সারাদেশ


শেরপুর-জামালপুর ব্রিজে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু


জেলা প্রতিনিধি

জেলা প্রতিনিধি

প্রকাশিত:২০ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার

শেরপুর-জামালপুর ব্রিজে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু

ছবি: দূরবিন নিউজ


শেরপুর-জামালপুর ব্রিজ এলাকায় পুলিশের চেকপোস্টে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে প্রাণ হারিয়েছেন। ঘটনার প্রতিবাদে স্থানীয় বিক্ষুব্ধ জনতা ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করেছে।

 

দুর্ঘটনা শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ১টা ২০ মিনিটের দিকে ব্রিজের দক্ষিণ পাশে সড়কে স্থাপিত চেকপোস্টে ঘটে। নিহতরা হলেন শেরপুর সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের কেন্দুয়ার চর এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেন ও তার ছেলে ইশতিয়াক আহম্মেদ।

 

স্থানীয়রা জানিয়েছেন, জুম’আর নামাজের সময় পুলিশ সদস্যরা চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন। এ সময় শেরপুরগামী একটি ট্রাককে থামানোর জন্য ইশারা করেন তারা। ঠিক তখনই ট্রাকটির পেছনে থাকা মোটরসাইকেল পাশ কাটিয়ে বের হওয়ার চেষ্টা করলে বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দেলোয়ার হোসেন ও তার ছেলে মারা যান। তবে তাদের সঙ্গে থাকা অপর একটি শিশু অলৌকিকভাবে প্রাণে বেঁচে যায়।

 

দুর্ঘটনার পর উত্তেজিত স্থানীয়রা পুলিশ সদস্যদের ওপর হামলা চালিয়ে সড়ক অবরোধ করে। এতে ওই এলাকায় যান চলাচল সাময়িকভাবে বন্ধ থাকে।

 

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, “পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের মৃত্যু হয়েছে। তাদের বাড়ি চরমোচারিয়া ইউনিয়নে। বিস্তারিত তথ্য জানার জন্য অতিরিক্ত ফোর্স পাঠানো হয়েছে। তারা ঘটনাস্থলে পৌঁছানোর পর আরও তথ্য জানা যাবে।”


সম্পর্কিত

সারাদেশসংঘর্ষমৃত্যু

জনপ্রিয়


সারাদেশ থেকে আরও পড়ুন

একসঙ্গে এসএসসি পরীক্ষা দিচ্ছেন মা-ছেলে

জীবনের নানা প্রতিকূলতা পেরিয়ে ৪০ বছর বয়সে এসএসসি পরীক্ষার হলে বসেছেন ফুলঝড়ি বেগম। আর তার পাশেই পরীক্ষার্থী হিসেবে রয়েছেন তার ছেলে মনিরুল ইসলাম। নাটোরের লালপুর উপজেলায় চলতি বছর মা-ছেলের একসঙ্গে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেওয়ার ঘটনা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সড়কে শুকাতে দেওয়া খড়ে পিছলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় সড়কে রোদে শুকাতে দেওয়া খড়ে পিছলে ধানবোঝাই ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেলচালকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় তার বুকের পাঁজরের হাড় ভেঙে যায় বলে জানিয়েছে পুলিশ।

সংবিধান সংস্কারে সরকারি দলের জ্ঞানের ঘাটতি আছে: শিশির মনির

বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেছেন, সংবিধান ও সাংবিধানিক সংস্কার বিষয়ে সরকারি দলের পর্যাপ্ত পড়াশোনা ও জ্ঞানের ঘাটতি রয়েছে। একই সঙ্গে তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পদে নিয়োগ প্রক্রিয়া নিয়ে সমালোচনা করেন।

ধর্ষণ মামলায় ফাঁসানো হয়েছিল মসজিদের ইমামকে, ডিএনএ পরীক্ষায় মিলল শিশুর প্রকৃত পিতৃপরিচয়

ফেনীর পরশুরামে কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া মসজিদের ইমাম মোজাফফর আহমদ অবশেষে ডিএনএ পরীক্ষায় নির্দোষ প্রমাণিত হয়েছেন। একই সঙ্গে তদন্ত ও ফরেনসিক প্রতিবেদনে উঠে এসেছে ভূমিষ্ঠ হওয়া শিশুর প্রকৃত পিতৃপরিচয়। পুলিশ জানিয়েছে, পরিকল্পিতভাবে ওই ইমামকে মামলায় ফাঁসানো হয়েছিল।