রাজনীতি


নাহিদ-হাসনাতসহ ৬ আসনে বিজয় এনসিপির


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন, শুক্রবার

নাহিদ-হাসনাতসহ ৬ আসনে বিজয় এনসিপির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ছয়জন প্রার্থী বিজয়ী হয়েছেন বলে দাবি করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১১টার পর দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে পৃথক পোস্টে ছয় প্রার্থীকে অভিনন্দন জানানো হয়।

 

দলের ঘোষিত বিজয়ীরা হলেন ঢাকা–১১ আসনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, রংপুর–৪ আসনে সদস্যসচিব আখতার হোসেন, কুমিল্লা–৪ আসনে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, নোয়াখালী–৬ আসনে যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসউদ, কুড়িগ্রাম–২ আসনে যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান মোজাহিদ এবং নারায়ণগঞ্জ–৪ আসনে যুগ্ম সদস্যসচিব আব্দুল্লাহ আল আমিন।

 

ঢাকা–১১ (রামপুরা, বাড্ডা, ভাটারা ও হাতিরঝিলের আংশিক এলাকা) আসনে বিজয়ের তথ্য নিশ্চিত করে দলের নির্বাচনী পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “সহযোদ্ধা নাহিদ ইসলাম বিজয়ী হয়েছেন। আলহামদুলিল্লাহ।”

 

রংপুর–৪ (পীরগাছা–কাউনিয়া) আসনে আখতার হোসেন শাপলা কলি প্রতীকে ১ লাখ ৪৭ হাজার ৯৪৭ ভোট পেয়েছেন বলে দলটির দাবি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী এমদাদুল হক ভরসা পেয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৯৪৪ ভোট।

 

কুমিল্লা–৪ (দেবিদ্বার) আসনে ১১৬টি কেন্দ্রে হাসনাত আবদুল্লাহ পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ৮১ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী জসীম উদ্দিন ট্রাক প্রতীকে পেয়েছেন ৪৯ হাজার ৮৪৫ ভোট।

 

এ ছাড়া নোয়াখালী–৬ (হাতিয়া) আসনে হান্নান মাসউদের বিজয়ের কথাও জানিয়েছে এনসিপি।

 

দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অভিযোগ করেন, ভোটগ্রহণ সুষ্ঠু হলেও ফলাফল ‘টেম্পারিং’-এর চেষ্টা চলছে। তবে এ বিষয়ে নির্বাচন কমিশনের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

উল্লেখ্য, আন্দোলন-পরবর্তী সময়ে তরুণদের অংশগ্রহণে গঠিত এনসিপি এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়। নতুন দল হিসেবে একাধিক আসনে বিজয়ের দাবি তাদের রাজনৈতিক অঙ্গনে আলোচনায় এনেছে।

 
 

সম্পর্কিত

এনসিপিনাহিদ ইসলামহাসনাত আব্দুল্লাহসংসদ নির্বাচন

জনপ্রিয়


রাজনীতি থেকে আরও পড়ুন

মাঝনদী থেকে ফেরি ফিরিয়ে এমপি হান্নান মাসউদকে তোলা, ভোগান্তিতে যাত্রীরা

নোয়াখালীর হাতিয়ায় মাঝনদী থেকে যাত্রীবাহী ফেরি ঘুরিয়ে এনে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদকে তোলার ঘটনায় যাত্রীদের দুর্ভোগের অভিযোগ উঠেছে। চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ফেরি মহানন্দা প্রায় ২৩ মিনিট চলার পর আবার চেয়ারম্যান ঘাটে ফিরে আসে।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ছয় বিশ্ববিদ্যালয়ে আসছে নতুন নেতৃত্ব

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। সম্ভাব্য নতুন নেতৃত্বকে ঘিরে সংগঠনের ভেতরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

১১ দলীয় জোটকে হারানোর ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারও ছিল: জামায়াত আমির

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দাবি করেছেন, নির্বাচনকে কেন্দ্র করে যে ষড়যন্ত্র হয়েছে, তাতে অন্তর্বর্তী সরকারও জড়িত ছিল। তিনি বলেন, সরকার নিজেই স্বীকার করেছে যে ষড়যন্ত্র করে ১১ দলীয় জোটকে হারানো হয়েছে।

যুবদলের জরুরি সভায় সভাপতি-সাধারণ সম্পাদকের তর্কাতর্কি, বৈঠক পণ্ড

সদ্য ঘোষিত যুবদলের নির্বাহী কমিটিতে নিষ্ক্রিয় ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে সংবাদ প্রকাশের পর তা নিয়ে আলোচনা করতে ডাকা জরুরি সভায় সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটেছে। একপর্যায়ে বৈঠকের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠায় সভা স্থগিত করা হয়।