রাজনীতি


ঐক্যবদ্ধভাবে উন্নয়নে কাজের অঙ্গীকার সুনামগঞ্জের এমপিদের


জেলা প্রতিনিধি

জেলা প্রতিনিধি

প্রকাশিত:২২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন, রবিবার

ঐক্যবদ্ধভাবে উন্নয়নে কাজের অঙ্গীকার সুনামগঞ্জের এমপিদের

ছবি: সংগৃহীত


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের সংবর্ধনা ও মতবিনিময় সভা সুনামগঞ্জে অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার বিকেল ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে সুনামগঞ্জ জেলা প্রশাসন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।

 

সভায় বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর পর দেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচন সফলভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ভূমিকার প্রশংসা করেন তারা।

 

বক্তারা জানান, সুনামগঞ্জের সকল সংসদ সদস্য ঐক্যবদ্ধভাবে জেলার উন্নয়ন ও নতুন বাংলাদেশ গঠনে কাজ করবেন। তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে প্রশাসনের সহযোগিতা কামনা করেন তারা।

 

এ সময় জেলায় চাঁদাবাজি, সন্ত্রাস ও হয়রানিমূলক কর্মকাণ্ড প্রতিরোধে কঠোর অবস্থান নেওয়ার কথাও জানান বক্তারা। অপরাধের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলেও উল্লেখ করা হয়।

 

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আয়শা আক্তারের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সুনামগঞ্জ-১ (তাহিরপুর-মধ্যনগর-জামালগঞ্জ-ধর্মপাশা) আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য কয়ছর এম আহমেদ, সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্ভরপুর) আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নুরুল এবং সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন।

 

সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন পিপিএম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মাসুক আলম, অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সোহেল, নাদির আহমদ, রেজাউল আহমেদ, আকবর আলী, সুহেল আহমেদসহ জেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী ও সাংবাদিকরা।


সম্পর্কিত

রাজনীতিঐক্যবদ্ধএমপি

জনপ্রিয়


রাজনীতি থেকে আরও পড়ুন

মারা গেছেন আওয়ামীলীগের সাবেক মন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন। চট্টগ্রামের মীরসরাই উপজেলা থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত এই প্রবীণ রাজনীতিবিদ বুধবার (১৩ মে) সকাল ১০টায় ঢাকার স্কয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। পারিবারিক সূত্রে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে যা বললেন মোনামি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সম্পর্কে ইতিবাচক মন্তব্য করলেও আপাতত রাজনীতিতে যোগ দেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের পদ থেকে সদ্য পদত্যাগ করা শেহরীন আমিন ভূঁইয়া মোনামি।

সীমান্ত হত্যা ও কাঁটাতারের বেড়া নিয়ে নাসীরুদ্দীন পাটোয়ারীর উদ্বেগ প্রকাশ

ভারত-বাংলাদেশ সীমান্তে নতুন করে কাঁটাতারের বেড়া নির্মাণ এবং সীমান্ত হত্যার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী।

এনসিপিতে যোগদানকারীদের যাচাইয়ে ‘ন্যাশনাল সার্চ কমিটি’ গঠন

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বের যোগদান কার্যক্রম যাচাই-বাছাই ও মূল্যায়নের জন্য ‘ন্যাশনাল সার্চ কমিটি’ গঠন করা হয়েছে। একই সঙ্গে দলটির সাংগঠনিক সম্প্রসারণের বিষয়েও কাজ করবে এই কমিটি।