সারাদেশ


‘আমি সাড়ে চার লাখ ভোটারের এমপি’- শেরপুরের নবনির্বাচিত সংসদ সদস্য রাশেদুল ইসলাম


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৩ অপরাহ্ন, শনিবার

‘আমি সাড়ে চার লাখ ভোটারের এমপি’- শেরপুরের নবনির্বাচিত সংসদ সদস্য রাশেদুল ইসলাম

নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম । ছবি: দূরবিন নিউজ


শেরপুর-১ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম বলেছেন, তিনি শুধু তাকে ভোট দেওয়া ১ লাখ ২৭ হাজার মানুষের নয়, পুরো শেরপুর সদরের সাড়ে চার লাখ ভোটারের প্রতিনিধি।

 

শনিবার দুপুরে নওহাটা আলিয়া মাদরাসা মাঠে নির্বাচন-পরবর্তী নারী নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

রাশেদুল ইসলাম বলেন, “এবারের নির্বাচনে মানুষ ন্যায় ও ইনসাফের পক্ষে রায় দিয়েছে। আমি ১ লাখ ২৭ হাজার ভোট পেয়ে নির্বাচিত হয়েছি। তবে আমি শুধু ওই ভোটারদের এমপি নই, শেরপুর সদরের সাড়ে চার লাখ ভোটারের এমপি।”

 

তিনি আরও বলেন, “শহীদ কামারুজ্জামানের হত্যাকাণ্ড কেউ মেনে নিতে পারেনি। তার প্রতিশোধ হিসেবেই মানুষ দাঁড়িপাল্লার পক্ষে রায় দিয়েছে। আমরা ন্যায় ও ইনসাফের পক্ষে আছি বলেই মানুষ আমাদের সমর্থন করেছে।”

 

এ সময় তিনি শেরপুরে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও রাস্তাঘাটের উন্নয়ন, নারীদের নিরাপত্তা নিশ্চিতকরণ, ইভটিজিং নির্মূল, মাদক ও জুয়ামুক্ত সমাজ গড়ার অঙ্গীকার করেন। পাশাপাশি কুটিরশিল্প গড়ে তুলে নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার প্রতিশ্রুতিও দেন তিনি।

 

সদর উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা নুরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা আব্দুস সোবাহানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান, সূরা সদস্য হাফেজ মাওলানা জাকারিয়া আব্দুল বাতেন, সদর উপজেলা জামায়াতের বায়তুল মাল সম্পাদক শফিউল ইসলাম স্বপন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি ডা. আব্দুল মতিন ও পৌর শহর জামায়াতের সেক্রেটারি ডা. হাসানুজ্জামান প্রমুখ। বিভিন্ন ইউনিয়ন জামায়াতের দায়িত্বশীল নারী কর্মীরাও সভায় উপস্থিত ছিলেন।

 
 

সম্পর্কিত

সারাদেশএমপিরাশেদুল ইসলাম

জনপ্রিয়


সারাদেশ থেকে আরও পড়ুন

একসঙ্গে এসএসসি পরীক্ষা দিচ্ছেন মা-ছেলে

জীবনের নানা প্রতিকূলতা পেরিয়ে ৪০ বছর বয়সে এসএসসি পরীক্ষার হলে বসেছেন ফুলঝড়ি বেগম। আর তার পাশেই পরীক্ষার্থী হিসেবে রয়েছেন তার ছেলে মনিরুল ইসলাম। নাটোরের লালপুর উপজেলায় চলতি বছর মা-ছেলের একসঙ্গে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেওয়ার ঘটনা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সড়কে শুকাতে দেওয়া খড়ে পিছলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় সড়কে রোদে শুকাতে দেওয়া খড়ে পিছলে ধানবোঝাই ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেলচালকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় তার বুকের পাঁজরের হাড় ভেঙে যায় বলে জানিয়েছে পুলিশ।

সংবিধান সংস্কারে সরকারি দলের জ্ঞানের ঘাটতি আছে: শিশির মনির

বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেছেন, সংবিধান ও সাংবিধানিক সংস্কার বিষয়ে সরকারি দলের পর্যাপ্ত পড়াশোনা ও জ্ঞানের ঘাটতি রয়েছে। একই সঙ্গে তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পদে নিয়োগ প্রক্রিয়া নিয়ে সমালোচনা করেন।

ধর্ষণ মামলায় ফাঁসানো হয়েছিল মসজিদের ইমামকে, ডিএনএ পরীক্ষায় মিলল শিশুর প্রকৃত পিতৃপরিচয়

ফেনীর পরশুরামে কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া মসজিদের ইমাম মোজাফফর আহমদ অবশেষে ডিএনএ পরীক্ষায় নির্দোষ প্রমাণিত হয়েছেন। একই সঙ্গে তদন্ত ও ফরেনসিক প্রতিবেদনে উঠে এসেছে ভূমিষ্ঠ হওয়া শিশুর প্রকৃত পিতৃপরিচয়। পুলিশ জানিয়েছে, পরিকল্পিতভাবে ওই ইমামকে মামলায় ফাঁসানো হয়েছিল।