রাজনীতি


বিতর্কের পর সুর নরম: ক্ষমা চেয়ে ‘অপ্রয়োজনীয়’ কথা এড়িয়ে চলার অঙ্গীকার নাসীরুদ্দীন পাটওয়ারীর


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১৮ মার্চ ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন, বুধবার

বিতর্কের পর সুর নরম: ক্ষমা চেয়ে ‘অপ্রয়োজনীয়’ কথা এড়িয়ে চলার অঙ্গীকার নাসীরুদ্দীন পাটওয়ারীর

এই রমজানে বিভিন্ন মসজিদে তারাবিহর নামাজ আদায় করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। সেখানে সমর্থকদের সেলফির আবদারও মেটান তিনি । ছবি: নাসীরুদ্দীন পাটওয়ারীর ফেসবুক অ্যাকাউন্ট


সাম্প্রতিক বক্তব্য নিয়ে সমালোচনার মুখে পড়ার পর সবার কাছে ক্ষমা চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। একই সঙ্গে ভবিষ্যতে অপ্রয়োজনীয় ও ব্যক্তিগত আক্রমণমূলক বক্তব্য পরিহার করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

 

বুধবার ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। সেখানে তিনি জানান, তার কোনো বক্তব্য বা আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি আন্তরিকভাবে দুঃখিত।

 

ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন লিখেছেন, “আমার কোনো কথা বা কাজে অনিচ্ছাকৃতভাবে কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। আপনাদের দোয়া, ভালোবাসা ও পরামর্শ আমার পথচলার শক্তি।”

 

তিনি আরও জানান, গত কয়েক দিনে বিভিন্ন রাজনৈতিক সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও বয়োজ্যেষ্ঠদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে তিনি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা পেয়েছেন। বিশেষ করে ব্যক্তিগত আক্রমণ এড়িয়ে গঠনমূলক রাজনৈতিক আলোচনায় মনোযোগ দেওয়ার পরামর্শ তিনি গ্রহণ করেছেন বলে উল্লেখ করেন।

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার পর থেকে নানা কারণে আলোচনায় আসেন এই তরুণ রাজনীতিক। বিশেষ করে ঢাকা-৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে তার কিছু বক্তব্য সমালোচনার জন্ম দেয়।

 

এদিকে রমজান মাসজুড়ে তিনি দেশের বিভিন্ন স্থানে গিয়ে তারাবিহর নামাজ আদায় করছেন। মঙ্গলবার রাতে ধানমন্ডির একটি মসজিদে কিয়ামুল লাইলের মাধ্যমে তিনি নফল ইবাদতে অংশ নেন বলেও পোস্টে উল্লেখ করেন।

 

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ভবিষ্যতে তিনি আরও সংযত ও দায়িত্বশীল আচরণ করবেন এবং দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা রাখার চেষ্টা করবেন।


সম্পর্কিত

রাজনীতিনাসীরুদ্দীন পাটওয়ারী

জনপ্রিয়


রাজনীতি থেকে আরও পড়ুন

মাঝনদী থেকে ফেরি ফিরিয়ে এমপি হান্নান মাসউদকে তোলা, ভোগান্তিতে যাত্রীরা

নোয়াখালীর হাতিয়ায় মাঝনদী থেকে যাত্রীবাহী ফেরি ঘুরিয়ে এনে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদকে তোলার ঘটনায় যাত্রীদের দুর্ভোগের অভিযোগ উঠেছে। চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ফেরি মহানন্দা প্রায় ২৩ মিনিট চলার পর আবার চেয়ারম্যান ঘাটে ফিরে আসে।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ছয় বিশ্ববিদ্যালয়ে আসছে নতুন নেতৃত্ব

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। সম্ভাব্য নতুন নেতৃত্বকে ঘিরে সংগঠনের ভেতরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

১১ দলীয় জোটকে হারানোর ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারও ছিল: জামায়াত আমির

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দাবি করেছেন, নির্বাচনকে কেন্দ্র করে যে ষড়যন্ত্র হয়েছে, তাতে অন্তর্বর্তী সরকারও জড়িত ছিল। তিনি বলেন, সরকার নিজেই স্বীকার করেছে যে ষড়যন্ত্র করে ১১ দলীয় জোটকে হারানো হয়েছে।

যুবদলের জরুরি সভায় সভাপতি-সাধারণ সম্পাদকের তর্কাতর্কি, বৈঠক পণ্ড

সদ্য ঘোষিত যুবদলের নির্বাহী কমিটিতে নিষ্ক্রিয় ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে সংবাদ প্রকাশের পর তা নিয়ে আলোচনা করতে ডাকা জরুরি সভায় সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটেছে। একপর্যায়ে বৈঠকের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠায় সভা স্থগিত করা হয়।