রাজনীতি


কুড়িগ্রামের চার আসনের তিনটিতে জামায়াত, একটিতে এনসিপির জয়


জেলা প্রতিনিধি

জেলা প্রতিনিধি

প্রকাশিত:১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার

কুড়িগ্রামের চার আসনের তিনটিতে জামায়াত, একটিতে এনসিপির জয়

ছবি: সংগৃহীত


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রামের চারটি সংসদীয় আসনের বেসরকারি ফলাফল প্রকাশিত হয়েছে। জেলার চার আসনের মধ্যে তিনটিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী এবং একটিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী বিজয়ী হয়েছেন।

 

কুড়িগ্রাম–১

এ আসনে দাঁড়িপাল্লা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করা জামায়াত প্রার্থী আনোয়ারুল ইসলাম ১ লাখ ৩৪ হাজার ৬৪৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সাইফুর রহমান রানা পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৩৫৬ ভোট। দুই প্রার্থীর মধ্যে ব্যবধান ১৭ হাজার ২৯২ ভোট।

 

কুড়িগ্রাম–২

এনসিপির প্রার্থী ড. আতিক মুজাহিদ ১ লাখ ৭৯ হাজার ৭৮৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বিএনপির প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদ পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৩৮৬ ভোট। ব্যবধান ১০ হাজার ৪০০ ভোট।

 

কুড়িগ্রাম–৩

দাঁড়িপাল্লা প্রতীকের জামায়াত প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী ১ লাখ ৫ হাজার ৫৯৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। বিএনপির তাসভীরুল ইসলাম পেয়েছেন ৭৭ হাজার ৯৬৩ ভোট। ব্যবধান ২৭ হাজার ৬৩১ ভোট।

 

কুড়িগ্রাম–৪

জামায়াত প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তাক ৭৮ হাজার ৯৪৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বিএনপির আজিজুর রহমান পেয়েছেন ৫৭ হাজার ৯৪৫ ভোট। ব্যবধান ২০ হাজার ৯৯৮ ভোট। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এ ফলাফল নিশ্চিত করা হয়েছে।


সম্পর্কিত

রাজনীতিএনসিপিজামায়াত

জনপ্রিয়


রাজনীতি থেকে আরও পড়ুন

মাঝনদী থেকে ফেরি ফিরিয়ে এমপি হান্নান মাসউদকে তোলা, ভোগান্তিতে যাত্রীরা

নোয়াখালীর হাতিয়ায় মাঝনদী থেকে যাত্রীবাহী ফেরি ঘুরিয়ে এনে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদকে তোলার ঘটনায় যাত্রীদের দুর্ভোগের অভিযোগ উঠেছে। চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ফেরি মহানন্দা প্রায় ২৩ মিনিট চলার পর আবার চেয়ারম্যান ঘাটে ফিরে আসে।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ছয় বিশ্ববিদ্যালয়ে আসছে নতুন নেতৃত্ব

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। সম্ভাব্য নতুন নেতৃত্বকে ঘিরে সংগঠনের ভেতরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

১১ দলীয় জোটকে হারানোর ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারও ছিল: জামায়াত আমির

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দাবি করেছেন, নির্বাচনকে কেন্দ্র করে যে ষড়যন্ত্র হয়েছে, তাতে অন্তর্বর্তী সরকারও জড়িত ছিল। তিনি বলেন, সরকার নিজেই স্বীকার করেছে যে ষড়যন্ত্র করে ১১ দলীয় জোটকে হারানো হয়েছে।

যুবদলের জরুরি সভায় সভাপতি-সাধারণ সম্পাদকের তর্কাতর্কি, বৈঠক পণ্ড

সদ্য ঘোষিত যুবদলের নির্বাহী কমিটিতে নিষ্ক্রিয় ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে সংবাদ প্রকাশের পর তা নিয়ে আলোচনা করতে ডাকা জরুরি সভায় সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটেছে। একপর্যায়ে বৈঠকের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠায় সভা স্থগিত করা হয়।