সারাদেশ
স্কুলের গেট বন্ধ করে কাঁটাতারের বেড়া, ৫ ঘণ্টা অপেক্ষার পর বাড়ি ফিরল শিক্ষার্থীরা
.jpg)
ছবি: সংগৃহীত
রাজশাহীর তানোর উপজেলার জুমার পাড়া এলাকায় একটি বিদ্যালয়ের একমাত্র প্রবেশপথ কাঁটাতারের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দা রোকন উদ্দীন মোল্লার বিরুদ্ধে। এতে প্রায় পাঁচ ঘণ্টা বিদ্যালয়ের সামনে অপেক্ষা করার পর অনেক শিক্ষার্থী বাড়ি ফিরে যেতে বাধ্য হয়।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) জুমার পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৯৮ সালে বাধাইড় ইউনিয়নের জুমার পাড়ায় প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি ইউনিয়নের একমাত্র বালিকা উচ্চ বিদ্যালয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই বিদ্যালয়ের গেটসংলগ্ন প্রায় ১১ ফুট জায়গা ব্যবহার করে আসছে স্কুল কর্তৃপক্ষ। অভিযোগ রয়েছে, মুন্ডমালা-আমনুরা সড়কের পাকা রাস্তা থেকে ওই ১১ ফুট জায়গা নিজের দাবি করে সেখানে দোকানঘর নির্মাণের পরিকল্পনা করেন রোকন উদ্দীন মোল্লা। এ উদ্দেশ্যে তিনি গেটের সামনে কাঁটাতারের বেড়া দিয়ে প্রবেশপথ বন্ধ করে দেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ইউরেকা খাতুন বলেন, “স্কুল প্রতিষ্ঠার পর থেকেই পাকা সড়ক থেকে ১১ ফুট জায়গা ছেড়ে গেট করা হয়েছে। হঠাৎ করে সেখানে দোকানঘর নির্মাণের কথা বলে গেট বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে শিক্ষক-শিক্ষার্থী কেউই ভেতরে প্রবেশ করতে পারেননি।”
ঘটনার খবর পেয়ে দুপুর ১টার দিকে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে তাৎক্ষণিকভাবে কোনো সমাধান হয়নি বলে বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।
তানোর সহকারী কমিশনার (ভূমি) শিব সংকর বসাক বলেন, সংশ্লিষ্ট জায়গাটি রোকন উদ্দীন মোল্লার ব্যক্তিগত সম্পত্তি বলে দাবি করা হয়েছে। তিনি জানান, “বিকল্প রাস্তার ব্যবস্থা করা হবে।”
এদিকে কিছু শিক্ষার্থী বিদ্যালয়ের পেছনের একটি সরু গলি দিয়ে ভেতরে প্রবেশ করতে সক্ষম হলেও অধিকাংশ শিক্ষার্থী দীর্ঘ সময় অপেক্ষার পর বাড়ি ফিরে যায়। এ ঘটনায় এলাকায় ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে বিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
সম্পর্কিত
জনপ্রিয়
সারাদেশ থেকে আরও পড়ুন
একসঙ্গে এসএসসি পরীক্ষা দিচ্ছেন মা-ছেলে
জীবনের নানা প্রতিকূলতা পেরিয়ে ৪০ বছর বয়সে এসএসসি পরীক্ষার হলে বসেছেন ফুলঝড়ি বেগম। আর তার পাশেই পরীক্ষার্থী হিসেবে রয়েছেন তার ছেলে মনিরুল ইসলাম। নাটোরের লালপুর উপজেলায় চলতি বছর মা-ছেলের একসঙ্গে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেওয়ার ঘটনা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সড়কে শুকাতে দেওয়া খড়ে পিছলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় সড়কে রোদে শুকাতে দেওয়া খড়ে পিছলে ধানবোঝাই ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেলচালকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় তার বুকের পাঁজরের হাড় ভেঙে যায় বলে জানিয়েছে পুলিশ।

সংবিধান সংস্কারে সরকারি দলের জ্ঞানের ঘাটতি আছে: শিশির মনির
বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেছেন, সংবিধান ও সাংবিধানিক সংস্কার বিষয়ে সরকারি দলের পর্যাপ্ত পড়াশোনা ও জ্ঞানের ঘাটতি রয়েছে। একই সঙ্গে তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পদে নিয়োগ প্রক্রিয়া নিয়ে সমালোচনা করেন।

ধর্ষণ মামলায় ফাঁসানো হয়েছিল মসজিদের ইমামকে, ডিএনএ পরীক্ষায় মিলল শিশুর প্রকৃত পিতৃপরিচয়
ফেনীর পরশুরামে কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া মসজিদের ইমাম মোজাফফর আহমদ অবশেষে ডিএনএ পরীক্ষায় নির্দোষ প্রমাণিত হয়েছেন। একই সঙ্গে তদন্ত ও ফরেনসিক প্রতিবেদনে উঠে এসেছে ভূমিষ্ঠ হওয়া শিশুর প্রকৃত পিতৃপরিচয়। পুলিশ জানিয়েছে, পরিকল্পিতভাবে ওই ইমামকে মামলায় ফাঁসানো হয়েছিল।









