখা গেল, খাসির বদলে পরিবেশন করা হয়েছে মুরগির মাংস। আর এতেই শুরু হয় বর ও কনেপক্ষের মধ্যে তুমুল বাগ্‌বিতণ্ডা, যা মুহূর্তেই রূপ নেয় রক্তক্ষয়ী সংঘর্ষে। লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন।