সারাদেশ


বিএনপির বিজয়ী প্রার্থীকে মিষ্টিমুখ করালেন জামায়াতের প্রার্থী


জেলা প্রতিনিধি

জেলা প্রতিনিধি

প্রকাশিত:১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন, শনিবার

বিএনপির বিজয়ী প্রার্থীকে মিষ্টিমুখ করালেন জামায়াতের প্রার্থী

ছবি: দূরবিন নিউজ


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী নুরুল ইসলামের কাছে পরাজয় স্বীকার করে সৌহার্দ্যের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট শামস উদ্দিন।

 

শনিবার বিকেলে শহরের পুরাতন বাসস্ট্যান্ডে অবস্থিত বিএনপির কার্যালয়ে মিষ্টি নিয়ে যান তিনি। সেখানে সুনামগঞ্জ-৪ আসনের বিজয়ী প্রার্থী অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের মুখে মিষ্টি তুলে দেন পরাজিত প্রার্থী অ্যাডভোকেট শামস উদ্দিন।

 

পরে দুই প্রার্থীর মধ্যে শুভেচ্ছা বিনিময় হয়। এ সময় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে সুনামগঞ্জের উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানটি দুই দলের নেতাকর্মীদের মিলনমেলায় পরিণত হয়।


সম্পর্কিত

সারাদেশবিএনপিজামায়াত

জনপ্রিয়


সারাদেশ থেকে আরও পড়ুন

একসঙ্গে এসএসসি পরীক্ষা দিচ্ছেন মা-ছেলে

জীবনের নানা প্রতিকূলতা পেরিয়ে ৪০ বছর বয়সে এসএসসি পরীক্ষার হলে বসেছেন ফুলঝড়ি বেগম। আর তার পাশেই পরীক্ষার্থী হিসেবে রয়েছেন তার ছেলে মনিরুল ইসলাম। নাটোরের লালপুর উপজেলায় চলতি বছর মা-ছেলের একসঙ্গে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেওয়ার ঘটনা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সড়কে শুকাতে দেওয়া খড়ে পিছলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় সড়কে রোদে শুকাতে দেওয়া খড়ে পিছলে ধানবোঝাই ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেলচালকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় তার বুকের পাঁজরের হাড় ভেঙে যায় বলে জানিয়েছে পুলিশ।

সংবিধান সংস্কারে সরকারি দলের জ্ঞানের ঘাটতি আছে: শিশির মনির

বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেছেন, সংবিধান ও সাংবিধানিক সংস্কার বিষয়ে সরকারি দলের পর্যাপ্ত পড়াশোনা ও জ্ঞানের ঘাটতি রয়েছে। একই সঙ্গে তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পদে নিয়োগ প্রক্রিয়া নিয়ে সমালোচনা করেন।

ধর্ষণ মামলায় ফাঁসানো হয়েছিল মসজিদের ইমামকে, ডিএনএ পরীক্ষায় মিলল শিশুর প্রকৃত পিতৃপরিচয়

ফেনীর পরশুরামে কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া মসজিদের ইমাম মোজাফফর আহমদ অবশেষে ডিএনএ পরীক্ষায় নির্দোষ প্রমাণিত হয়েছেন। একই সঙ্গে তদন্ত ও ফরেনসিক প্রতিবেদনে উঠে এসেছে ভূমিষ্ঠ হওয়া শিশুর প্রকৃত পিতৃপরিচয়। পুলিশ জানিয়েছে, পরিকল্পিতভাবে ওই ইমামকে মামলায় ফাঁসানো হয়েছিল।