রাজনীতি
ইইউ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানালেন জামায়াত আমির

বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সঙ্গে ইইউ ইলেকশন অবজারভেশন মিশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে । ছবি: জামায়াতে ইসলামী
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ইলেকশন অবজারভেশন মিশনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এ উদ্বেগ তুলে ধরেন।
মঙ্গলবার বেলা ২টার দিকে জাতীয় সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের নির্বাচন, জুলাই সনদের বাস্তবায়ন, রাজনৈতিক পরিস্থিতি এবং প্রয়োজনীয় সংস্কার বিষয়ে আলোচনা হয়।
ইইউ ইলেকশন অবজারভেশন মিশনের প্রধান ইভারস আইজবসের নেতৃত্বে প্রতিনিধিদলে ডেপুটি হেড অব ডেলিগেশন বাইবা জারিনা, ডেপুটি চিফ অবজারভার ইন্টা লেইস, লিগ্যাল অ্যানালিস্ট ইরিনি মারিয়া গোওনারি এবং রায়ান ইসলাম উপস্থিত ছিলেন।
বৈঠকের শুরুতে ইইউ প্রতিনিধিদল বিরোধীদলীয় নেতার ভূমিকার প্রশংসা করে এবং বাংলাদেশের সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তাদের পর্যবেক্ষণ প্রতিবেদন হস্তান্তর করে। একই সঙ্গে জুলাই সনদ বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কেও তারা জানতে চান।
জবাবে বিরোধীদলীয় নেতা জাতীয় নির্বাচনের প্রেক্ষাপট, গণভোটসহ বিভিন্ন রাজনৈতিক বিষয়ে তাদের অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, জাতীয় ঐকমত্য কমিশনে বিভিন্ন সংস্কার প্রস্তাবে বিএনপি একমত হলেও পরবর্তীতে বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে, যা জনগণের আস্থা ক্ষুণ্ন করতে পারে।
তিনি আরও অভিযোগ করেন, দেশের বিভিন্ন এলাকায় সহিংসতা, বিশ্ববিদ্যালয় পর্যায়ে অস্থিরতা এবং জামায়াতের সংসদ সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটছে। এসব কারণে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
অন্যদিকে ইইউ প্রতিনিধিদল বাংলাদেশের গণতন্ত্র শক্তিশালী করা, রাজনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠা এবং সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করে। তারা আগামী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে কিছু সুপারিশও তুলে ধরে।
বৈঠকে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার আহমদ বিন কাসেম আরমান এবং আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।
জনপ্রিয়
সর্বশেষ
রাজনীতি থেকে আরও পড়ুন
মাঝনদী থেকে ফেরি ফিরিয়ে এমপি হান্নান মাসউদকে তোলা, ভোগান্তিতে যাত্রীরা
নোয়াখালীর হাতিয়ায় মাঝনদী থেকে যাত্রীবাহী ফেরি ঘুরিয়ে এনে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদকে তোলার ঘটনায় যাত্রীদের দুর্ভোগের অভিযোগ উঠেছে। চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ফেরি মহানন্দা প্রায় ২৩ মিনিট চলার পর আবার চেয়ারম্যান ঘাটে ফিরে আসে।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ছয় বিশ্ববিদ্যালয়ে আসছে নতুন নেতৃত্ব
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। সম্ভাব্য নতুন নেতৃত্বকে ঘিরে সংগঠনের ভেতরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

১১ দলীয় জোটকে হারানোর ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারও ছিল: জামায়াত আমির
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দাবি করেছেন, নির্বাচনকে কেন্দ্র করে যে ষড়যন্ত্র হয়েছে, তাতে অন্তর্বর্তী সরকারও জড়িত ছিল। তিনি বলেন, সরকার নিজেই স্বীকার করেছে যে ষড়যন্ত্র করে ১১ দলীয় জোটকে হারানো হয়েছে।

যুবদলের জরুরি সভায় সভাপতি-সাধারণ সম্পাদকের তর্কাতর্কি, বৈঠক পণ্ড
সদ্য ঘোষিত যুবদলের নির্বাহী কমিটিতে নিষ্ক্রিয় ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে সংবাদ প্রকাশের পর তা নিয়ে আলোচনা করতে ডাকা জরুরি সভায় সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটেছে। একপর্যায়ে বৈঠকের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠায় সভা স্থগিত করা হয়।









