রাজনীতি
একাধিক রাজনৈতিক ও ছাত্রসংগঠনের নেতা-কর্মীর এনসিপিতে যোগ দিচ্ছেন আজ

ছবি: দূরবীন নিউজ
বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন থেকে একাধিক নেতা–কর্মী আজ জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন। এ উপলক্ষে রোববার বেলা দেড়টায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
দলটির নীতিনির্ধারণী পর্যায়ের এক নেতা জানান, ইউনাইটেড পিপলস বাংলাদেশ থেকে আলী আহসান জুনায়েদ ও রাফে সালমান রিফাত এনসিপিতে যোগ দিচ্ছেন। পাশাপাশি আমার বাংলাদেশ পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক সানী আবদুল হকও যোগ দিচ্ছেন।
এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন কেন্দ্রীয় নেতা–কর্মীও এনসিপি ও এর সহযোগী সংগঠনে যুক্ত হচ্ছেন। তাঁদের মধ্যে রয়েছেন সংগঠনটির সভাপতি রিফাত রশিদ, মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম, দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন, লিগ্যাল সেলের সম্পাদক মাহফুজ এবং কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক এস এম সুইটসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, রিফাত রশিদ জাতীয় যুবশক্তিতে, হাসিব আল ইসলাম জাতীয় ছাত্রশক্তিতে এবং শাহাদাত হোসেন ও এস এম সুইট এনসিপির কেন্দ্রীয় কমিটিতে যুক্ত হচ্ছেন।
এনসিপির নেতারা জানিয়েছেন, ধাপে ধাপে আরও অনেকে দলে যুক্ত হবেন। দলটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন বলেন, দলকে বড় পরিসরে গড়ে তুলতে বিভিন্ন মত ও ধারার মানুষকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। যারা দেশকেন্দ্রিক রাজনীতি ও সংস্কারের পক্ষে, তাদের জন্য দলের দরজা খোলা।
উল্লেখ্য, আলী আহসান জুনায়েদ ও রাফে সালমান রিফাত আগে ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং পরবর্তীতে নতুন একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠন করেন। তবে সাম্প্রতিক সময়ে সেই প্ল্যাটফর্মে ভাঙন দেখা দেওয়ার পর তারা নতুন করে রাজনৈতিক অবস্থান নির্ধারণ করছেন।
অন্যদিকে সাবেক ছাত্রনেতা ইসহাক সরকারও এনসিপিতে যোগ দিতে পারেন বলে জানা গেছে। যদিও এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে তিনি জানিয়েছেন।
সম্পর্কিত
জনপ্রিয়
সর্বশেষ
রাজনীতি থেকে আরও পড়ুন
মাঝনদী থেকে ফেরি ফিরিয়ে এমপি হান্নান মাসউদকে তোলা, ভোগান্তিতে যাত্রীরা
নোয়াখালীর হাতিয়ায় মাঝনদী থেকে যাত্রীবাহী ফেরি ঘুরিয়ে এনে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদকে তোলার ঘটনায় যাত্রীদের দুর্ভোগের অভিযোগ উঠেছে। চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ফেরি মহানন্দা প্রায় ২৩ মিনিট চলার পর আবার চেয়ারম্যান ঘাটে ফিরে আসে।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ছয় বিশ্ববিদ্যালয়ে আসছে নতুন নেতৃত্ব
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। সম্ভাব্য নতুন নেতৃত্বকে ঘিরে সংগঠনের ভেতরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

১১ দলীয় জোটকে হারানোর ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারও ছিল: জামায়াত আমির
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দাবি করেছেন, নির্বাচনকে কেন্দ্র করে যে ষড়যন্ত্র হয়েছে, তাতে অন্তর্বর্তী সরকারও জড়িত ছিল। তিনি বলেন, সরকার নিজেই স্বীকার করেছে যে ষড়যন্ত্র করে ১১ দলীয় জোটকে হারানো হয়েছে।

যুবদলের জরুরি সভায় সভাপতি-সাধারণ সম্পাদকের তর্কাতর্কি, বৈঠক পণ্ড
সদ্য ঘোষিত যুবদলের নির্বাহী কমিটিতে নিষ্ক্রিয় ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে সংবাদ প্রকাশের পর তা নিয়ে আলোচনা করতে ডাকা জরুরি সভায় সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটেছে। একপর্যায়ে বৈঠকের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠায় সভা স্থগিত করা হয়।









