সারাদেশ
নরসিংদীতে কিশোরী ধর্ষণ ও হত্যা: সাত আসামি ৮ দিনের রিমান্ডে

নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ ও হত্যার মামলায় গ্রেপ্তার সাত আসামির আট দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রোববার দুপুরে আদালত চত্বরে । ছবি: সংগৃহীত
নরসিংদীতে অপহরণের পর কিশোরীকে ধর্ষণ ও হত্যা মামলায় গ্রেপ্তার সাত আসামির প্রত্যেকের আট দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (১ মার্চ) বেলা সোয়া ১১টার দিকে শুনানি শেষে এ আদেশ দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান।
নরসিংদী আদালতের পরিদর্শক সফি উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রধান আসামি নূর মোহাম্মদ ওরফে নূরাসহ সাতজনকে আদালতে হাজির করা হয়। রিমান্ড শুনানির সময় আসামিপক্ষের কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।
গত বৃহস্পতিবার দুপুরে নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার মহিষাশুড়া ইউনিয়নের বিলপাড় ও দড়িকান্দীর মধ্যবর্তী একটি সরিষাক্ষেত থেকে কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। একই রাতে নিহতের মা ৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও দুই–তিনজনকে আসামি করে মাধবদী থানায় মামলা দায়ের করেন।
পুলিশ এজাহারভুক্ত ৯ আসামির মধ্যে সাতজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তাররা হলেন নূর মোহাম্মদ ওরফে নূরা (২৮), এবাদুল্লাহ (৪০), হযরত আলী (৪০), মো. গাফফার (৩৭), আহাম্মদ আলী দেওয়ান (৬৫), ইমরান দেওয়ান (৩২) ও মো. আইয়ুব (৩০)। এর মধ্যে আহাম্মদ আলী দেওয়ান মহিষাশুড়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও সদ্য বহিষ্কৃত ইউনিয়ন বিএনপির সহসভাপতি বলে জানা গেছে। এজাহারভুক্ত আসামিদের মধ্যে ইছহাক ওরফে ইছা (৪০) ও আবু তাহের (৫০) এখনো পলাতক।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন বলেন, সাত আসামির ১০ দিন করে রিমান্ড চাওয়া হয়েছিল। আদালত শুনানি শেষে প্রত্যেকের আট দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন। তিনি আরও জানান, পর্যায়ক্রমে আসামিদের জিজ্ঞাসাবাদ করা হবে এবং চারজনের জিজ্ঞাসাবাদ আজই শুরু হবে।
জনপ্রিয়
সর্বশেষ
সারাদেশ থেকে আরও পড়ুন
কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা, আসামি পলাতক
কুষ্টিয়ার কুমারখালীতে পঞ্চম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে (১০) মক্তব থেকে ডেকে নিয়ে হাত-পা বেঁধে ও মুখে কাপড় ঢুকিয়ে ধর্ষণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে রোববার রাত ১০টার দিকে কুমারখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলায় ১৬ বছর বয়সী এক কিশোরকে আসামি করা হয়েছে, যে চলতি বছর একটি মাদ্রাসা থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।

বিদেশি নারী পর্যটককে ধর্ষণচেষ্টা মামলায় তিনজনের ১০ বছরের কারাদণ্ড
কক্সবাজারে বিদেশি এক নারী পর্যটককে ধর্ষণচেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিএসটিআইয়ের অভিযানে অনুমোদনহীন গিজার বিক্রির দায়ে হায়ার বাংলাদেশকে ৫০ হাজার টাকা জরিমানা
বৈধ মানসনদ (সিএম লাইসেন্স) ও প্রয়োজনীয় ছাড়পত্র ছাড়া স্টোরেজ ওয়াটার হিটার (গিজার) বাজারজাত করার অভিযোগে হায়ার বাংলাদেশ লিমিটেডকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। রাজধানীর গুলশান এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়।

মিয়ানমারে পাচারের পথে মনপুরায় সিমেন্ট-সার বোঝাই ট্রলার জব্দ, আটক ১
ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরা থেকে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া সিমেন্ট ও সার বোঝাই একটি ট্রলার জব্দ করেছে পুলিশ ও কোস্টগার্ডের যৌথ দল। এ সময় একজনকে আটক করা হয়েছে। তবে ট্রলারের মালিকসহ আরও কয়েকজন অভিযানের সময় পালিয়ে যান।









