রাজনীতি


ঢাকা-১৬ আসনে ষড়যন্ত্রের অভিযোগ: পুনর্নির্বাচনের দাবি জানালেন আমিনুল হক


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন, শনিবার

আপডেট:১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন, শনিবার

ঢাকা-১৬ আসনে ষড়যন্ত্রের অভিযোগ: পুনর্নির্বাচনের দাবি জানালেন আমিনুল হক

ছবি: সংগ্রহীত


রাজধানীর পল্লবী ও রূপনগর এলাকাবাসীর উদ্দেশে ফেসবুক পোস্টে এক বার্তায় আমিনুল হক জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য ভোটারদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

 

তিনি বলেন, ১২ তারিখ অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে প্রথম প্রহর থেকেই ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে জনগণ গণতন্ত্র ও তাদের ভোটাধিকারের প্রতি সচেতন। তবে দুঃখজনকভাবে, অন্তর্মহলের একটি ব্যাপক ষড়যন্ত্রের মাধ্যমে ঢাকা-১৬ আসনে ধানের শীষের নিরঙ্কুশ বিজয় প্রতিরোধ করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

 

আমিনুল হক দাবি করেন, জনগণ তাকে ভোট দিলেও নানা অগণতান্ত্রিক ব্যবস্থাপনার কারণে তাকে তাদের প্রতিনিধি হতে দেওয়া হয়নি। তিনি বলেন, “জুলাই-পরবর্তী বাংলাদেশে এ ধরনের অনিয়ম ও কারচুপি কোনোভাবেই মেনে নেওয়া হবে না।” ইতোমধ্যে চাক্ষুষ অনিয়মের অভিযোগ তুলে পুনর্নির্বাচনের দাবি জানানো হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

 

তিনি আরও বলেন, সত্য ও জনগণের রায়ই শেষ পর্যন্ত বিজয়ী হবে—এ বিশ্বাস থেকেই তারা আইনি ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় এগিয়ে যাবেন।

 

নিজের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে আমিনুল হক বলেন, জনগণের প্রত্যাশা পূরণে তিনি নিরলসভাবে কাজ করে যাবেন।

 

বার্তার শেষাংশে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল-কে অভিনন্দন জানান এবং আশা প্রকাশ করেন, এই বিজয় গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে।


সম্পর্কিত

নিবার্চনরাজনীতিঢাকা-১৬

জনপ্রিয়


রাজনীতি থেকে আরও পড়ুন

মাঝনদী থেকে ফেরি ফিরিয়ে এমপি হান্নান মাসউদকে তোলা, ভোগান্তিতে যাত্রীরা

নোয়াখালীর হাতিয়ায় মাঝনদী থেকে যাত্রীবাহী ফেরি ঘুরিয়ে এনে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদকে তোলার ঘটনায় যাত্রীদের দুর্ভোগের অভিযোগ উঠেছে। চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ফেরি মহানন্দা প্রায় ২৩ মিনিট চলার পর আবার চেয়ারম্যান ঘাটে ফিরে আসে।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ছয় বিশ্ববিদ্যালয়ে আসছে নতুন নেতৃত্ব

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। সম্ভাব্য নতুন নেতৃত্বকে ঘিরে সংগঠনের ভেতরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

১১ দলীয় জোটকে হারানোর ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারও ছিল: জামায়াত আমির

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দাবি করেছেন, নির্বাচনকে কেন্দ্র করে যে ষড়যন্ত্র হয়েছে, তাতে অন্তর্বর্তী সরকারও জড়িত ছিল। তিনি বলেন, সরকার নিজেই স্বীকার করেছে যে ষড়যন্ত্র করে ১১ দলীয় জোটকে হারানো হয়েছে।

যুবদলের জরুরি সভায় সভাপতি-সাধারণ সম্পাদকের তর্কাতর্কি, বৈঠক পণ্ড

সদ্য ঘোষিত যুবদলের নির্বাহী কমিটিতে নিষ্ক্রিয় ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে সংবাদ প্রকাশের পর তা নিয়ে আলোচনা করতে ডাকা জরুরি সভায় সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটেছে। একপর্যায়ে বৈঠকের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠায় সভা স্থগিত করা হয়।