আন্তর্জাতিক


ফিনল্যান্ডের নির্বাচনে ডানপন্থীদের জয়


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:০৩ এপ্রিল ২০২৩, ১২:৫৯ অপরাহ্ন, সোমবার

ফিনল্যান্ডের নির্বাচনে ডানপন্থীদের জয়
ফিনল্যান্ড পার্লামেন্ট নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই শেষে জয় পেয়েছে দেশটির ডানপন্থী রাজনৈতিক দল। দেশটির মধ্য-ডানপন্থী ন্যাশনাল কোয়ালিশন পার্টি (এনসিপি) নির্বাচনে নিজেদের জয়ী বলে দাবি করেছে। যদিও জোট সরকার গড়তে হবে তাদের। পরাজয় স্বীকার করে জয়ী দলকে শুভকামনা জানিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী সানা মারিন। 

ভোটের হিসাবে প্রধানমন্ত্রী সানা মারিনের দল স্যোশাল ডেমোক্রেটিক পার্টি (এসডিপি) তৃতীয় অবস্থানে রয়েছে।

স্থানীয় সময় রবিবার ফিনল্যান্ডে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গণনা শেষে এনসিপি পেয়েছে ২০ দশমিক ৮ শতাংশ ভোট। জাতীয়তাবাদী ফিন্স পার্টি ভোট পেয়েছে ২০ দশমিক ১ শতাংশ। 

তবে ভরাডুবি হয়েছে সানা মারিনের স্যোশাল ডেমোক্রেটিক পার্টি (এসডিপি) এর হিসেবে। ক্ষমতাসীন দলটি পেয়েছে ১৯ দশমিক ৯ শতাংশ ভোট।

নির্বাচনে দেশটির বড় তিন রাজনৈতিক দল ২০ শতাংশের কাছাকাছি ভোট পেলেও কেউই এককভাবে সরকার গঠনের যোগ্যতা অর্জন করেনি। পার্লামেন্টের ২০০টি আসনের বিপরীতে এবার ফিনল্যান্ডের ২২টি রাজনৈতিক দলের ২ হাজার ৪০০-এর বেশি প্রার্থী ভোটের লড়াইয়ে নেমেছিলেন।

নিজেদের বিজয়ী দাবি করে রাজধানী হেলসিংকির এক রেস্তোরায় এনসিপির নেতা পেটেরি অর্পো বলেন, ‘আমরা সবচেয়ে বড় ম্যান্ডেট পেয়েছি। এই ফলাফলের ভিত্তিতে এনসিপির উদ্যোগে ফিনল্যান্ডে নতুন সরকার গঠনের বিষয়ে আলোচনা শুরু করা হবে।’

বর্তমান প্রধানমন্ত্রী সানা মারিনের নেতৃত্বাধীন এসডিপি ২০১৯ সালে ক্ষমতায় আসে। মাত্র ৩৪ বছর বয়সে বিশ্বের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন তিনি। বন্ধুদের সঙ্গে নাচের একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়লে সমালোচিত হন সানা মারিন।

নির্বাচনে পরাজয় স্বীকার করে নিয়ে সানা মারিন দলের সদস্যদের উদ্দেশে দেওয়া বক্তব্যে বলেন, ‘নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন। এনসিপিকে অভিনন্দন। ফিন্স পার্টিকেও অভিনন্দন। গণতন্ত্র কথা বলেছে।’



সম্পর্কিত

ইউরোপ

জনপ্রিয়


আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

তামিলনাড়ুতে গরু জবাই নিষেধাজ্ঞার বিপক্ষে লড়াইয়ে বিজয়

ভারতের তামিলনাড়ুতে কোরবানি ঈদসহ যেকোনো দিনে গরু ও বাছুর জবাই নিষিদ্ধ করার বিষয়ে মাদ্রাজ হাইকোর্টের দেওয়া আদেশের ওপর স্থগিতাদেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। সোমবার (১৩ জুলাই) দেওয়া এই আদেশে সর্বোচ্চ আদালত পর্যবেক্ষণ করেন, হাইকোর্টের রায়ে সংশোধনের প্রয়োজন ছিল।

জাপানকে যেভাবে গুপ্তচরদের ঘাঁটি বানিয়েছে রাশিয়া: নিউইয়র্ক টাইমসের অনুসন্ধান

ইউক্রেন যুদ্ধের জন্য সামরিক ও বেসামরিক উভয়ক্ষেত্রে ব্যবহারযোগ্য প্রযুক্তি সংগ্রহ এবং গোয়েন্দা তথ্য আহরণের উদ্দেশ্যে জাপানকে কার্যত গুপ্তচরবৃত্তির কেন্দ্র হিসেবে ব্যবহার করছে রাশিয়া। জাপানের গুপ্তচরবৃত্তিবিষয়ক আইনের দুর্বলতাকে কাজে লাগিয়ে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস।

পাল্টাপাল্টি হামলায় নতুন করে বাহরাইনে মার্কিন ড্রোনবহর ধ্বংসের দাবি ইরানের

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আবারও পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাতে উভয় পক্ষের সামরিক অভিযানে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে চলমান সংকট আরও তীব্র হয়েছে। ইরানের দাবি, তারা বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালিয়ে একটি ড্রোনবহর ধ্বংস করেছে। তবে এ দাবির স্বাধীন যাচাই তাৎক্ষণিকভাবে সম্ভব হয়নি। একই সময়ে যুক্তরাষ্ট্রও ইরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনায় নতুন করে হামলার কথা জানিয়েছে।

বিয়েতে খাসির বদলে মুরগি, বর-কনে পক্ষের সংঘর্ষে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ১২

বিয়ের ভোজে খাসির মাংস পরিবেশনের প্রতিশ্রুতি ছিল। কিন্তু খাবারের টেবিলে গিয়ে দেখা গেল, খাসির বদলে পরিবেশন করা হয়েছে মুরগির মাংস। আর এতেই শুরু হয় বর ও কনেপক্ষের মধ্যে তুমুল বাগ্‌বিতণ্ডা, যা মুহূর্তেই রূপ নেয় রক্তক্ষয়ী সংঘর্ষে। লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন।