সারাদেশ


পোস্টাল ব্যালটের ছবি ব্যবহার করে ‘রাতে ভোট’ প্রচার আওয়ামীপন্থীদের


দুরবীন ডেস্ক

দুরবীন ডেস্ক

প্রকাশিত:১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার

পোস্টাল ব্যালটের ছবি ব্যবহার করে ‘রাতে ভোট’ প্রচার আওয়ামীপন্থীদের

ছবি: সংগৃহীত


ফেসবুকে আওয়ামীপন্থী বিভিন্ন অ্যাকাউন্ট থেকে একটি ব্যালট পেপারের ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, “ঝালকাঠি-২ আসনে ভোট দেওয়া হয়ে গেছে।” একই ছবি শেয়ার করে অন্য একটি পোস্টে লেখা হয়েছে, “১২ই ফেব্রুয়ারির ভোট ১১ই ফেব্রুয়ারি রাতেই অনুষ্ঠিত।”

 

তবে যাচাই করে দেখা গেছে, ঝালকাঠি-২ আসনে আগাম ভোটগ্রহণের দাবিটি সঠিক নয়।

 

ভাইরাল হওয়া ব্যালট পেপারের ছবিতে স্পষ্টভাবে ‘পোস্টাল ব্যালট’ লেখা রয়েছে। পোস্টাল ব্যালটে সাধারণত ডান পাশে সিরিয়াল নম্বর থাকে, যা সাধারণ ভোটকেন্দ্রে ব্যবহৃত ব্যালট পেপারে থাকে না।

 

নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী, সরকারি চাকরিজীবী, কারাবন্দী ও প্রবাসী ভোটারদের জন্য ডাকযোগে বা পোস্টাল ব্যালটের মাধ্যমে অগ্রিম ভোট দেওয়ার সুযোগ রয়েছে। এটি একটি বৈধ ও নিয়মতান্ত্রিক প্রক্রিয়া।

 

সুতরাং পোস্টাল ব্যালটের ছবি ব্যবহার করে সাধারণ ভোট আগেভাগে সম্পন্ন হয়েছে এমন প্রচার বিভ্রান্তিকর। সংশ্লিষ্টরা বলছেন, পোস্টাল ভোটের বিধান সম্পর্কে অজ্ঞতা বা ইচ্ছাকৃত অপপ্রচারের কারণেই এমন দাবি ছড়ানো হচ্ছে।

 

সম্পর্কিত

সারাদেশআওয়ামীপন্থীপোস্টাল ব্যালট

জনপ্রিয়


সারাদেশ থেকে আরও পড়ুন

একসঙ্গে এসএসসি পরীক্ষা দিচ্ছেন মা-ছেলে

জীবনের নানা প্রতিকূলতা পেরিয়ে ৪০ বছর বয়সে এসএসসি পরীক্ষার হলে বসেছেন ফুলঝড়ি বেগম। আর তার পাশেই পরীক্ষার্থী হিসেবে রয়েছেন তার ছেলে মনিরুল ইসলাম। নাটোরের লালপুর উপজেলায় চলতি বছর মা-ছেলের একসঙ্গে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেওয়ার ঘটনা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সড়কে শুকাতে দেওয়া খড়ে পিছলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় সড়কে রোদে শুকাতে দেওয়া খড়ে পিছলে ধানবোঝাই ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেলচালকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় তার বুকের পাঁজরের হাড় ভেঙে যায় বলে জানিয়েছে পুলিশ।

সংবিধান সংস্কারে সরকারি দলের জ্ঞানের ঘাটতি আছে: শিশির মনির

বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেছেন, সংবিধান ও সাংবিধানিক সংস্কার বিষয়ে সরকারি দলের পর্যাপ্ত পড়াশোনা ও জ্ঞানের ঘাটতি রয়েছে। একই সঙ্গে তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পদে নিয়োগ প্রক্রিয়া নিয়ে সমালোচনা করেন।

ধর্ষণ মামলায় ফাঁসানো হয়েছিল মসজিদের ইমামকে, ডিএনএ পরীক্ষায় মিলল শিশুর প্রকৃত পিতৃপরিচয়

ফেনীর পরশুরামে কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া মসজিদের ইমাম মোজাফফর আহমদ অবশেষে ডিএনএ পরীক্ষায় নির্দোষ প্রমাণিত হয়েছেন। একই সঙ্গে তদন্ত ও ফরেনসিক প্রতিবেদনে উঠে এসেছে ভূমিষ্ঠ হওয়া শিশুর প্রকৃত পিতৃপরিচয়। পুলিশ জানিয়েছে, পরিকল্পিতভাবে ওই ইমামকে মামলায় ফাঁসানো হয়েছিল।