সারাদেশ
‘ভোট দিলে কি আমার পেটের ভাত আসবে?’
.jpg)
রহিমা । ছবি: সংগৃহীত
ভোটের আমেজের বাইরে রহিমাদের জীবনসংগ্রাম
সড়কের পাশে শুকনো পাতা কুড়াতে ব্যস্ত চল্লিশোর্ধ্ব এক নারী। নাম জানতে চাইতেই শাড়ির আঁচল মাথায় তুলে লজ্জায় পড়ে যান। পরে অনিচ্ছাসত্ত্বেও বলেন, ‘আমার নাম দিয়ে কী হবে? যান, নাম দিয়ে দরকার নাই।’
কিছুক্ষণ পর ‘মা’ ডেকে সম্বোধন করলে নিজের নাম বলেন রহিমা।
ভোট দেবেন কি না জানতে চাইলে একটু বিরক্ত হয়েই বলেন, ‘ভোট দিলে কী হবে? আমার পেটের ভাত আসবে? এইটা কইবেন না যে আমার ভোট নাই। থাকলেও দিতাম না। কেউ কি আইসা খোঁজ নিছে? একটা ভোটও চায় নাই। হেরা জানে, আমাগো খোঁজ না নিলেও কিছু অইবো না।’
বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে নান্দাইল চৌরাস্তা থেকে আঠারবাড়ী সড়কের পাশে দেখা মেলে রহিমার। তাঁর বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের বনগাঁও গ্রামে। নিজের বলতে কোনো ভিটেমাটি নেই। সরকারি কোনো সুযোগ–সুবিধাও পান না।
বিয়ের পর এক সন্তানের জন্ম হলেও স্বামী বহু বছর আগে চলে গেছেন। কবে গেছেন, তাও মনে নেই তাঁর। এখন বড় বোনের আশ্রয়ে থাকেন।
ভোরের আলো ফুটতেই বেরিয়ে পড়েন হাতে একটি ঝাড়ু আর একটি প্লাস্টিকের বস্তা নিয়ে। সড়কের পাশে পড়ে থাকা শুকনো পাতা কুড়িয়ে বস্তায় ভরেন। পরে প্রতি বস্তা ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি করেন। সেই সামান্য আয়েই চলে তাঁর দিনযাপন।
দেশজুড়ে যখন ভোটের আমেজ, প্রার্থীদের প্রতিশ্রুতি আর নির্বাচনী প্রচারে মুখর চারদিক রহিমাদের জীবনে তখনও সবচেয়ে বড় প্রশ্ন একটাই: ভোট দিলে কি সত্যিই বদলাবে তাঁদের পেটের ভাতের হিসাব?
সম্পর্কিত
জনপ্রিয়
সর্বশেষ
সারাদেশ থেকে আরও পড়ুন
কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা, আসামি পলাতক
কুষ্টিয়ার কুমারখালীতে পঞ্চম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে (১০) মক্তব থেকে ডেকে নিয়ে হাত-পা বেঁধে ও মুখে কাপড় ঢুকিয়ে ধর্ষণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে রোববার রাত ১০টার দিকে কুমারখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলায় ১৬ বছর বয়সী এক কিশোরকে আসামি করা হয়েছে, যে চলতি বছর একটি মাদ্রাসা থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।

বিদেশি নারী পর্যটককে ধর্ষণচেষ্টা মামলায় তিনজনের ১০ বছরের কারাদণ্ড
কক্সবাজারে বিদেশি এক নারী পর্যটককে ধর্ষণচেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিএসটিআইয়ের অভিযানে অনুমোদনহীন গিজার বিক্রির দায়ে হায়ার বাংলাদেশকে ৫০ হাজার টাকা জরিমানা
বৈধ মানসনদ (সিএম লাইসেন্স) ও প্রয়োজনীয় ছাড়পত্র ছাড়া স্টোরেজ ওয়াটার হিটার (গিজার) বাজারজাত করার অভিযোগে হায়ার বাংলাদেশ লিমিটেডকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। রাজধানীর গুলশান এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়।

মিয়ানমারে পাচারের পথে মনপুরায় সিমেন্ট-সার বোঝাই ট্রলার জব্দ, আটক ১
ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরা থেকে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া সিমেন্ট ও সার বোঝাই একটি ট্রলার জব্দ করেছে পুলিশ ও কোস্টগার্ডের যৌথ দল। এ সময় একজনকে আটক করা হয়েছে। তবে ট্রলারের মালিকসহ আরও কয়েকজন অভিযানের সময় পালিয়ে যান।









