রাজনীতি


ভূমিধস জয়ে দুই দশক পর ক্ষমতায় ফিরছে বিএনপি; অভিনন্দন যুক্তরাষ্ট্র, ভারত ও পাকিস্তানের


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন, শুক্রবার

ভূমিধস জয়ে দুই দশক পর ক্ষমতায় ফিরছে বিএনপি; অভিনন্দন যুক্তরাষ্ট্র, ভারত ও পাকিস্তানের

ছবি: সংগৃহীত


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এর মধ্য দিয়ে প্রায় দুই দশক পর তারেক রহমান-এর নেতৃত্বে দলটি আবারও রাষ্ট্রক্ষমতায় ফিরতে যাচ্ছে।

 

নির্বাচন কমিশন ২৯৭টি আসনের ফলাফল প্রকাশ করেছে। বিভিন্ন গণমাধ্যমের বিশ্লেষণ অনুযায়ী, ২৬৯টি আসনের ফলাফলে বিএনপি ১৯৭টিতে জয় পেয়েছে। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী ৫৬টি আসনে জয়ী হয়েছে।

 

অন্য দলগুলোর মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৪টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২টি আসনে জয় পেয়েছে। স্বতন্ত্র প্রার্থীরা জিতেছেন ৭টি আসনে। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ অধিকার পরিষদ এবং গণসংহতি আন্দোলন ১টি করে আসনে জয়লাভ করেছে।

 

শীর্ষ নেতাদের মধ্যে ঢাকা–১৭ ও বগুড়া–৬ আসনে জয় পেয়েছেন তারেক রহমান। ঢাকা–১৫ আসনে জয়ী হয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। ঢাকা–১১ আসনে বিজয়ী হয়েছেন এনসিপির প্রার্থী নাহিদ ইসলাম

 

নির্বাচনের দিনের পরিবেশও ছিল আলোচনায়। সহিংসতার আশঙ্কা থাকলেও অধিকাংশ স্থানে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ভোটারদের উপস্থিতিও ছিল উৎসবমুখর।

 

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি বিএনপি ও তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে বাণিজ্য, প্রতিরক্ষা ও সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারের আগ্রহ প্রকাশ করেন।

 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যমে তারেক রহমানকে অভিনন্দন জানান। তিনি বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন হিসেবে এই বিজয়ের কথা উল্লেখ করেন এবং দুই দেশের বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেন।

 

এছাড়া যুক্তরাষ্ট্র থেকেও অভিনন্দন বার্তা পাঠানো হয়েছে বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে।

 

ফলাফলের আনুষ্ঠানিক গেজেট প্রকাশের পর নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হবে। বিএনপির এই বিজয়ের মাধ্যমে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে।


সম্পর্কিত

রাজনীতিবিএনপিসংসদ নির্বাচন

জনপ্রিয়


রাজনীতি থেকে আরও পড়ুন

মাঝনদী থেকে ফেরি ফিরিয়ে এমপি হান্নান মাসউদকে তোলা, ভোগান্তিতে যাত্রীরা

নোয়াখালীর হাতিয়ায় মাঝনদী থেকে যাত্রীবাহী ফেরি ঘুরিয়ে এনে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদকে তোলার ঘটনায় যাত্রীদের দুর্ভোগের অভিযোগ উঠেছে। চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ফেরি মহানন্দা প্রায় ২৩ মিনিট চলার পর আবার চেয়ারম্যান ঘাটে ফিরে আসে।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ছয় বিশ্ববিদ্যালয়ে আসছে নতুন নেতৃত্ব

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। সম্ভাব্য নতুন নেতৃত্বকে ঘিরে সংগঠনের ভেতরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

১১ দলীয় জোটকে হারানোর ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারও ছিল: জামায়াত আমির

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দাবি করেছেন, নির্বাচনকে কেন্দ্র করে যে ষড়যন্ত্র হয়েছে, তাতে অন্তর্বর্তী সরকারও জড়িত ছিল। তিনি বলেন, সরকার নিজেই স্বীকার করেছে যে ষড়যন্ত্র করে ১১ দলীয় জোটকে হারানো হয়েছে।

যুবদলের জরুরি সভায় সভাপতি-সাধারণ সম্পাদকের তর্কাতর্কি, বৈঠক পণ্ড

সদ্য ঘোষিত যুবদলের নির্বাহী কমিটিতে নিষ্ক্রিয় ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে সংবাদ প্রকাশের পর তা নিয়ে আলোচনা করতে ডাকা জরুরি সভায় সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটেছে। একপর্যায়ে বৈঠকের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠায় সভা স্থগিত করা হয়।