রাজনীতি


কালীগঞ্জে বিএনপির ৮৩ নেতার বহিষ্কার প্রত্যাহার ও কমিটি পুনর্বহালের দাবি


জেলা প্রতিনিধি

জেলা প্রতিনিধি

প্রকাশিত:২১ এপ্রিল ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার

কালীগঞ্জে বিএনপির ৮৩ নেতার বহিষ্কার প্রত্যাহার ও কমিটি পুনর্বহালের দাবি

ছবি: সংগৃহীত


ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির একটি অংশ যুবদল ও ছাত্রদলের ৮৩ জন নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং কৃষকদলের বিলুপ্ত কমিটি পুনর্বহালের দাবিতে সংবাদ সম্মেলন করেছে।

 

সোমবার সকালে শহরের নলডাঙ্গা সড়কে বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক ডা. নুরুল ইসলাম

 

লিখিত বক্তব্যে তিনি উপজেলার প্রয়াত বিএনপি নেতাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে তারা সরকারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটগত সিদ্ধান্তে ঝিনাইদহ-৪ আসনে বাইরের একজন প্রার্থীকে মনোনয়ন দেওয়া হলে স্থানীয় নেতাকর্মীরা স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের পক্ষে কাজ করেন। এতে ওই প্রার্থী জোট প্রার্থীর তুলনায় প্রায় ২২ হাজার ভোট বেশি পেয়েছেন বলে দাবি করা হয়।

 

তিনি আরও জানান, নির্বাচনের আগে কেন্দ্রীয়ভাবে ৮৩ জন নেতাকর্মীকে বহিষ্কার করা হয় এবং কৃষকদলের কমিটি বিলুপ্ত করা হয়। এসব সিদ্ধান্তের প্রতিবাদ জানাতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

 

সংবাদ সম্মেলনে উপস্থিত নেতারা বলেন, স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করলেও তারা দলের আদর্শ থেকে বিচ্যুত হননি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর নেতৃত্বের প্রতি তাদের আস্থা রয়েছে।

 

তাদের দাবি, সাংগঠনিক সমন্বয়ের ঘাটতি এবং তৃণমূলের মতামত উপেক্ষার কারণেই আসনটি হাতছাড়া হয়েছে। দ্রুত বহিষ্কারাদেশ প্রত্যাহার ও কৃষকদলের কমিটি পুনর্বহালের দাবি জানিয়ে তারা দলের ঐক্য জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক ইলিয়াস রহমান মিঠু, শহিদুল ইসলাম সাইদুল, পৌর বিএনপির সাবেক নেতা আনোয়ার হোসেন, জবেদ আলী, মোহাম্মদ আলী জিন্নাহসহ অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


সম্পর্কিত

বিএনপিবহিষ্কাররাজনীতি

জনপ্রিয়


রাজনীতি থেকে আরও পড়ুন

মাঝনদী থেকে ফেরি ফিরিয়ে এমপি হান্নান মাসউদকে তোলা, ভোগান্তিতে যাত্রীরা

নোয়াখালীর হাতিয়ায় মাঝনদী থেকে যাত্রীবাহী ফেরি ঘুরিয়ে এনে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদকে তোলার ঘটনায় যাত্রীদের দুর্ভোগের অভিযোগ উঠেছে। চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ফেরি মহানন্দা প্রায় ২৩ মিনিট চলার পর আবার চেয়ারম্যান ঘাটে ফিরে আসে।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ছয় বিশ্ববিদ্যালয়ে আসছে নতুন নেতৃত্ব

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। সম্ভাব্য নতুন নেতৃত্বকে ঘিরে সংগঠনের ভেতরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

১১ দলীয় জোটকে হারানোর ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারও ছিল: জামায়াত আমির

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দাবি করেছেন, নির্বাচনকে কেন্দ্র করে যে ষড়যন্ত্র হয়েছে, তাতে অন্তর্বর্তী সরকারও জড়িত ছিল। তিনি বলেন, সরকার নিজেই স্বীকার করেছে যে ষড়যন্ত্র করে ১১ দলীয় জোটকে হারানো হয়েছে।

যুবদলের জরুরি সভায় সভাপতি-সাধারণ সম্পাদকের তর্কাতর্কি, বৈঠক পণ্ড

সদ্য ঘোষিত যুবদলের নির্বাহী কমিটিতে নিষ্ক্রিয় ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে সংবাদ প্রকাশের পর তা নিয়ে আলোচনা করতে ডাকা জরুরি সভায় সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটেছে। একপর্যায়ে বৈঠকের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠায় সভা স্থগিত করা হয়।