ব্যবসা
গলফভিউ প্রকল্পের ফ্ল্যাট হস্তান্তর করল ফোর্ট্রেস

আবাসন খাতে আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে ফোর্ট্রেস। প্রতিষ্ঠানটি তাদের বহুল প্রতীক্ষিত আবাসন প্রকল্প ‘গলফভিউ’-এর ফ্ল্যাট (GOLFVIEW BY FORTRESS) আনুষ্ঠানিকভাবে গ্রাহকদের কাছে হস্তান্তর করেছে।
শুক্রবার (২৬ জুন) আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে প্রকল্পটির ফ্ল্যাট হস্তান্তর কার্যক্রম সম্পন্ন করা হয়। এ উপলক্ষে ফোর্ট্রেস ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, প্রকল্পের গ্রাহক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ফোর্ট্রেসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লুৎফর রহমান অপু বলেন, গলফ কোর্সসংলগ্ন মনোরম পরিবেশে নির্মিত ‘গলফভিউ’ প্রকল্পটি আধুনিক জীবনযাত্রার চাহিদাকে সামনে রেখে পরিকল্পনা ও বাস্তবায়ন করা হয়েছে। প্রকল্পটিতে সমসাময়িক স্থাপত্যশৈলী, উন্নত নির্মাণমান, নান্দনিক নকশা এবং আরামদায়ক আবাসন সুবিধার সমন্বয় ঘটানো হয়েছে। পাশাপাশি চারপাশের সবুজ প্রকৃতি ও উন্মুক্ত পরিবেশ বাসিন্দাদের জন্য প্রশান্তিময় জীবনযাপনের সুযোগ সৃষ্টি করবে।
তিনি আরও বলেন, সময়মতো প্রকল্প সম্পন্ন করে গ্রাহকদের কাছে হস্তান্তর করা প্রতিষ্ঠানের জন্য গর্বের বিষয়। ভবিষ্যতেও গুণগত মান, স্বচ্ছতা এবং গ্রাহক সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নতুন নতুন প্রকল্প বাস্তবায়নে কাজ করবে ফোর্ট্রেস।
ফোর্ট্রেসের কাছ থেকে ফ্ল্যাট বুঝে পেয়ে রুকসানা শারমিন বলেন, নিজের স্বপ্নের ঠিকানা হাতে পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। নির্ধারিত সময়ে মানসম্মত ফ্ল্যাট হস্তান্তরের জন্য ফোর্ট্রেসকে ধন্যবাদ। প্রকল্পটির নির্মাণমান, নান্দনিক পরিবেশ ও সবুজ প্রাকৃতিক আবহ আমাকে মুগ্ধ করেছে।
অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত ল্যান্ড ওনার লেফটেন্যান্ট কর্নেল আতিকুল হক চৌধুরী বলেন, গলফভিউ প্রকল্পের সফল বাস্তবায়ন এবং ফ্ল্যাট হস্তান্তর একটি আনন্দের মুহূর্ত। ফোর্ট্রেস অত্যন্ত পেশাদারিত্ব ও সততার সঙ্গে প্রকল্পটি সম্পন্ন করেছে।
অনুষ্ঠানে ফ্ল্যাট মালিকদের হাতে আনুষ্ঠানিকভাবে চাবি তুলে দেওয়া হয়। এ সময় নতুন বাসিন্দারা প্রকল্পের নির্মাণমান ও পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
ফ্ল্যাট হস্তান্তর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফোর্ট্রেসের প্লানিং এন্ড ডেভেলপমেন্ট কন্ট্রোল ডাইরেক্টর মোঃ মিজানুর রহমান, অপারেশন ডাইরেক্টর মোঃ জাহিদ হাসান নিলয় এবং ক্যাপিটাল ম্যানেজমেন্ট ডাইরেক্টর মোঃ ফারুক হোসেন প্রমুখ।
সম্পর্কিত
জনপ্রিয়
সর্বশেষ
ব্যবসা থেকে আরও পড়ুন
তেজগাঁওয়ে ব্র্যাক ব্যাংকের ফ্ল্যাগশিপ ‘প্রিন্সিপাল ব্রাঞ্চ’ উদ্বোধন
রাজধানীর তেজগাঁও-গুলশান লিংক রোডের শান্তা পিনাকল টাওয়ারে ফ্ল্যাগশিপ ‘তেজগাঁও প্রিন্সিপাল ব্রাঞ্চ’ উদ্বোধন করেছে ব্র্যাক ব্যাংক। নতুন এই শাখা চালুর মাধ্যমে রাজধানীতে ব্যাংকটির সেবা কার্যক্রম আরও সম্প্রসারিত ও শক্তিশালী হলো।

দারাজের ৭.৭ সুপার সেভিংস সেলে বিশাল ছাড়, জ্যাকপট ও ব্র্যান্ড অফার
দেশের অন্যতম অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ শুরু করেছে বহুল প্রতীক্ষিত ‘৭.৭ সুপার সেভিংস সেল’ ক্যাম্পেইন। ৬ জুলাই রাত ৮টা থেকে শুরু হওয়া এই আয়োজন চলবে ১৭ জুলাই পর্যন্ত। এ সময় গ্রাহকদের জন্য থাকছে আকর্ষণীয় মূল্যছাড়, এক্সক্লুসিভ ব্র্যান্ড অফার, জ্যাকপট পুরস্কার এবং বিভিন্ন ক্যাটাগরির পণ্যে বিশেষ কেনাকাটার সুযোগ।

আস্থা থেকেই সাফল্য: কনটেন্টনির্ভর যাত্রায় সাজগোজের উত্থান
বাংলাদেশে সৌন্দর্যচর্চা ও স্কিনকেয়ার বিষয়ক নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি যখন স্পষ্ট ছিল, ঠিক তখনই সেই শূন্যতা পূরণের লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করে সাজগোজ। পণ্য বিক্রির চেয়ে গ্রাহকদের সঠিক তথ্য ও পরামর্শ দেওয়াকে অগ্রাধিকার দিয়ে প্রতিষ্ঠানটি ধীরে ধীরে দেশের অন্যতম পরিচিত কনটেন্টনির্ভর বিউটি ও ই-কমার্স প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।

বাংলাদেশে দীর্ঘমেয়াদি ব্যবসায়িক প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করল দারাজ
ঢাকায় সম্প্রতি দারাজের বিনিয়োগ ও পরিচালনা কার্যক্রম নিয়ে বিভিন্ন আলোচনা ও সংবাদ প্রকাশের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে নিজেদের দীর্ঘমেয়াদি ব্যবসায়িক প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশ। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের নিয়মিত ব্যবসায়িক কার্যক্রম সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং দেশ থেকে ব্যবসা গুটিয়ে নেওয়ার কোনো পরিকল্পনা নেই।









