ফুটবল


যুদ্ধবিধ্বস্ত গাজায় স্টেডিয়াম নির্মাণে ৬১২ কোটি টাকার প্রতিশ্রুতি ফিফার


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার

যুদ্ধবিধ্বস্ত গাজায় স্টেডিয়াম নির্মাণে ৬১২ কোটি টাকার প্রতিশ্রুতি ফিফার

ধ্বংসস্তূপে পরিণত গাজা উপত্যকায় যখন বিশুদ্ধ পানি, বিদ্যুৎ, সড়ক ও খাদ্য উৎপাদন অবকাঠামো পুনর্গঠন নিয়ে তীব্র অনিশ্চয়তা চলছে, ঠিক তখনই একটি আধুনিক ফুটবল স্টেডিয়াম নির্মাণের ঘোষণা এসেছে। ফুটবলের আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থা ফিফা যুদ্ধবিধ্বস্ত গাজায় নতুন স্টেডিয়াম নির্মাণে ৫ কোটি ডলার (প্রায় ৬১২ কোটি ১১ লাখ টাকা) দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

 

ঘোষণাটি আসে ওয়াশিংটনে অনুষ্ঠিত ডোনাল্ড ট্রাম্প–এর ‘বোর্ড অব পিস’-এর প্রথম বৈঠকে। একই বৈঠকে নয়টি দেশ গাজা পুনর্বাসন তহবিলে ৭০০ কোটি ডলার দেওয়ার অঙ্গীকার করে এবং পাঁচটি দেশ আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে সেনা পাঠাতে সম্মতি জানায়।

কী নির্মাণ করবে ফিফা

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানান, ২০ থেকে ২৫ হাজার দর্শক ধারণক্ষমতার একটি আধুনিক স্টেডিয়াম নির্মাণ করা হবে। পাশাপাশি— ১ কোটি ৫০ লাখ ডলার ব্যয়ে একটি ফুটবল একাডেমি, ৫০টি ‘অ্যারেনা মিনি পিচ’ নির্মাণে ২৫ লাখ ডলার, ৫টি পূর্ণাঙ্গ ফুটবল মাঠ, প্রতিটির জন্য ১০ লাখ ডলার।

 

ইনফান্তিনো বলেন, শুধু বাড়ি, স্কুল বা হাসপাতাল পুনর্গঠন করলেই হবে না; মানুষের আশা ও আস্থাকেও পুনর্গঠন করতে হবে। ফুটবল সেই কাজটিই করে।

 

বৈঠকে প্রদর্শিত এক ভিডিওতে বলা হয়, একটি সাধারণ বল ও একটি মাঠ নতুন করে আশা জাগাতে পারে। ফিফা জানিয়েছে, গাজায় বয়সভিত্তিক, অপেশাদার ও আঞ্চলিক পর্যায়ে ফুটবল লিগ চালুর পরিকল্পনাও রয়েছে। লক্ষ্য—কমিউনিটি ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি পূর্ণাঙ্গ ফুটবল কাঠামো গড়ে তোলা।

 

উল্লেখ্য, গাজার আলাদা কোনো জাতীয় দল নেই। গাজা ও পশ্চিম তীর মিলিয়ে গঠিত ফিলিস্তিনি দল ১৯৯৮ সালে ফিফার স্বীকৃতি পেলেও কখনো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি।

 

চলতি বছর যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ সামনে রেখে ইনফান্তিনো নিয়মিতই হোয়াইট হাউসে যাচ্ছেন। ‘বোর্ড অব পিস’–এর আনুষ্ঠানিক যাত্রা শুরুর সময়ও তিনি উপস্থিত ছিলেন।

 

বৈঠকে ট্রাম্প ইনফান্তিনোর ভূমিকার প্রশংসা করে রসিকতার সুরে বলেন, তিনি ফুটবলের প্রধান—খারাপ কিছু তো নয়।

 

তবে গাজার চলমান মানবিক সংকটের প্রেক্ষাপটে স্টেডিয়াম নির্মাণের এ ঘোষণা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে—অবকাঠামো পুনর্গঠনের জরুরি চাহিদার তুলনায় ক্রীড়া স্থাপনায় বিনিয়োগ কতটা অগ্রাধিকার পাওয়া উচিত।

 

গাজা পুনর্গঠন ও শান্তি উদ্যোগের বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে ফিফার এ প্রতিশ্রুতি এখন আন্তর্জাতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

 
 

সম্পর্কিত

গাজাফিফা

জনপ্রিয়


ফুটবল থেকে আরও পড়ুন

বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে আট দল, গোল না হজম করেই অনন্য নজির স্পেনের

চলতি ফুটবল বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালের লড়াই নিশ্চিত করেছে আটটি দল। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, গত আসরের রানার্সআপ ফ্রান্স, ইংল্যান্ড, নরওয়ে, সুইজারল্যান্ড, মরক্কো, বেলজিয়াম এবং স্পেন শেষ আটে জায়গা করে নিয়েছে। তবে এই আট দলের মধ্যে একমাত্র স্পেনই এখন পর্যন্ত পুরো টুর্নামেন্টে একটি গোলও হজম করেনি। দুর্দান্ত রক্ষণভাগের নৈপুণ্যে তারা গড়েছে অনন্য এক রেকর্ড।

ভোজিনিয়া নাকি মার্তিনেজ, কার হাতে উঠবে গোলকিপারদের লড়াইয়ের মুকুট?

স্পেনকে রুখে দিয়ে এবারের বিশ্বকাপে সবচেয়ে বড় চমকগুলোর একটি দেখিয়েছে কেপ ভার্দে। ইউরোপ চ্যাম্পিয়নদের বিপক্ষে গোলপোস্ট অক্ষত রেখে বিশ্বজুড়ে আলোচনায় উঠে এসেছেন দলটির গোলরক্ষক ভোজিনিয়া। দুর্দান্ত পারফরম্যান্সের পর সামাজিক যোগাযোগমাধ্যমেও তার জনপ্রিয়তা বেড়েছে উল্লেখযোগ্যভাবে।

ইন্টার মায়ামির অনূর্ধ্ব-১৪ দলে শিরোপা জিতল মেসির বড় ছেলে

আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির বড় ছেলে থিয়াগো মেসি যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামির অনূর্ধ্ব-১৪ দলের হয়ে ‘এমআইসি ফুটবল ২০২৬’ টুর্নামেন্টের শিরোপা জিতেছে। ফাইনালে গট এফসিকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইন্টার মায়ামির যুবারা।

৪৬ বছর বয়সে অবসর ভেঙে ফুটবলে ফিরলেন রোনালদিনহো

ফুটবলকে বিদায় জানানোর এক দশকেরও বেশি সময় পর আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো। ৪৬ বছর বয়সে অবসর ভেঙে ইতালির তৃতীয় বিভাগের ক্লাব রাভেন্নায় যোগ দিয়েছেন সাবেক ব্যালন ডি’অরজয়ী এই তারকা। ফুটবল বিশ্বকে বিস্মিত করা তার এই প্রত্যাবর্তনের খবর জানিয়েছে রয়টার্স।