সারাদেশ


বিদ্যুৎ বিলের ৫ টাকা নিয়ে বিরোধ: বড় ভাইয়ের পিটুনিতে প্রবাসী ভাই নিহত


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন, রবিবার

বিদ্যুৎ বিলের ৫ টাকা নিয়ে বিরোধ: বড় ভাইয়ের পিটুনিতে প্রবাসী ভাই নিহত

নিহত আলমগীর হোসেনের স্বজনদের আহাজারি । ছবি: সংগৃহীত


লক্ষ্মীপুরের রামগঞ্জে বিদ্যুৎ বিলের মাত্র ৫ টাকা নিয়ে বিরোধের জেরে আলমগীর হোসেন (৪৫) নামের এক আবুধাবি প্রবাসীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার বড় ভাই খোরশেদ আলমের বিরুদ্ধে। গত শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার করপাড়া ইউনিয়নের উত্তর বদরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে আবুধাবিতে কর্মরত ছিলেন। গত ১ ফেব্রুয়ারি তিনি ছুটিতে দেশে ফেরেন।

 

নিহতের স্ত্রী সাবিনা ইয়াসমিন জানান, বিদ্যুৎ বিলের ৫ টাকা কম দেওয়াকে কেন্দ্র করে শনিবার সন্ধ্যার আগে আলমগীরের সঙ্গে তার বড় ভাই খোরশেদ আলমের কথা-কাটাকাটি হয়। তবে ওই সময় আলমগীর ঘরেই ছিলেন এবং কোনো ঝামেলায় জড়াননি। ইফতারের পর তিনি স্থানীয় একটি দোকানে চা খেতে গেলে খোরশেদ আলম অতর্কিতভাবে তার ওপর হামলা চালান এবং বেধড়ক মারধর করেন।

 

একপর্যায়ে গুরুতর আহত অবস্থায় আলমগীরকে ঘটনাস্থলে ফেলে রেখে অভিযুক্ত খোরশেদ পালিয়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলমগীরকে মৃত ঘোষণা করেন।

 

ছুটিতে দেশে এসে এমন মর্মান্তিক পরিণতিতে নিহত হওয়ায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

 

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে এবং ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, ‘ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

 

নিহতের স্বজনরা দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

 
 

সম্পর্কিত

সারাদেশঅপরাধহত্যা

জনপ্রিয়


সারাদেশ থেকে আরও পড়ুন

একসঙ্গে এসএসসি পরীক্ষা দিচ্ছেন মা-ছেলে

জীবনের নানা প্রতিকূলতা পেরিয়ে ৪০ বছর বয়সে এসএসসি পরীক্ষার হলে বসেছেন ফুলঝড়ি বেগম। আর তার পাশেই পরীক্ষার্থী হিসেবে রয়েছেন তার ছেলে মনিরুল ইসলাম। নাটোরের লালপুর উপজেলায় চলতি বছর মা-ছেলের একসঙ্গে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেওয়ার ঘটনা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সড়কে শুকাতে দেওয়া খড়ে পিছলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় সড়কে রোদে শুকাতে দেওয়া খড়ে পিছলে ধানবোঝাই ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেলচালকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় তার বুকের পাঁজরের হাড় ভেঙে যায় বলে জানিয়েছে পুলিশ।

সংবিধান সংস্কারে সরকারি দলের জ্ঞানের ঘাটতি আছে: শিশির মনির

বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেছেন, সংবিধান ও সাংবিধানিক সংস্কার বিষয়ে সরকারি দলের পর্যাপ্ত পড়াশোনা ও জ্ঞানের ঘাটতি রয়েছে। একই সঙ্গে তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পদে নিয়োগ প্রক্রিয়া নিয়ে সমালোচনা করেন।

ধর্ষণ মামলায় ফাঁসানো হয়েছিল মসজিদের ইমামকে, ডিএনএ পরীক্ষায় মিলল শিশুর প্রকৃত পিতৃপরিচয়

ফেনীর পরশুরামে কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া মসজিদের ইমাম মোজাফফর আহমদ অবশেষে ডিএনএ পরীক্ষায় নির্দোষ প্রমাণিত হয়েছেন। একই সঙ্গে তদন্ত ও ফরেনসিক প্রতিবেদনে উঠে এসেছে ভূমিষ্ঠ হওয়া শিশুর প্রকৃত পিতৃপরিচয়। পুলিশ জানিয়েছে, পরিকল্পিতভাবে ওই ইমামকে মামলায় ফাঁসানো হয়েছিল।