রাজনীতি


দৌলতদিয়ায় যৌনপল্লিতে বিয়ার ব্যবসার অভিযোগে শ্রমিক দলের নেতাকে অব্যাহতি


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:৩০ এপ্রিল ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার

দৌলতদিয়ায় যৌনপল্লিতে বিয়ার ব্যবসার অভিযোগে শ্রমিক দলের নেতাকে অব্যাহতি

উপজেলা শ্রমিক দলের সহসভাপতি সুমন মোল্লা । ছবি : সংগৃহীত


রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লি এলাকায় বিয়ার ব্যবসার অভিযোগে উপজেলা শ্রমিক দলের সহসভাপতি সুমন মোল্লাকে দলীয় সব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

 

সুমন মোল্লার বিয়ার ব্যবসার কথা স্বীকার করার একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দলীয়ভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিয়ে স্থানীয় পর্যায়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

 

উপজেলা শ্রমিক দলের নেতারা জানিয়েছেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার অভিযোগে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে স্থায়ী বহিষ্কারের জন্য জেলা কমিটির কাছে সুপারিশ পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

এ বিষয়ে সুমন মোল্লা বলেন, একটি কথোপকথনের প্রসঙ্গে তিনি বিয়ার ব্যবসার কথা উল্লেখ করেছিলেন। তবে তিনি কোনো ধরনের মাদক ব্যবসার সঙ্গে জড়িত নন বলে দাবি করেন। তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে তিনি আর রাজনীতি করবেন না।

 

একই ঘটনায় দৌলতদিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ সরদারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাকে আগামী ৩ মে দলের কার্যালয়ে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

 

দলীয় সূত্রে জানা গেছে, অভিযোগের ভিত্তিতে আরও কয়েকজনের নাম সামনে আসায় বিষয়টি নিয়ে তদন্ত কার্যক্রম চলছে এবং সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি রয়েছে।


সম্পর্কিত

রাজনীতিদৌলতদিয়াশ্রমিক দল

জনপ্রিয়


রাজনীতি থেকে আরও পড়ুন

মারা গেছেন আওয়ামীলীগের সাবেক মন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন। চট্টগ্রামের মীরসরাই উপজেলা থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত এই প্রবীণ রাজনীতিবিদ বুধবার (১৩ মে) সকাল ১০টায় ঢাকার স্কয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। পারিবারিক সূত্রে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে যা বললেন মোনামি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সম্পর্কে ইতিবাচক মন্তব্য করলেও আপাতত রাজনীতিতে যোগ দেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের পদ থেকে সদ্য পদত্যাগ করা শেহরীন আমিন ভূঁইয়া মোনামি।

সীমান্ত হত্যা ও কাঁটাতারের বেড়া নিয়ে নাসীরুদ্দীন পাটোয়ারীর উদ্বেগ প্রকাশ

ভারত-বাংলাদেশ সীমান্তে নতুন করে কাঁটাতারের বেড়া নির্মাণ এবং সীমান্ত হত্যার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী।

এনসিপিতে যোগদানকারীদের যাচাইয়ে ‘ন্যাশনাল সার্চ কমিটি’ গঠন

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বের যোগদান কার্যক্রম যাচাই-বাছাই ও মূল্যায়নের জন্য ‘ন্যাশনাল সার্চ কমিটি’ গঠন করা হয়েছে। একই সঙ্গে দলটির সাংগঠনিক সম্প্রসারণের বিষয়েও কাজ করবে এই কমিটি।