সারাদেশ


ভোটকেন্দ্রে আনসার সদস্যের বিরুদ্ধে দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাওয়ার অভিযোগ, সংবাদ প্রকাশের পর দূরবিন নিউজের সাংবাদিকে হুমকি


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৯ অপরাহ্ন, সোমবার

আপডেট:২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন, সোমবার

ভোটকেন্দ্রে আনসার সদস্যের বিরুদ্ধে দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাওয়ার অভিযোগ, সংবাদ প্রকাশের পর দূরবিন নিউজের সাংবাদিকে হুমকি

ছবি: হুমকি দেওয়া (আনসার বিডিপি সদস্য) গফুর শিকদার


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৪ আসনের মনপুরা উপজেলায় একটি ভোটকেন্দ্রে দায়িত্বরত আনসার সদস্যের বিরুদ্ধে নির্দিষ্ট প্রতীকের পক্ষে ভোট চাওয়ার অভিযোগ ওঠেছে। এ সংক্রান্ত সংবাদ প্রকাশের পর সংশ্লিষ্ট সাংবাদিকদের হুমকি দেওয়ার ঘটনাও সামনে এসেছে।

 

গত ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিত নির্বাচনে মনপুরা উপজেলার ফকিরহাট দাখিল মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া যায়। ভোটারদের ভাষ্য অনুযায়ী, দায়িত্বে থাকা আনসার সদস্য গফুর শিকদার সকাল সাড়ে ৭টা থেকে নারী ভোটারদের লাইনে দায়িত্ব পালনকালে তাদের কাছে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ করেন।

 

ভোটারদের অভিযোগের ভিত্তিতে ঘটনাটি প্রথম প্রকাশ করে অনলাইন সংবাদমাধ্যম দূরবীন নিউজ। প্রতিবেদনটি করেন মনপুরা প্রতিনিধি আব্দুর রহমান সোয়েব। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন দৈনিক সকালের সময়-এর প্রতিনিধি মো. মেহেদী হাসান এবং দৈনিক বরিশাল বার্তা-এর প্রতিনিধি মো. মাকসুদ।

 

সংবাদ প্রকাশের পর অভিযুক্ত আনসার সদস্য গফুর শিকদার দূরবীন নিউজের প্রতিনিধি আব্দুর রহমান সোয়েবকে মুঠোফোনে কল দিয়ে হুমকি ও কটূক্তিমূলক বক্তব্য দেন বলে অভিযোগ করা হয়েছে। একইভাবে দৈনিক সকালের সময়-এর প্রতিনিধি মো. মেহেদী হাসানকেও হুমকি দেওয়া হয়েছে বলে জানা গেছে।

 

এছাড়া ‘সংবাদ প্রতিদিন’ ও ‘মনপুরা রিপোর্টার্স ক্লাব’ নামের ফেসবুক আইডি থেকে মো. মেহেদী হাসানের বিরুদ্ধে মানহানিকর পোস্ট প্রকাশ, মানসিক চাপ সৃষ্টি এবং মামলা-হামলার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। একই নামে আরও একটি ‘সংবাদ প্রতিদিন’ আইডি থেকেও আপত্তিকর লেখা প্রকাশের দাবি করেছেন সংশ্লিষ্টরা।

 

এ বিষয়ে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও মো. আবু মুছা বলেন, নির্বাচনের দিন নির্দিষ্ট প্রার্থীর পক্ষে ভোট চাওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাৎক্ষণিকভাবে দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যকে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়। সাংবাদিকদের হুমকির বিষয়টি প্রমাণিত হলে অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

 

সাংবাদিকদের মতে, নির্বাচনকালীন সময়ে প্রাপ্ত অভিযোগ যাচাই-বাছাই করে সংবাদ প্রকাশ করা তাদের পেশাগত দায়িত্বের অংশ। এ ঘটনায় তারা নিজেদের নিরাপত্তা ও আইনগত সুরক্ষা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। ঘটনাটি স্থানীয় সাংবাদিক মহলে উদ্বেগের সৃষ্টি করেছে।

 

সম্পর্কিত

সারাদেশসাংবাদিকআনসার সদস্যে

জনপ্রিয়


সারাদেশ থেকে আরও পড়ুন

একসঙ্গে এসএসসি পরীক্ষা দিচ্ছেন মা-ছেলে

জীবনের নানা প্রতিকূলতা পেরিয়ে ৪০ বছর বয়সে এসএসসি পরীক্ষার হলে বসেছেন ফুলঝড়ি বেগম। আর তার পাশেই পরীক্ষার্থী হিসেবে রয়েছেন তার ছেলে মনিরুল ইসলাম। নাটোরের লালপুর উপজেলায় চলতি বছর মা-ছেলের একসঙ্গে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেওয়ার ঘটনা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সড়কে শুকাতে দেওয়া খড়ে পিছলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় সড়কে রোদে শুকাতে দেওয়া খড়ে পিছলে ধানবোঝাই ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেলচালকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় তার বুকের পাঁজরের হাড় ভেঙে যায় বলে জানিয়েছে পুলিশ।

সংবিধান সংস্কারে সরকারি দলের জ্ঞানের ঘাটতি আছে: শিশির মনির

বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেছেন, সংবিধান ও সাংবিধানিক সংস্কার বিষয়ে সরকারি দলের পর্যাপ্ত পড়াশোনা ও জ্ঞানের ঘাটতি রয়েছে। একই সঙ্গে তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পদে নিয়োগ প্রক্রিয়া নিয়ে সমালোচনা করেন।

ধর্ষণ মামলায় ফাঁসানো হয়েছিল মসজিদের ইমামকে, ডিএনএ পরীক্ষায় মিলল শিশুর প্রকৃত পিতৃপরিচয়

ফেনীর পরশুরামে কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া মসজিদের ইমাম মোজাফফর আহমদ অবশেষে ডিএনএ পরীক্ষায় নির্দোষ প্রমাণিত হয়েছেন। একই সঙ্গে তদন্ত ও ফরেনসিক প্রতিবেদনে উঠে এসেছে ভূমিষ্ঠ হওয়া শিশুর প্রকৃত পিতৃপরিচয়। পুলিশ জানিয়েছে, পরিকল্পিতভাবে ওই ইমামকে মামলায় ফাঁসানো হয়েছিল।