রাজধানীর তেজগাঁও-গুলশান লিংক রোডের শান্তা পিনাকল টাওয়ারে ফ্ল্যাগশিপ ‘তেজগাঁও প্রিন্সিপাল ব্রাঞ্চ’ উদ্বোধন করেছে ব্র্যাক ব্যাংক। নতুন এই শাখা চালুর মাধ্যমে রাজধানীতে ব্যাংকটির সেবা কার্যক্রম আরও সম্প্রসারিত ও শক্তিশালী হলো।

ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রাহককেন্দ্রিক এবং বিশ্বমানের ব্যাংকিং সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতির অংশ হিসেবেই এই ফ্ল্যাগশিপ শাখা চালু করা হয়েছে।

ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান নতুন শাখাটির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন শান্তা হোল্ডিংসের এক্সিকিউটিভ ডিরেক্টর (গ্রুপ ফাইন্যান্স) এম. আনিসুল হক, এফসিএমএ; ব্র্যাক ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ ফাইন্যান্সিয়াল অফিসার এম. মাসুদ রানা, এফসিএ; ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক; সিনিয়র জোনাল হেড তাহের হাসান আল মামুন এবং ব্র্যাক ব্যাংক ও শান্তা হোল্ডিংসের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

citytouch 728-X-90

বাংলাদেশের প্রথম ৪০ তলা বাণিজ্যিক স্কাইস্ক্র্যাপার ‘শান্তা পিনাকল’-এ অবস্থিত এই শাখায় গ্রাহকদের জন্য প্রিমিয়াম ব্যাংকিং সুবিধা নিশ্চিত করা হয়েছে। শাখাটিতে রয়েছে অত্যাধুনিক ডিজিটাল ব্যাংকিং সল্যুশন, যার মধ্যে ব্যাচ (BACH)-এর সঙ্গে সংযুক্ত বাংলাদেশের প্রথম ডিজিটাল ক্লিয়ারিং চেক কিয়স্ক অন্যতম। এছাড়া গ্রাহকদের সুবিধার জন্য রয়েছে প্রিমিয়াম ব্যাংকিং লাউঞ্জ, আধুনিক কিউ ম্যানেজমেন্ট সিস্টেম এবং একটি ডেডিকেটেড ডিজিটাল কর্নার।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, “আমাদের লক্ষ্য দেশজুড়ে নেটওয়ার্ক সম্প্রসারণের মাধ্যমে গ্রাহকদের দোরগোড়ায় সুবিধাজনক ও গ্রাহকবান্ধব ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়া। ব্রাঞ্চ নেটওয়ার্ক সম্প্রসারণের পাশাপাশি উন্নত ডিজিটাল সক্ষমতার সমন্বয়ে গ্রাহকদের আধুনিক ও সর্বোচ্চ মানের ব্যাংকিং অভিজ্ঞতা দিতে আমরা কাজ করে যাচ্ছি।”

বর্তমানে দেশজুড়ে ব্র্যাক ব্যাংকের ৩১৫টি শাখা ও উপশাখা রয়েছে। গ্রাহকদের আরও উন্নত সেবা দিতে ব্যাংকটি ধারাবাহিকভাবে তাদের ব্যাংকিং নেটওয়ার্ক সম্প্রসারণ করছে। উদ্ভাবন, গ্রাহকস্বাচ্ছন্দ্য এবং সেবার সর্বোচ্চ মান নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে ব্যাংকটি।