সারাদেশ


কেন্দ্রে ঢুকে জনি দেখলেন তার ভোট হয়ে গেছে, প্রিজাইডিং অফিসার বললেন, ‘এখন তো কিছু করার নাই


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার

কেন্দ্রে ঢুকে জনি দেখলেন তার ভোট হয়ে গেছে, প্রিজাইডিং অফিসার বললেন, ‘এখন তো কিছু করার নাই

মোহাম্মদ জনি । ছবি: সংগৃহীত


রাজধানীর ঢাকা-৪ আসনের একটি কেন্দ্রে ভোট দিতে গিয়ে নিজের ভোট আগেই কাস্ট হয়ে গেছে এমন অভিযোগ করেছেন মোহাম্মদ জনি নামের এক ভোটার। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সংশ্লিষ্ট কেন্দ্রে গিয়ে তিনি এ ঘটনার মুখোমুখি হন বলে গণমাধ্যমকে জানান।

 

ভোটার মোহাম্মদ জনির দাবি, তিনি ঢাকা-৪ আসনের পশ্চিম জুরাইন কটন মিল এলাকার বাসিন্দা। ভোটার আইডি কার্ড সঙ্গে নিয়ে কেন্দ্রে উপস্থিত হলেও তাকে জানানো হয়, তার ভোট ইতোমধ্যে প্রদান করা হয়েছে।

 

জনি বলেন, “আমি কেন্দ্রে এসে প্রথমে স্লিপ সংগ্রহ করি। একবার নয়, তিনবার যেতে হয়েছে। কখনো তিন তলায়, কখনো চার তলায় পাঠানো হয়েছে। একবার স্লিপে ভুল থাকায় নতুন করে স্লিপ নিতে হয়েছে। পরে নির্ধারিত কক্ষে গিয়ে জানতে পারি, আমার ভোট হয়ে গেছে। আমি উপস্থিত, আমার কাছে এনআইডি কার্ড আছে তারপরও কীভাবে আমার ভোট হয়ে গেল?”

 

তিনি আরও জানান, তার বাড়ির হোল্ডিং নম্বর ১৪২, পশ্চিম জুরাইন তুলাবাগিচা। তিনি দীর্ঘদিন প্রবাসে থাকার পর দেশে ফিরে ভোটাধিকার প্রয়োগ করতে কেন্দ্রে যান। “প্রায় ৪০ বছর প্রবাস জীবন কাটিয়েছি। দেশে ফিরে একটি ভোট দেওয়ার আশা নিয়ে কেন্দ্রে এসেছিলাম। কিন্তু নিজের ভোট নিজে দিতে পারলাম না এটাই আমার সবচেয়ে বড় দুঃখ,” বলেন তিনি।

 

দ্য ডেইলি ক্যাম্পাসের কাছে সংরক্ষিত ভোটার স্লিপ অনুযায়ী, সংশ্লিষ্ট কেন্দ্র নম্বর ৫৪ ঢাকা কটন মিল আদর্শ উচ্চ বিদ্যালয়। ভবনের তৃতীয় তলায় তার ভোটকক্ষ নির্ধারিত ছিল। ভোটার নম্বর ১৪৬৩, নাম মোহাম্মদ জনি। ঠিকানা: পশ্চিম জুরাইন, শ্যামপুর, ঢাকা। এনআইডি কার্ডে উল্লেখিত ঠিকানাও একই এলাকার।

 

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ঢাকা-৪ আসনের ৫৩ নম্বর কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, “আমরা জনি মিয়া নামে একজন ভোটারের অভিযোগ পেয়েছি। তিনি এসে দাবি করেন যে তার ভোট হয়ে গেছে, অথচ তিনি ভোট দেননি। তার হাতে অমোচনীয় কালি বা ভোট-সংশ্লিষ্ট কোনো চিহ্নও পাওয়া যায়নি।”

 

তিনি জানান, বিষয়টি জানার পর তিনি সংশ্লিষ্ট কক্ষে গিয়ে প্রার্থীদের পোলিং এজেন্টদের তালিকা যাচাই করেন। “উপস্থিত পাঁচজন পোলিং এজেন্টের তালিকায় তার নামে টিক চিহ্ন ছিল। আমাদের অফিসিয়াল তালিকাতেও তার ভোট কাস্টিং সম্পন্ন হয়েছে বলে চিহ্নিত রয়েছে। অর্থাৎ ভোটটি ইতোমধ্যে কাস্ট হয়েছে। আইনগতভাবে এখন আমার কিছু করার নেই,” বলেন তিনি।

 

প্রিজাইডিং অফিসার আরও বলেন, “এটি জালিয়াতি হয়েছে কি না, তা প্রমাণসাপেক্ষ। আমাদের লক্ষ্য থাকে যেন কোনো ধরনের জালিয়াতি না হয়। তবে সংশ্লিষ্ট এনআইডির বিপরীতে ভোট কাস্টিং সম্পন্ন হয়েছে বলে তালিকায় নিশ্চিত হয়েছে।”


সম্পর্কিত

সারাদেশভোট

জনপ্রিয়


সারাদেশ থেকে আরও পড়ুন

একসঙ্গে এসএসসি পরীক্ষা দিচ্ছেন মা-ছেলে

জীবনের নানা প্রতিকূলতা পেরিয়ে ৪০ বছর বয়সে এসএসসি পরীক্ষার হলে বসেছেন ফুলঝড়ি বেগম। আর তার পাশেই পরীক্ষার্থী হিসেবে রয়েছেন তার ছেলে মনিরুল ইসলাম। নাটোরের লালপুর উপজেলায় চলতি বছর মা-ছেলের একসঙ্গে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেওয়ার ঘটনা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সড়কে শুকাতে দেওয়া খড়ে পিছলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় সড়কে রোদে শুকাতে দেওয়া খড়ে পিছলে ধানবোঝাই ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেলচালকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় তার বুকের পাঁজরের হাড় ভেঙে যায় বলে জানিয়েছে পুলিশ।

সংবিধান সংস্কারে সরকারি দলের জ্ঞানের ঘাটতি আছে: শিশির মনির

বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেছেন, সংবিধান ও সাংবিধানিক সংস্কার বিষয়ে সরকারি দলের পর্যাপ্ত পড়াশোনা ও জ্ঞানের ঘাটতি রয়েছে। একই সঙ্গে তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পদে নিয়োগ প্রক্রিয়া নিয়ে সমালোচনা করেন।

ধর্ষণ মামলায় ফাঁসানো হয়েছিল মসজিদের ইমামকে, ডিএনএ পরীক্ষায় মিলল শিশুর প্রকৃত পিতৃপরিচয়

ফেনীর পরশুরামে কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া মসজিদের ইমাম মোজাফফর আহমদ অবশেষে ডিএনএ পরীক্ষায় নির্দোষ প্রমাণিত হয়েছেন। একই সঙ্গে তদন্ত ও ফরেনসিক প্রতিবেদনে উঠে এসেছে ভূমিষ্ঠ হওয়া শিশুর প্রকৃত পিতৃপরিচয়। পুলিশ জানিয়েছে, পরিকল্পিতভাবে ওই ইমামকে মামলায় ফাঁসানো হয়েছিল।