সারাদেশ


মাদারীপুরে আধিপত্য নিয়ে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, হাতবোমা বিস্ফোরণে আহত ২


জেলা প্রতিনিধি

জেলা প্রতিনিধি

প্রকাশিত:২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন, রবিবার

মাদারীপুরে আধিপত্য নিয়ে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, হাতবোমা বিস্ফোরণে আহত ২

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাদারীপুরে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে । ছবি: সংগৃহীত


মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে টর্চলাইট জ্বালিয়ে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ৯টা থেকে দিবাগত রাত ১টা পর্যন্ত সদর উপজেলার নতুন মাদারীপুর গ্রামে এ সংঘর্ষ চলে। এ সময় শতাধিক হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে, এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অন্তত দু’জন আহত হন।

 

আহতদের মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষে একদল কিশোর ও তরুণ দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতেও বালতির মধ্যে রাখা হাতবোমা ব্যবহার করতে দেখা গেছে। দুই পক্ষের সংঘর্ষের ছবি ও ভিডিও ভাইরাল হলে এলাকায় তীব্র আতঙ্ক সৃষ্টি হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, নতুন মাদারীপুর গ্রামের আক্তার হাওলাদার ও হাসান মুন্সির মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছে। গত দেড় মাসে এ নিয়ে তিনবার সংঘর্ষের ঘটনা ঘটেছে।

 

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘ওই এলাকায় সংঘর্ষের ঘটনা নতুন নয়। মূলত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষ প্রায়ই সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

 

তিনি আরও জানান, সংঘর্ষের পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

সম্পর্কিত

সারাদেশমাদারীপুরসংঘর্ষ

জনপ্রিয়


সারাদেশ থেকে আরও পড়ুন

কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা, আসামি পলাতক

কুষ্টিয়ার কুমারখালীতে পঞ্চম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে (১০) মক্তব থেকে ডেকে নিয়ে হাত-পা বেঁধে ও মুখে কাপড় ঢুকিয়ে ধর্ষণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে রোববার রাত ১০টার দিকে কুমারখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলায় ১৬ বছর বয়সী এক কিশোরকে আসামি করা হয়েছে, যে চলতি বছর একটি মাদ্রাসা থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।

বিদেশি নারী পর্যটককে ধর্ষণচেষ্টা মামলায় তিনজনের ১০ বছরের কারাদণ্ড

কক্সবাজারে বিদেশি এক নারী পর্যটককে ধর্ষণচেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিএসটিআইয়ের অভিযানে অনুমোদনহীন গিজার বিক্রির দায়ে হায়ার বাংলাদেশকে ৫০ হাজার টাকা জরিমানা

বৈধ মানসনদ (সিএম লাইসেন্স) ও প্রয়োজনীয় ছাড়পত্র ছাড়া স্টোরেজ ওয়াটার হিটার (গিজার) বাজারজাত করার অভিযোগে হায়ার বাংলাদেশ লিমিটেডকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। রাজধানীর গুলশান এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়।

মিয়ানমারে পাচারের পথে মনপুরায় সিমেন্ট-সার বোঝাই ট্রলার জব্দ, আটক ১

ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরা থেকে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া সিমেন্ট ও সার বোঝাই একটি ট্রলার জব্দ করেছে পুলিশ ও কোস্টগার্ডের যৌথ দল। এ সময় একজনকে আটক করা হয়েছে। তবে ট্রলারের মালিকসহ আরও কয়েকজন অভিযানের সময় পালিয়ে যান।