রাজনীতি
মির্জা আব্বাসকে আপাতত সিঙ্গাপুর নেওয়া হচ্ছে না, দেশে চিকিৎসা চলবে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার পরিকল্পনা আপাতত স্থগিত করা হয়েছে। পরিবারের এবং মেডিকেল বোর্ডের মতে, তার শারীরিক অবস্থা দেশের বাইরে নেওয়ার জন্য যথেষ্ট স্থিতিশীল নয়।
বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানান, আপাতত মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে না। তবে প্রয়োজনীয় মেডিকেল বোর্ড অনুমোদন থাকলে ভবিষ্যতে বিদেশে উন্নত চিকিৎসার বিষয়টি বিবেচনা করা হতে পারে।
ডা. রফিকুল আরও বলেন, আজ মির্জা আব্বাসের চিকিৎসায় ভার্চুয়াল মেডিকেল বোর্ড বসে এবং সব কিছুর পর্যালোচনা শেষে তার মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়া হয়। পরিবারের সদস্যদের সম্মতিও নেওয়া হয়েছে। অস্ত্রোপচারের পর তিনি বর্তমানে আইসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন।
এর আগে জুমার নামাজের পর প্রধানমন্ত্রী তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের স্বাস্থ্যের আপডেট নেন। মেডিকেল বোর্ডের সদস্যরা প্রধানমন্ত্রীর কাছে তার চিকিৎসার বর্তমান পরিস্থিতি তুলে ধরেন।
মির্জা আব্বাস গত বুধবার ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান এবং তাকে রাজধানীর বসুন্ধরা এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বিএনপি সূত্রে জানা গেছে, তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দ্রুত আরোগ্য কামনায় দোয়া চাওয়া হয়েছে।
সম্পর্কিত
জনপ্রিয়
সর্বশেষ
রাজনীতি থেকে আরও পড়ুন
মাঝনদী থেকে ফেরি ফিরিয়ে এমপি হান্নান মাসউদকে তোলা, ভোগান্তিতে যাত্রীরা
নোয়াখালীর হাতিয়ায় মাঝনদী থেকে যাত্রীবাহী ফেরি ঘুরিয়ে এনে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদকে তোলার ঘটনায় যাত্রীদের দুর্ভোগের অভিযোগ উঠেছে। চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ফেরি মহানন্দা প্রায় ২৩ মিনিট চলার পর আবার চেয়ারম্যান ঘাটে ফিরে আসে।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ছয় বিশ্ববিদ্যালয়ে আসছে নতুন নেতৃত্ব
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। সম্ভাব্য নতুন নেতৃত্বকে ঘিরে সংগঠনের ভেতরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

১১ দলীয় জোটকে হারানোর ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারও ছিল: জামায়াত আমির
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দাবি করেছেন, নির্বাচনকে কেন্দ্র করে যে ষড়যন্ত্র হয়েছে, তাতে অন্তর্বর্তী সরকারও জড়িত ছিল। তিনি বলেন, সরকার নিজেই স্বীকার করেছে যে ষড়যন্ত্র করে ১১ দলীয় জোটকে হারানো হয়েছে।

যুবদলের জরুরি সভায় সভাপতি-সাধারণ সম্পাদকের তর্কাতর্কি, বৈঠক পণ্ড
সদ্য ঘোষিত যুবদলের নির্বাহী কমিটিতে নিষ্ক্রিয় ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে সংবাদ প্রকাশের পর তা নিয়ে আলোচনা করতে ডাকা জরুরি সভায় সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটেছে। একপর্যায়ে বৈঠকের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠায় সভা স্থগিত করা হয়।









