রাজনীতি


নির্বাচন–পরবর্তী সহিংসতার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি জামায়াত আমিরের


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন, শনিবার

নির্বাচন–পরবর্তী সহিংসতার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি জামায়াত আমিরের

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান । ছবি: সংগৃহীত


নির্বাচনের পর দেশের বিভিন্ন স্থানে নিরীহ নাগরিক ও ভোটাররা সহিংসতার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রাজনৈতিক মতপার্থক্যের কারণে বিশেষ করে জামায়াত, ১১–দলীয় জোটের সমর্থক, স্বতন্ত্র প্রার্থী কিংবা বিএনপির ভিন্নমতের কর্মী-সমর্থকদের লক্ষ্য করে এসব ঘটনা ঘটেছে বলে তিনি দাবি করেন।

 

আজ শনিবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব অভিযোগ তুলে ধরেন। তিনি ঘটনাগুলোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ভুক্তভোগীদের পাশে থাকার ঘোষণা দেন।

 

ফেসবুক পোস্টে জামায়াত আমির লিখেছেন, সদ্য গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করা জাতির বুকে সহিংসতা, ভয়ভীতি ও প্রতিহিংসার রাজনীতির কোনো স্থান নেই। তিনি বলেন, জুলাই বিপ্লব এখনো জীবিত এবং দেশের মানুষ একবার অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে তারা আবারও ভয়ভীতির অন্ধকারে ফিরে যাবে না।

 

এসব ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে তিনি দ্রুত ও দৃশ্যমান আইন প্রয়োগের ওপর জোর দেন। তাঁর ভাষ্য, কার্যকর পদক্ষেপই পারে পরিস্থিতির অবনতি রোধ করতে এবং নিশ্চিত করতে যে কোনো নাগরিক বিকল্প উপায়ে নিরাপত্তা খুঁজতে বাধ্য না হন। প্রতিটি ঘটনা যথাযথভাবে নথিভুক্ত ও রেকর্ড করারও আহ্বান জানান তিনি।

 

নির্বাচিত সংসদ সদস্য, প্রার্থী ও স্থানীয় নেতাদের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে আহ্বান জানিয়েছেন জামায়াত আমির। ছবি ও ভিডিওসহ প্রমাণ সংগ্রহ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জমা দেওয়া এবং প্রয়োজনে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়গুলো গণমাধ্যমে তুলে ধরার পরামর্শও দেন তিনি।

 

আসন্ন সরকারের উদ্দেশে পোস্টে বলা হয়, জনগণের ম্যান্ডেট কোনো লাইসেন্স নয়; এটি একটি শর্তযুক্ত আমানত। এই আমানতের মূল শর্ত হলো আইনশৃঙ্খলা রক্ষা, সবার জন্য সমান সুরক্ষা নিশ্চিত করা এবং রাজনৈতিক পরিচয় নির্বিশেষে প্রত্যেক নাগরিকের নিরাপত্তা প্রদান। সুশাসনের প্রথম পরীক্ষা শুরু হয় নিজের দল ও কর্মীদের শৃঙ্খলা প্রতিষ্ঠার মাধ্যমে।

 

দেশে আর কখনো ভয়, দমন-পীড়ন বা সন্ত্রাসের রাজনীতি ফিরে আসতে দেওয়া হবে না বলেও পোস্টে উল্লেখ করেন জামায়াত আমির।


সম্পর্কিত

রাজনীতিজামায়াত আমিরনির্বাচন

জনপ্রিয়


রাজনীতি থেকে আরও পড়ুন

মাঝনদী থেকে ফেরি ফিরিয়ে এমপি হান্নান মাসউদকে তোলা, ভোগান্তিতে যাত্রীরা

নোয়াখালীর হাতিয়ায় মাঝনদী থেকে যাত্রীবাহী ফেরি ঘুরিয়ে এনে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদকে তোলার ঘটনায় যাত্রীদের দুর্ভোগের অভিযোগ উঠেছে। চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ফেরি মহানন্দা প্রায় ২৩ মিনিট চলার পর আবার চেয়ারম্যান ঘাটে ফিরে আসে।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ছয় বিশ্ববিদ্যালয়ে আসছে নতুন নেতৃত্ব

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। সম্ভাব্য নতুন নেতৃত্বকে ঘিরে সংগঠনের ভেতরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

১১ দলীয় জোটকে হারানোর ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারও ছিল: জামায়াত আমির

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দাবি করেছেন, নির্বাচনকে কেন্দ্র করে যে ষড়যন্ত্র হয়েছে, তাতে অন্তর্বর্তী সরকারও জড়িত ছিল। তিনি বলেন, সরকার নিজেই স্বীকার করেছে যে ষড়যন্ত্র করে ১১ দলীয় জোটকে হারানো হয়েছে।

যুবদলের জরুরি সভায় সভাপতি-সাধারণ সম্পাদকের তর্কাতর্কি, বৈঠক পণ্ড

সদ্য ঘোষিত যুবদলের নির্বাহী কমিটিতে নিষ্ক্রিয় ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে সংবাদ প্রকাশের পর তা নিয়ে আলোচনা করতে ডাকা জরুরি সভায় সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটেছে। একপর্যায়ে বৈঠকের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠায় সভা স্থগিত করা হয়।