সারাদেশ


গোপালগঞ্জে র‍্যাবের অভিযানে ১৩ কেজি গাজা উদ্ধার, আটক-১


বিশেষ প্রতিনিধি

বিশেষ প্রতিনিধি

প্রকাশিত:২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন, শুক্রবার

গোপালগঞ্জে র‍্যাবের অভিযানে ১৩ কেজি গাজা উদ্ধার, আটক-১

ছবি: সংগৃহীত


গোপালগঞ্জের কাশিয়ানী থেকে র‍্যাব-৬-এর বিশেষ অভিযানে ১৩ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ১১:৩০ মিনিটে কাশিয়ানী থানাধীন ভাটিয়াপাড়া চৌরাস্তা বাসস্ট্যান্ড মোড়ে অভিযান পরিচালনা করা হয়।

 

র‍্যাবের সিপিসি সদর কোম্পানি (ভাটিয়াপাড়া ক্যাম্প) সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে অংশ নেওয়া দলের সদস্যরা সন্দেহভাজন ব্যক্তিকে তল্লাশি করলে ১৩ কেজি গাঁজা উদ্ধার হয় এবং তাকে হাতেনাতে আটক করা হয়।

 

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মোঃ মনিরুল ইসলাম (৩৫)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্থানীয় একটি মাদক চক্রের সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন এবং দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সরবরাহের সঙ্গে জড়িত ছিলেন বলে র‍্যাব জানিয়েছে।

 

উদ্ধারকৃত গাঁজা আলামত হিসেবে জব্দ করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে। সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

 

র‍্যাব জানায়, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের কোনো ছাড় দেওয়া হবে না। স্থানীয় সচেতন মহল এই অভিযানের প্রশংসা করে বলেছেন, মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান আরও জোরদার করা প্রয়োজন।


সম্পর্কিত

সারাদেশগোপালগঞ্জ

জনপ্রিয়


সারাদেশ থেকে আরও পড়ুন

একসঙ্গে এসএসসি পরীক্ষা দিচ্ছেন মা-ছেলে

জীবনের নানা প্রতিকূলতা পেরিয়ে ৪০ বছর বয়সে এসএসসি পরীক্ষার হলে বসেছেন ফুলঝড়ি বেগম। আর তার পাশেই পরীক্ষার্থী হিসেবে রয়েছেন তার ছেলে মনিরুল ইসলাম। নাটোরের লালপুর উপজেলায় চলতি বছর মা-ছেলের একসঙ্গে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেওয়ার ঘটনা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সড়কে শুকাতে দেওয়া খড়ে পিছলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় সড়কে রোদে শুকাতে দেওয়া খড়ে পিছলে ধানবোঝাই ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেলচালকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় তার বুকের পাঁজরের হাড় ভেঙে যায় বলে জানিয়েছে পুলিশ।

সংবিধান সংস্কারে সরকারি দলের জ্ঞানের ঘাটতি আছে: শিশির মনির

বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেছেন, সংবিধান ও সাংবিধানিক সংস্কার বিষয়ে সরকারি দলের পর্যাপ্ত পড়াশোনা ও জ্ঞানের ঘাটতি রয়েছে। একই সঙ্গে তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পদে নিয়োগ প্রক্রিয়া নিয়ে সমালোচনা করেন।

ধর্ষণ মামলায় ফাঁসানো হয়েছিল মসজিদের ইমামকে, ডিএনএ পরীক্ষায় মিলল শিশুর প্রকৃত পিতৃপরিচয়

ফেনীর পরশুরামে কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া মসজিদের ইমাম মোজাফফর আহমদ অবশেষে ডিএনএ পরীক্ষায় নির্দোষ প্রমাণিত হয়েছেন। একই সঙ্গে তদন্ত ও ফরেনসিক প্রতিবেদনে উঠে এসেছে ভূমিষ্ঠ হওয়া শিশুর প্রকৃত পিতৃপরিচয়। পুলিশ জানিয়েছে, পরিকল্পিতভাবে ওই ইমামকে মামলায় ফাঁসানো হয়েছিল।