আন্তর্জাতিক


মার্কিন রাষ্ট্রদূতের জন্য প্রেসিডেন্টের দরজা বন্ধ হয়ে গেছে: এরদোগান


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:০৪ এপ্রিল ২০২৩, ০৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার

মার্কিন রাষ্ট্রদূতের জন্য প্রেসিডেন্টের দরজা বন্ধ হয়ে গেছে: এরদোগান
আঙ্কারায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের জন্য প্রেসিডেন্টের দরজা বন্ধ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান। বিরোধীদলের প্রেসিডেন্ট প্রার্থী কামাল কিলিচদারওগ্লুর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত জেফরি ফ্লেইক বৈঠক করার পর এই ঘোষণা দেন তুর্কি প্রেসিডেন্ট। 

আঙ্কারায় এক জনসভায় মার্কিন রাষ্ট্রদূতের প্রতি এমন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তিনি। তুর্কি প্রেসিডেন্ট বলেন, জো বাইডেনের প্রতিনিধি এখানে কি করছেন? তিনি কামালের সঙ্গে বৈঠক করছেন। ধিক্কার আপনাদের জন্য।

মার্কিন রাষ্ট্রদূতকে উদ্দেশ্য করে বলেন, আপনি একজন রাষ্ট্রদূত। আপনার কথা হবে প্রেসিডেন্টের সঙ্গে। কিন্তু এই ঘটনার পর আপনি কিভাবে আশা করেন প্রেসিডেন্টের সঙ্গে আপনি সাক্ষাৎ করবেন?

এরদোগান বলেন মার্কিন রাষ্ট্রদূতের জন্য তার দরজা বন্ধ হয়ে গেছে। তাকে তার সীমাবদ্ধতা জানতে দেয়া দরকার।

উল্লেখ্য, আগামী ১৪ মে তুরস্কে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রেসিডেন্ট নির্বাচনে কিলিচদারওগ্লু বিরোধী ৬ দলের মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরদোগানের সামনে তাকেই প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে ভাবা হচ্ছে। 



সম্পর্কিত

ইউরোপ

জনপ্রিয়


আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

তামিলনাড়ুতে গরু জবাই নিষেধাজ্ঞার বিপক্ষে লড়াইয়ে বিজয়

ভারতের তামিলনাড়ুতে কোরবানি ঈদসহ যেকোনো দিনে গরু ও বাছুর জবাই নিষিদ্ধ করার বিষয়ে মাদ্রাজ হাইকোর্টের দেওয়া আদেশের ওপর স্থগিতাদেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। সোমবার (১৩ জুলাই) দেওয়া এই আদেশে সর্বোচ্চ আদালত পর্যবেক্ষণ করেন, হাইকোর্টের রায়ে সংশোধনের প্রয়োজন ছিল।

জাপানকে যেভাবে গুপ্তচরদের ঘাঁটি বানিয়েছে রাশিয়া: নিউইয়র্ক টাইমসের অনুসন্ধান

ইউক্রেন যুদ্ধের জন্য সামরিক ও বেসামরিক উভয়ক্ষেত্রে ব্যবহারযোগ্য প্রযুক্তি সংগ্রহ এবং গোয়েন্দা তথ্য আহরণের উদ্দেশ্যে জাপানকে কার্যত গুপ্তচরবৃত্তির কেন্দ্র হিসেবে ব্যবহার করছে রাশিয়া। জাপানের গুপ্তচরবৃত্তিবিষয়ক আইনের দুর্বলতাকে কাজে লাগিয়ে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস।

পাল্টাপাল্টি হামলায় নতুন করে বাহরাইনে মার্কিন ড্রোনবহর ধ্বংসের দাবি ইরানের

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আবারও পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাতে উভয় পক্ষের সামরিক অভিযানে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে চলমান সংকট আরও তীব্র হয়েছে। ইরানের দাবি, তারা বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালিয়ে একটি ড্রোনবহর ধ্বংস করেছে। তবে এ দাবির স্বাধীন যাচাই তাৎক্ষণিকভাবে সম্ভব হয়নি। একই সময়ে যুক্তরাষ্ট্রও ইরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনায় নতুন করে হামলার কথা জানিয়েছে।

বিয়েতে খাসির বদলে মুরগি, বর-কনে পক্ষের সংঘর্ষে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ১২

বিয়ের ভোজে খাসির মাংস পরিবেশনের প্রতিশ্রুতি ছিল। কিন্তু খাবারের টেবিলে গিয়ে দেখা গেল, খাসির বদলে পরিবেশন করা হয়েছে মুরগির মাংস। আর এতেই শুরু হয় বর ও কনেপক্ষের মধ্যে তুমুল বাগ্‌বিতণ্ডা, যা মুহূর্তেই রূপ নেয় রক্তক্ষয়ী সংঘর্ষে। লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন।