আন্তর্জাতিক


প্রেসিডেন্টের পদত্যাগ চেয়ে বিক্ষোভ, শ্রীলংকায় ফের জরুরি অবস্থা


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:০৭ মে ২০২২, ১১:২৮ পূর্বাহ্ন, শনিবার

প্রেসিডেন্টের পদত্যাগ চেয়ে বিক্ষোভ, শ্রীলংকায় ফের জরুরি অবস্থা

দেশজুড়ে বিক্ষোভের মুখে জরুরি অবস্থা জারি করেছেন শ্রীলংকা প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকশে।  


শুক্রবার প্রেসিডেন্ট গোতাবায়া ও তার সরকারের পদত্যাগের দাবিতে দেশজুড়ে ধর্মঘট ও হরতালের ডাক দেয় ট্রেড ইউনিয়নগুলো। 


এরপরই জরুরি অবস্থা জারি করেন গোতাবায়া। গত মাসেও বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে চরম অর্থনৈতিক সংকটে থাকা দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছিল।


বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের মঙ্গল ও জনগণের নিরাপত্তা রক্ষায় সংবিধানের ক্ষমতাবলে জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত নেয়া হয়েছে। শ্রীলংকার স্থানীয় সময় মধ্যরাত থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। 


এদিকে বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষার্থীরা ক্যাম্প স্থাপন করে সংসদের প্রধান সড়কের পাশে বিক্ষোভ করছে। প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছে তারা।


সম্পর্কিত

এশিয়া

জনপ্রিয়


আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

আস্থা ভোটে জয়ী বিজয়, ১৪৪ বিধায়কের সমর্থনে তামিলনাড়ু সরকারে শক্ত অবস্থান

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় বিধানসভায় গুরুত্বপূর্ণ আস্থা ভোটে জয় পেয়েছেন। বুধবার অনুষ্ঠিত ভোটাভুটিতে তার দল টিভিকে-সহ মোট ১৪৪ জন বিধায়ক সরকারের পক্ষে সমর্থন দেন। এর মধ্য দিয়ে সদ্য গঠিত বিজয় সরকারের অবস্থান আরও শক্তিশালী হলো।

তিস্তা প্রকল্পে চীনের সম্পৃক্ততা নিয়ে উদ্বেগ, ‘পানিবোমা’ আশঙ্কায় ভারত

বাংলাদেশের তিস্তা মহাপরিকল্পনায় চীনের সম্ভাব্য সম্পৃক্ততা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তিস্তা নদীকে ঘিরে চীনের সক্রিয়তা শুধু অবকাঠামোগত সহযোগিতার বিষয় নয়, বরং এটি দক্ষিণ এশিয়ায় বেইজিংয়ের কৌশলগত প্রভাব বিস্তারের অংশ হিসেবেও দেখা হচ্ছে।

ইরানে গোপন বিমান হামলা চালিয়েছে আমিরাত, দাবি মার্কিন গণমাধ্যমের

পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের মধ্যে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ইরানের অভ্যন্তরে একাধিক লক্ষ্যবস্তুতে গোপনে বিমান হামলা চালিয়েছে বলে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনে বলা হয়েছে, আমিরাতের শহর ও জ্বালানি স্থাপনায় ইরানের ধারাবাহিক হামলার জবাব হিসেবেই আবুধাবি এই পাল্টা অভিযান পরিচালনা করে।

মন্ত্রিসভার প্রথম বৈঠকে যেসব সিদ্ধান্ত নিলেন শুভেন্দু

পশ্চিমবঙ্গের নবগঠিত বিজেপি সরকারের প্রথম মন্ত্রিসভা বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার নবান্নে অনুষ্ঠিত এই বৈঠকে চাকরিপ্রার্থীদের জন্য বয়সসীমা বৃদ্ধি, কেন্দ্রীয় প্রকল্প চালু, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং প্রশাসনিক সংস্কারসহ বিভিন্ন বিষয়ে ঘোষণা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।