আন্তর্জাতিক


ট্রাম্পের বিরুদ্ধে শুনানি মঙ্গলবার


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:৩১ মার্চ ২০২৩, ০৪:৫৬ অপরাহ্ন, শুক্রবার

ট্রাম্পের বিরুদ্ধে শুনানি মঙ্গলবার
সাবেক নীল ছবি তারকা স্টর্মি ড্যানিয়েলসের সাথে সম্পর্কের ইস্যুতে মুখ বন্ধ রাখতে ঘুষ দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। টানা এক বছরের তদন্ত শেষে আমেরিকার সাবেক এই প্রেসিডেন্টকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হয়েছে। 

তবে অভিযোগের বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি। অবশ্য প্রেসিডেন্ট ট্রাম্প তার বিরুদ্ধে আনা এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনিই প্রথম কোন মার্কিন প্রেসিডেন্ট যিনি দেশটির ফৌজদারি অভিযোগের মুখোমুখি হলেন।

ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, তিনি স্টর্মি ড্যানিয়েলস নামে ওই নারীর সঙ্গে তার সম্পর্ক গোপন রাখার জন্য এক লাখ ৩০ হাজার ডলার অর্থ প্রদান করেছে। ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক আগে এই ঘটনা ঘটেছিল বলে জানিয়েছে একাধিক গণমাধ্যম। বিষয়টি তদন্তের পর যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড জুরি ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করার পক্ষে ভোট দিয়েছে।

এই মামলার তদন্ত করছেন ম্যানহাটন ডিসট্রিক্ট অ্যাটর্নি আলভিন ব্র্যাগের দফতর।

এদিকে তদন্ত কর্মকর্তার পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, বর্তমানে তারা ট্রাম্পের আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করেছেন। প্রেসিডেন্টের আত্মসমর্পণের বিষয়টি সমন্বয় করার জন্য এই প্রচেষ্টা।

সাবেক এই প্রেসিডেন্ট আগামী সোমবার নিউইয়র্কে যাবেন বলে আশা করা হচ্ছে। পরদিন মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হতে পারে। শুনানির সময় তাকে অভিযোগ পড়ে শোনানো হবে। 

ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, তিনি সাবেক নীল ছবির অভিনেত্রী স্টর্মি ড্যানিয়েলসকে অর্থ প্রদানের জন্য তার তৎকালীন আইনজীবী মাইকেল কোহেনকে নির্দেশ দিয়েছিলেন। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের দুই সপ্তাহের আগে এই ঘটনা ঘটে। 

মূলত ট্রাম্পের সঙ্গে ওই নারীর সম্পর্কের বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্যেই এমন ঘুষ দেন ট্রাম্প। 



সম্পর্কিত

আমেরিকা

জনপ্রিয়


আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

তামিলনাড়ুতে গরু জবাই নিষেধাজ্ঞার বিপক্ষে লড়াইয়ে বিজয়

ভারতের তামিলনাড়ুতে কোরবানি ঈদসহ যেকোনো দিনে গরু ও বাছুর জবাই নিষিদ্ধ করার বিষয়ে মাদ্রাজ হাইকোর্টের দেওয়া আদেশের ওপর স্থগিতাদেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। সোমবার (১৩ জুলাই) দেওয়া এই আদেশে সর্বোচ্চ আদালত পর্যবেক্ষণ করেন, হাইকোর্টের রায়ে সংশোধনের প্রয়োজন ছিল।

জাপানকে যেভাবে গুপ্তচরদের ঘাঁটি বানিয়েছে রাশিয়া: নিউইয়র্ক টাইমসের অনুসন্ধান

ইউক্রেন যুদ্ধের জন্য সামরিক ও বেসামরিক উভয়ক্ষেত্রে ব্যবহারযোগ্য প্রযুক্তি সংগ্রহ এবং গোয়েন্দা তথ্য আহরণের উদ্দেশ্যে জাপানকে কার্যত গুপ্তচরবৃত্তির কেন্দ্র হিসেবে ব্যবহার করছে রাশিয়া। জাপানের গুপ্তচরবৃত্তিবিষয়ক আইনের দুর্বলতাকে কাজে লাগিয়ে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস।

পাল্টাপাল্টি হামলায় নতুন করে বাহরাইনে মার্কিন ড্রোনবহর ধ্বংসের দাবি ইরানের

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আবারও পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাতে উভয় পক্ষের সামরিক অভিযানে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে চলমান সংকট আরও তীব্র হয়েছে। ইরানের দাবি, তারা বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালিয়ে একটি ড্রোনবহর ধ্বংস করেছে। তবে এ দাবির স্বাধীন যাচাই তাৎক্ষণিকভাবে সম্ভব হয়নি। একই সময়ে যুক্তরাষ্ট্রও ইরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনায় নতুন করে হামলার কথা জানিয়েছে।

বিয়েতে খাসির বদলে মুরগি, বর-কনে পক্ষের সংঘর্ষে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ১২

বিয়ের ভোজে খাসির মাংস পরিবেশনের প্রতিশ্রুতি ছিল। কিন্তু খাবারের টেবিলে গিয়ে দেখা গেল, খাসির বদলে পরিবেশন করা হয়েছে মুরগির মাংস। আর এতেই শুরু হয় বর ও কনেপক্ষের মধ্যে তুমুল বাগ্‌বিতণ্ডা, যা মুহূর্তেই রূপ নেয় রক্তক্ষয়ী সংঘর্ষে। লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন।