সারাদেশ
মানিকগঞ্জে ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণ নিহত, গুরুতর আহত ১
.jpg)
নিহত যুবক । ছবি: সংগৃহীত
মানিকগঞ্জের ঘিওর উপজেলার বটতলা ব্রিজ সংলগ্ন নতুন ব্রিজের উত্তর পাশে বৃহস্পতিবার সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটে এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় এক তরুণ নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলে দুইজন আরোহী ছিলেন। দ্রুতগতির কারণে চালক নিয়ন্ত্রণ হারালে সড়কের মোড়ে দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় একজনকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।
নিহত আশিক মিয়া (২০) নাগরপুর উপজেলার করিগ্রাম এলাকার বাসিন্দা। তার পিতার নাম মৌউলা মিয়া। দুর্ঘটনার সময় তিনি একটি এফজেডএস মোটরসাইকেল চালাচ্ছিলেন বলে জানা গেছে। আহত আলামিন (৩২) শৈলকুপা উপজেলার উত্তর কচুয়া গ্রামের বাসিন্দা। তার পিতার নাম ফজল।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার কার্যক্রম চালিয়ে আহত আলামিনকে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ঘিওর থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম জানান, আশিক মিয়ার মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। আহত আলামিন চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে মানিকগঞ্জ জেলার বিভিন্ন সড়কে মোটরসাইকেল দুর্ঘটনা বেড়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির দাবি জানিয়েছেন এলাকাবাসী।
সম্পর্কিত
জনপ্রিয়
সর্বশেষ
সারাদেশ থেকে আরও পড়ুন
কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা, আসামি পলাতক
কুষ্টিয়ার কুমারখালীতে পঞ্চম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে (১০) মক্তব থেকে ডেকে নিয়ে হাত-পা বেঁধে ও মুখে কাপড় ঢুকিয়ে ধর্ষণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে রোববার রাত ১০টার দিকে কুমারখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলায় ১৬ বছর বয়সী এক কিশোরকে আসামি করা হয়েছে, যে চলতি বছর একটি মাদ্রাসা থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।

বিদেশি নারী পর্যটককে ধর্ষণচেষ্টা মামলায় তিনজনের ১০ বছরের কারাদণ্ড
কক্সবাজারে বিদেশি এক নারী পর্যটককে ধর্ষণচেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিএসটিআইয়ের অভিযানে অনুমোদনহীন গিজার বিক্রির দায়ে হায়ার বাংলাদেশকে ৫০ হাজার টাকা জরিমানা
বৈধ মানসনদ (সিএম লাইসেন্স) ও প্রয়োজনীয় ছাড়পত্র ছাড়া স্টোরেজ ওয়াটার হিটার (গিজার) বাজারজাত করার অভিযোগে হায়ার বাংলাদেশ লিমিটেডকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। রাজধানীর গুলশান এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়।

মিয়ানমারে পাচারের পথে মনপুরায় সিমেন্ট-সার বোঝাই ট্রলার জব্দ, আটক ১
ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরা থেকে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া সিমেন্ট ও সার বোঝাই একটি ট্রলার জব্দ করেছে পুলিশ ও কোস্টগার্ডের যৌথ দল। এ সময় একজনকে আটক করা হয়েছে। তবে ট্রলারের মালিকসহ আরও কয়েকজন অভিযানের সময় পালিয়ে যান।









