ফুটবল
ব্রাজিলের প্রাথমিক বিশ্বকাপ তালিকায় নেই নেইমার, ফিটনেস নিয়ে অনিশ্চয়তা

সান্তোসের ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র । ছবি: রয়টার্স
২০২৬ ফিফা বিশ্বকাপের আর বেশি দেরি নেই। বিশ্বকাপে অংশগ্রহণ ইতোমধ্যে নিশ্চিত করেছে ব্রাজিল, তাই এখন দল গঠনের শেষ পর্যায়ের প্রস্তুতিতে ব্যস্ত সেলেসাওরা। এই সময়েই আলোচনায় উঠে এসেছে একটি বড় বিষয় কোচ কার্লো আনচেলত্তির প্রাথমিক নিশ্চিত তালিকায় নেই দলের সুপারস্টার নেইমার জুনিয়রের নাম।
ব্রাজিলিয়ান গণমাধ্যমের খবর অনুযায়ী, আনচেলত্তি এমন ১১ জন ফুটবলারের একটি তালিকা করেছেন যারা বিশ্বকাপের জন্য তার প্রথম পছন্দ, যদি তারা পুরোপুরি ফিট থাকেন। তালিকায় রয়েছেন অ্যালিসন বেকার, মারকুইনহোস, গ্যাব্রিয়েল ম্যাগালহেস, ক্যাসেমিরো, ব্রুনো গুইমারেস, ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহা, রদ্রিগো, এস্তেভাও, ম্যাথিউস কুনহা এবং গ্যাব্রিয়েল মার্টিনেলি।
তবে এই তালিকায় নেইমারের অনুপস্থিতি সমর্থকদের মধ্যে বিস্ময় তৈরি করেছে।
এর আগে থেকেই আনচেলত্তি জানিয়ে দিয়েছিলেন, তার কাছে খেলোয়াড়ের তারকা খ্যাতির চেয়ে শারীরিক ফিটনেস বেশি গুরুত্বপূর্ণ। তিনি স্পষ্ট করে বলেন, শতভাগ ফিট না থাকলে কোনো খেলোয়াড়ই দলে নিশ্চিত নন সে যত বড় তারকাই হোক না কেন।
এদিকে গত ডিসেম্বর মাসে হাঁটুর সমস্যার কারণে অস্ত্রোপচার করতে হয় নেইমারকে। বাম হাঁটুতে আর্থ্রোস্কোপিক সার্জারির পর দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে। বর্তমানে তিনি পুনর্বাসন প্রক্রিয়া শেষ করে ধীরে ধীরে অনুশীলনে ফিরেছেন।
সান্তোসের কোচ জানিয়েছেন, নেইমারের শারীরিক উন্নতি হচ্ছে এবং তিনি অনুশীলনে ফিরেছেন। তবে তাকে দ্রুত ম্যাচে নামানোর বিষয়ে কোনো তাড়াহুড়া করতে চান না কোচিং স্টাফ। তাদের লক্ষ্য, নেইমার যেন পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে পারেন।
নেইমার নিজেও বিশ্বকাপে খেলার লক্ষ্য নিয়ে প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। কিন্তু তার ফিটনেস কত দ্রুত ফিরে আসে এবং বিশ্বকাপের আগে তিনি ম্যাচ ফিট হতে পারেন কি না সেই বিষয়টি এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।
বিশ্বকাপ স্কোয়াডে নেইমারের জায়গা হবে কি না, তা নির্ভর করছে তার পরবর্তী কয়েক মাসের ফিটনেস ও পারফরম্যান্সের ওপর। এখন নজর সেদিকেই ব্রাজিল ফুটবল ভক্তদের।
জনপ্রিয়
ফুটবল থেকে আরও পড়ুন
শেষ মুহূর্তের ধাক্কা: যোগ করা সময়ে গোল খেয়ে পয়েন্ট হারাল রিয়াল মাদ্রিদ
নাটকীয় এক ম্যাচে শেষ মুহূর্ত পর্যন্ত এগিয়ে থেকেও জয় ধরে রাখতে পারল না রিয়াল মাদ্রিদ। যোগ করা সময়ের গোলে রিয়াল বেটিসের সঙ্গে ১-১ সমতায় মাঠ ছাড়তে হয়েছে লস ব্লাঙ্কোসদের। এই ড্রয়ে লা লিগা শিরোপা জয়ের দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়ল তারা।

বিশ্বকাপ ফাইনালে প্রথমবার মধ্যবিরতিতে বিশেষ আয়োজন
ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনাল ম্যাচের মধ্যবিরতিতে বিশেষ আয়োজনের উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা। সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এ তথ্য জানিয়েছেন।

পিএসজি–লিভারপুল লড়াই: কাগজে-কলমে এগিয়ে পিএসজি, মানতে নারাজ দু’দলই
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে আজ (বুধবার) মুখোমুখি হচ্ছে Paris Saint-Germain ও Liverpool FC। ম্যাচকে ঘিরে আলোচনা চলছে—কোন দল ফেভারিট? সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় অনেকেই পিএসজিকে এগিয়ে রাখছেন।

বিশ্বকাপের আগে ইউরোপে খেলবে বাংলাদেশ ফুটবল দল
২০২৬ সালের ফিফা বিশ্বকাপের মাত্র এক সপ্তাহ আগে বাংলাদেশ জাতীয় ফুটবল দল ইউরোপীয় দেশ সান মারিনোর সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলবে। ৫ জুন অনুষ্ঠিত এই ম্যাচের বিষয়টি মঙ্গলবার আনুষ্ঠিকভাবে নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ম্যাচের ভেন্যু ও সময় পরবর্তীতে ঘোষণা করা হবে।









