সারাদেশ


কুষ্টিয়ায় মাদকবিরোধী ঘোষণাকে ঘিরে সংঘর্ষ, স্থানীয়দের ক্ষোভের মুখে এমপি মুফতি আমির হামজা


জেলা প্রতিনিধি

জেলা প্রতিনিধি

প্রকাশিত:২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১৪ অপরাহ্ন, সোমবার

কুষ্টিয়ায় মাদকবিরোধী ঘোষণাকে ঘিরে সংঘর্ষ, স্থানীয়দের ক্ষোভের মুখে এমপি মুফতি আমির হামজা

ছবি: দূরবিন নিউজ


কুষ্টিয়ার চর আমলাপাড়ায় মাদকবিরোধী ঘোষণাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি হামলা, ভাঙচুর ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে সংঘটিত এ ঘটনায় কয়েকটি বাড়িঘর ও একটি দোকানে হামলার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়।

 

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত শুক্রবার চর আমলাপাড়া জামে মসজিদে জুমার নামাজ শেষে কুষ্টিয়া শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেনের নেতৃত্বে মাদকবিরোধী বক্তব্য প্রদান করা হয়। বক্তব্যে এলাকায় চলমান মাদক ব্যবসা বন্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করা হয় এবং এক সপ্তাহের মধ্যে মাদক ব্যবসা বন্ধ না হলে সংশ্লিষ্টদের বাড়িঘর ভেঙে উচ্ছেদের ঘোষণা দেওয়া হয়। এ ঘোষণাকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পক্ষ-বিপক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।

 

এর জের ধরে রোববার রাত সাড়ে ৯টার দিকে মনোয়ার হোসেনের দোকানে দুর্বৃত্তরা হামলা ও ভাঙচুর চালায় বলে অভিযোগ ওঠে। ঘটনার পর মসজিদের মাইকে ঘোষণা দিলে এলাকাবাসীর একটি অংশ উত্তেজিত হয়ে পড়ে। পরে মাদক ব্যবসার অভিযোগ তুলে কয়েকজনের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

 

পরিস্থিতির অবনতি হলে কুষ্টিয়া মডেল থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও ইসলামী বক্তা মুফতি আমির হামজা। এ সময় স্থানীয়দের একটি অংশ ঘটনার বিভিন্ন দিক নিয়ে তার কাছে ক্ষোভ প্রকাশ করে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি স্থান ত্যাগ করেন।

 

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর জানান, মাদক ব্যবসাকে কেন্দ্র করে উত্তেজনার জেরে কয়েকটি বাড়িঘর ও একটি দোকানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে এবং এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে।

 

ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

 
 

সম্পর্কিত

সারাদেশআমির হামজা

জনপ্রিয়


সারাদেশ থেকে আরও পড়ুন

একসঙ্গে এসএসসি পরীক্ষা দিচ্ছেন মা-ছেলে

জীবনের নানা প্রতিকূলতা পেরিয়ে ৪০ বছর বয়সে এসএসসি পরীক্ষার হলে বসেছেন ফুলঝড়ি বেগম। আর তার পাশেই পরীক্ষার্থী হিসেবে রয়েছেন তার ছেলে মনিরুল ইসলাম। নাটোরের লালপুর উপজেলায় চলতি বছর মা-ছেলের একসঙ্গে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেওয়ার ঘটনা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সড়কে শুকাতে দেওয়া খড়ে পিছলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় সড়কে রোদে শুকাতে দেওয়া খড়ে পিছলে ধানবোঝাই ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেলচালকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় তার বুকের পাঁজরের হাড় ভেঙে যায় বলে জানিয়েছে পুলিশ।

সংবিধান সংস্কারে সরকারি দলের জ্ঞানের ঘাটতি আছে: শিশির মনির

বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেছেন, সংবিধান ও সাংবিধানিক সংস্কার বিষয়ে সরকারি দলের পর্যাপ্ত পড়াশোনা ও জ্ঞানের ঘাটতি রয়েছে। একই সঙ্গে তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পদে নিয়োগ প্রক্রিয়া নিয়ে সমালোচনা করেন।

ধর্ষণ মামলায় ফাঁসানো হয়েছিল মসজিদের ইমামকে, ডিএনএ পরীক্ষায় মিলল শিশুর প্রকৃত পিতৃপরিচয়

ফেনীর পরশুরামে কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া মসজিদের ইমাম মোজাফফর আহমদ অবশেষে ডিএনএ পরীক্ষায় নির্দোষ প্রমাণিত হয়েছেন। একই সঙ্গে তদন্ত ও ফরেনসিক প্রতিবেদনে উঠে এসেছে ভূমিষ্ঠ হওয়া শিশুর প্রকৃত পিতৃপরিচয়। পুলিশ জানিয়েছে, পরিকল্পিতভাবে ওই ইমামকে মামলায় ফাঁসানো হয়েছিল।