ফুটবল


নিষ্প্রভ লিওনেল মেসি, বড় হার দিয়ে মৌসুম শুরু ইন্টার মায়ামির


খেলা ডেস্ক

খেলা ডেস্ক

প্রকাশিত:২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন, রবিবার

আপডেট:২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন, রবিবার

নিষ্প্রভ লিওনেল মেসি, বড় হার দিয়ে মৌসুম শুরু ইন্টার মায়ামির

বড় হার দিয়ে মৌসুম শুরু করেছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। ছবি: সংগৃহীত


গত মৌসুমে প্রথমবারের মতো মেজর লিগ সকারের শিরোপা জিতেছিল ইন্টার মায়ামি সিএফ। তবে নতুন মৌসুমের শুরুটা ভালো হলো না বর্তমান চ্যাম্পিয়নদের। শিরোপা ধরে রাখার মিশনে রোববার (২২ ফেব্রুয়ারি) উদ্বোধনী ম্যাচেই বড় ব্যবধানে হেরেছে তারা।

 

মেজর লিগ সকারের নতুন মৌসুমে লস অ্যাঞ্জেলেস ফুটবল ক্লাব–এর কাছে ৩-০ গোলের পরাজয় বরণ করেছে মায়ামি। তিন গোলের মধ্যে দুটি এসেছে বিরতির পর।

 

পুরো ম্যাচজুড়ে নিষ্প্রভ ছিলেন মায়ামির সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি। ম্যাচের পুরো ৯০ মিনিট খেললেও পার্থক্য গড়ে দিতে পারেননি আটবারের ব্যালন ডি’অর জয়ী এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।

 

ম্যাচের ৩৮ মিনিটে ডেভিড মার্টিনেজের গোলে এগিয়ে যায় লস অ্যাঞ্জেলেস। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। দ্বিতীয়ার্ধের ৭৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বউয়াঙ্গা। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে অরদাজ তৃতীয় গোল করে মায়ামির কফিনে শেষ পেরেক ঠুকে দেন।

 

শেষ পর্যন্ত ৩-০ গোলের বড় হার নিয়ে মাঠ ছাড়ে কোচ হ্যাভিয়ের মাশ্চেরানোর শিষ্যরা। নতুন মৌসুমের শুরুতেই এমন পরাজয় ইন্টার মায়ামির শিরোপা রক্ষার অভিযানে বড় ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে।


সম্পর্কিত

ফুটবললিওনেল মেসিমেসি

জনপ্রিয়


ফুটবল থেকে আরও পড়ুন

বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে আট দল, গোল না হজম করেই অনন্য নজির স্পেনের

চলতি ফুটবল বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালের লড়াই নিশ্চিত করেছে আটটি দল। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, গত আসরের রানার্সআপ ফ্রান্স, ইংল্যান্ড, নরওয়ে, সুইজারল্যান্ড, মরক্কো, বেলজিয়াম এবং স্পেন শেষ আটে জায়গা করে নিয়েছে। তবে এই আট দলের মধ্যে একমাত্র স্পেনই এখন পর্যন্ত পুরো টুর্নামেন্টে একটি গোলও হজম করেনি। দুর্দান্ত রক্ষণভাগের নৈপুণ্যে তারা গড়েছে অনন্য এক রেকর্ড।

ভোজিনিয়া নাকি মার্তিনেজ, কার হাতে উঠবে গোলকিপারদের লড়াইয়ের মুকুট?

স্পেনকে রুখে দিয়ে এবারের বিশ্বকাপে সবচেয়ে বড় চমকগুলোর একটি দেখিয়েছে কেপ ভার্দে। ইউরোপ চ্যাম্পিয়নদের বিপক্ষে গোলপোস্ট অক্ষত রেখে বিশ্বজুড়ে আলোচনায় উঠে এসেছেন দলটির গোলরক্ষক ভোজিনিয়া। দুর্দান্ত পারফরম্যান্সের পর সামাজিক যোগাযোগমাধ্যমেও তার জনপ্রিয়তা বেড়েছে উল্লেখযোগ্যভাবে।

ইন্টার মায়ামির অনূর্ধ্ব-১৪ দলে শিরোপা জিতল মেসির বড় ছেলে

আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির বড় ছেলে থিয়াগো মেসি যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামির অনূর্ধ্ব-১৪ দলের হয়ে ‘এমআইসি ফুটবল ২০২৬’ টুর্নামেন্টের শিরোপা জিতেছে। ফাইনালে গট এফসিকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইন্টার মায়ামির যুবারা।

৪৬ বছর বয়সে অবসর ভেঙে ফুটবলে ফিরলেন রোনালদিনহো

ফুটবলকে বিদায় জানানোর এক দশকেরও বেশি সময় পর আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো। ৪৬ বছর বয়সে অবসর ভেঙে ইতালির তৃতীয় বিভাগের ক্লাব রাভেন্নায় যোগ দিয়েছেন সাবেক ব্যালন ডি’অরজয়ী এই তারকা। ফুটবল বিশ্বকে বিস্মিত করা তার এই প্রত্যাবর্তনের খবর জানিয়েছে রয়টার্স।