সারাদেশ


ভোলায় কীর্তন থেকে ফেরার পথে প্রতিবন্ধী নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার

ভোলায় কীর্তন থেকে ফেরার পথে প্রতিবন্ধী নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

ছবি: দূরবিন নিউজ


ভোলার তজুমদ্দিন উপজেলায় কীর্তন শুনে বাড়ি ফেরার পথে এক প্রতিবন্ধী নারী (২৬) সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি বলে জানিয়েছে পুলিশ।

 

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার শশীগঞ্জ এলাকার দাসপাড়া এলাকায় নেপাল কবিরাজের বাড়ির সামনে থেকে গুরুতর আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করা হয়। স্থানীয়দের সহায়তায় তাঁকে প্রথমে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ভোলা ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

 

ভুক্তভোগী নারী তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের দড়িচাঁদপুর গ্রামের বাসিন্দা। তিনি এক সন্তানের মা। কয়েক মাস আগে স্বামীর সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়েছে। পরিবার সূত্রে জানা যায়, তিনি মানসিকভাবে কিছুটা প্রতিবন্ধী।

 

স্থানীয় সূত্র ও পরিবারের ভাষ্য অনুযায়ী, রোববার রাতে উপজেলার আড়ালিয়া গ্রামে একটি ধর্মীয় অনুষ্ঠানে (কীর্তন) অংশ নেন তিনি। রাত সাড়ে আটটা থেকে নয়টার মধ্যে বাড়ি ফেরার পথে তিন যুবক তাঁকে অটোরিকশায় তুলে নেয়। পরে শশীগঞ্জ গ্রামের দাসপাড়া এলাকায় একটি সুপারি বাগানে নিয়ে রাতভর তাঁকে পালাক্রমে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ভুক্তভোগী রাকিব, রাসেল ও শাকিল নামে তিনজনের নাম উল্লেখ করেছেন। তবে তাঁদের পূর্ণ পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

 

ভোরে সাহ্‌রির পর মসজিদে যাওয়ার পথে স্থানীয় এক ব্যক্তি তাঁকে রক্তাক্ত ও অর্ধনগ্ন অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখে অন্যদের খবর দেন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়।

 

তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. সামছুল আলম সোহেল বলেন, হাসপাতালে আনার সময় ওই নারীর অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছিল। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে তিনি শঙ্কামুক্ত বলে জানান তিনি।

 

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে আলামত হিসেবে রক্তমাখা কাপড় জব্দ করেছে। অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

 

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


সম্পর্কিত

সারাদেশসংঘবদ্ধ ধর্ষণধর্ষণভোলা

জনপ্রিয়


সারাদেশ থেকে আরও পড়ুন

একসঙ্গে এসএসসি পরীক্ষা দিচ্ছেন মা-ছেলে

জীবনের নানা প্রতিকূলতা পেরিয়ে ৪০ বছর বয়সে এসএসসি পরীক্ষার হলে বসেছেন ফুলঝড়ি বেগম। আর তার পাশেই পরীক্ষার্থী হিসেবে রয়েছেন তার ছেলে মনিরুল ইসলাম। নাটোরের লালপুর উপজেলায় চলতি বছর মা-ছেলের একসঙ্গে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেওয়ার ঘটনা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সড়কে শুকাতে দেওয়া খড়ে পিছলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় সড়কে রোদে শুকাতে দেওয়া খড়ে পিছলে ধানবোঝাই ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেলচালকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় তার বুকের পাঁজরের হাড় ভেঙে যায় বলে জানিয়েছে পুলিশ।

সংবিধান সংস্কারে সরকারি দলের জ্ঞানের ঘাটতি আছে: শিশির মনির

বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেছেন, সংবিধান ও সাংবিধানিক সংস্কার বিষয়ে সরকারি দলের পর্যাপ্ত পড়াশোনা ও জ্ঞানের ঘাটতি রয়েছে। একই সঙ্গে তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পদে নিয়োগ প্রক্রিয়া নিয়ে সমালোচনা করেন।

ধর্ষণ মামলায় ফাঁসানো হয়েছিল মসজিদের ইমামকে, ডিএনএ পরীক্ষায় মিলল শিশুর প্রকৃত পিতৃপরিচয়

ফেনীর পরশুরামে কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া মসজিদের ইমাম মোজাফফর আহমদ অবশেষে ডিএনএ পরীক্ষায় নির্দোষ প্রমাণিত হয়েছেন। একই সঙ্গে তদন্ত ও ফরেনসিক প্রতিবেদনে উঠে এসেছে ভূমিষ্ঠ হওয়া শিশুর প্রকৃত পিতৃপরিচয়। পুলিশ জানিয়েছে, পরিকল্পিতভাবে ওই ইমামকে মামলায় ফাঁসানো হয়েছিল।