আন্তর্জাতিক


এখন থেকে কানাডায় পালিত হবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:৩১ মার্চ ২০২৩, ১২:৫৬ অপরাহ্ন, শুক্রবার

এখন থেকে কানাডায় পালিত হবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
কানাডার সংসদ “হাউস অব কমন্স”এ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিল পাস হয়েছে। গতকাল স্থানীয় সময় বৃহস্পতিবার কানাডার সংসদে ‘ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট’ (বিল নম্বর ২১৪) পাস হয়।

অটোয়ায় বাংলাদেশ হাইকমিশনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিল এস–২১৪ পাস হওয়ায় এখন থেকে কানাডার ফেডারেল সরকার ২১ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করবে।

কানাডার পার্লামেন্টে বিলটি উত্থাপন করেছিলেন কেন হার্ডি এমপি। কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার খলিলুর রহমান বিলটির ওপর আলোচনা করেন ও পাসের সময় পার্লামেন্টে উপস্থিত ছিলেন। বিলটির সমর্থক সিনেটর মোবিনা এস জাফরসহ কানাডার পার্লামেন্ট মেম্বার ও সিনেটরেরা উপস্থিত ছিলেন।

হাইকমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এই শুভক্ষণে ১৯৯৯ সালে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ইউনেস্কোর এবং পরবর্তী সময়ে জাতিসংঘের স্বীকৃতি আদায়ে মরহুর রফিকুল ইসলাম ও আবদুস সালাম এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।’

বাংলাদেশ হাইকমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিলটি পাস হওয়ায় হাইকমিশনের পক্ষ থেকে মাদার ল্যাঙ্গুয়েজ লাভারস অব দ্য ওয়ার্ল্ড সোসাইটি সংগঠনের প্রেসিডেন্ট আমিনুল ইসলামের অবদানকে বিশেষভাবে স্মরণ করা হয়। তিনি কানাডার পার্লামেন্ট মেম্বার ও সিনেটরদের সঙ্গে এক দশকেরও বেশি সময় ধরে বিলটি পাসের জন্য চেষ্টা চালিয়েছেন।

উল্লেখ্য, বিগত কয়েক বছর ধরেই কানাডার বিভিন্ন প্রাদেশিক সরকার এই দিবস পালন করে আসছে। এমনকি কানাডার বিভিন্ন প্রদেশে বেশ কয়েকটি স্থায়ী শহীদ মিনার রয়েছে।



সম্পর্কিত

আমেরিকাকানাডা

জনপ্রিয়


আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

তামিলনাড়ুতে গরু জবাই নিষেধাজ্ঞার বিপক্ষে লড়াইয়ে বিজয়

ভারতের তামিলনাড়ুতে কোরবানি ঈদসহ যেকোনো দিনে গরু ও বাছুর জবাই নিষিদ্ধ করার বিষয়ে মাদ্রাজ হাইকোর্টের দেওয়া আদেশের ওপর স্থগিতাদেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। সোমবার (১৩ জুলাই) দেওয়া এই আদেশে সর্বোচ্চ আদালত পর্যবেক্ষণ করেন, হাইকোর্টের রায়ে সংশোধনের প্রয়োজন ছিল।

জাপানকে যেভাবে গুপ্তচরদের ঘাঁটি বানিয়েছে রাশিয়া: নিউইয়র্ক টাইমসের অনুসন্ধান

ইউক্রেন যুদ্ধের জন্য সামরিক ও বেসামরিক উভয়ক্ষেত্রে ব্যবহারযোগ্য প্রযুক্তি সংগ্রহ এবং গোয়েন্দা তথ্য আহরণের উদ্দেশ্যে জাপানকে কার্যত গুপ্তচরবৃত্তির কেন্দ্র হিসেবে ব্যবহার করছে রাশিয়া। জাপানের গুপ্তচরবৃত্তিবিষয়ক আইনের দুর্বলতাকে কাজে লাগিয়ে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস।

পাল্টাপাল্টি হামলায় নতুন করে বাহরাইনে মার্কিন ড্রোনবহর ধ্বংসের দাবি ইরানের

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আবারও পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাতে উভয় পক্ষের সামরিক অভিযানে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে চলমান সংকট আরও তীব্র হয়েছে। ইরানের দাবি, তারা বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালিয়ে একটি ড্রোনবহর ধ্বংস করেছে। তবে এ দাবির স্বাধীন যাচাই তাৎক্ষণিকভাবে সম্ভব হয়নি। একই সময়ে যুক্তরাষ্ট্রও ইরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনায় নতুন করে হামলার কথা জানিয়েছে।

বিয়েতে খাসির বদলে মুরগি, বর-কনে পক্ষের সংঘর্ষে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ১২

বিয়ের ভোজে খাসির মাংস পরিবেশনের প্রতিশ্রুতি ছিল। কিন্তু খাবারের টেবিলে গিয়ে দেখা গেল, খাসির বদলে পরিবেশন করা হয়েছে মুরগির মাংস। আর এতেই শুরু হয় বর ও কনেপক্ষের মধ্যে তুমুল বাগ্‌বিতণ্ডা, যা মুহূর্তেই রূপ নেয় রক্তক্ষয়ী সংঘর্ষে। লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন।