সারাদেশ


ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক


জেলা প্রতিনিধি

জেলা প্রতিনিধি

প্রকাশিত:১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন, সোমবার

ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

নেত্রকোনা সদর উপজেলায় অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ এক স্বামী-স্ত্রীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় নেত্রকোনা।

 

রোববার (১৫ ফেব্রুয়ারি ২০২৬) রাত ৯টা ১০ মিনিট থেকে ১০টা ২০ মিনিট পর্যন্ত সদর উপজেলার মদনপুর ইউনিয়নের বায়রাউড়া বাজার এলাকায় কেন্দুয়া-নেত্রকোনাগামী সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক মো. নাজমুল হকের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। এ সময় একটি সন্দেহজনক সিএনজি অটোরিকশা তল্লাশি করে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং স্বামী-স্ত্রীকে আটক করা হয়।

 

উদ্ধারকৃত ইয়াবার মধ্যে জিপারযুক্ত নীল রঙের একটি পলিপ্যাকে ১০০ পিস এবং সাদা পলিথিন ব্যাগের ভেতরে জিপারযুক্ত সাদা প্যাকেটে আরও ১০০ পিস কমলা রঙের অ্যামফিটামিনযুক্ত ইয়াবা পাওয়া যায়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন প্রায় ২০ গ্রাম। অধিদপ্তর জানায়, এসব ইয়াবার আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ৮০ হাজার টাকা।

 

আটককৃতরা হলেন মো. কামরুল ইসলাম (৪৮), পিতা: মৃত আব্দুল হেকিম এবং নাসরিন সুলতানা (৩৫), স্বামী: মো. কামরুল ইসলাম। তাদের বাড়ি সদর উপজেলার ঠাকুরাকোণা ইউনিয়নের দুর্গাশ্রম এলাকায়।

 

এ ঘটনায় পরিদর্শক মো. আল-আমিন বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


সম্পর্কিত

সারাদেশআটক

জনপ্রিয়


সারাদেশ থেকে আরও পড়ুন

একসঙ্গে এসএসসি পরীক্ষা দিচ্ছেন মা-ছেলে

জীবনের নানা প্রতিকূলতা পেরিয়ে ৪০ বছর বয়সে এসএসসি পরীক্ষার হলে বসেছেন ফুলঝড়ি বেগম। আর তার পাশেই পরীক্ষার্থী হিসেবে রয়েছেন তার ছেলে মনিরুল ইসলাম। নাটোরের লালপুর উপজেলায় চলতি বছর মা-ছেলের একসঙ্গে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেওয়ার ঘটনা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সড়কে শুকাতে দেওয়া খড়ে পিছলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় সড়কে রোদে শুকাতে দেওয়া খড়ে পিছলে ধানবোঝাই ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেলচালকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় তার বুকের পাঁজরের হাড় ভেঙে যায় বলে জানিয়েছে পুলিশ।

সংবিধান সংস্কারে সরকারি দলের জ্ঞানের ঘাটতি আছে: শিশির মনির

বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেছেন, সংবিধান ও সাংবিধানিক সংস্কার বিষয়ে সরকারি দলের পর্যাপ্ত পড়াশোনা ও জ্ঞানের ঘাটতি রয়েছে। একই সঙ্গে তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পদে নিয়োগ প্রক্রিয়া নিয়ে সমালোচনা করেন।

ধর্ষণ মামলায় ফাঁসানো হয়েছিল মসজিদের ইমামকে, ডিএনএ পরীক্ষায় মিলল শিশুর প্রকৃত পিতৃপরিচয়

ফেনীর পরশুরামে কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া মসজিদের ইমাম মোজাফফর আহমদ অবশেষে ডিএনএ পরীক্ষায় নির্দোষ প্রমাণিত হয়েছেন। একই সঙ্গে তদন্ত ও ফরেনসিক প্রতিবেদনে উঠে এসেছে ভূমিষ্ঠ হওয়া শিশুর প্রকৃত পিতৃপরিচয়। পুলিশ জানিয়েছে, পরিকল্পিতভাবে ওই ইমামকে মামলায় ফাঁসানো হয়েছিল।