রাজনীতি


ঢাকা–৮-এ পাল্টাপাল্টি এগিয়ে দুই প্রার্থী, কেন্দ্রে কেন্দ্রে টানটান উত্তেজনা


দুরবীন ডেস্ক

দুরবীন ডেস্ক

প্রকাশিত:১২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার

ঢাকা–৮-এ পাল্টাপাল্টি এগিয়ে দুই প্রার্থী, কেন্দ্রে কেন্দ্রে টানটান উত্তেজনা

ছবি: সংগৃহীত


মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর নিয়ে গঠিত ঢাকা–৮ আসনে টানটান উত্তেজনা বিরাজ করছে। বিভিন্ন কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে কখনো ধানের শীষ, কখনো শাপলা কলি প্রতীক এগিয়ে থাকায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের চিত্র স্পষ্ট হয়েছে।

 

ধানের শীষ প্রতীকের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস এবং শাপলা কলি প্রতীকের এনসিপি প্রার্থী নাসীরুদ্দীন পাটোয়ারী-এর মধ্যে ব্যবধান বিভিন্ন কেন্দ্রে ওঠানামা করছে।

 

কেন্দ্রভিত্তিক প্রাপ্ত ফলের চিত্র

ঢাকা–০৮ (বুয়েট কেন্দ্র):
ধানের শীষ—১৮৩, শাপলা কলি—৩২৮

ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়:
শাপলা কলি—৪২৯, ধানের শীষ—২৮৩

মির্জা আব্বাস মহিলা কলেজ, শাহজাহানপুর:
শাপলা কলি—৫২৩, ধানের শীষ—৫১৬

রেলওয়ে কলোনি উচ্চ বিদ্যালয় (মহিলা কেন্দ্র):
শাপলা কলি—৩৮২, ধানের শীষ—৪৭৪

রেলওয়ে কলোনি উচ্চ বিদ্যালয় (পুরুষ কেন্দ্র):
শাপলা কলি—৪৫২, ধানের শীষ—৫৬২

হাবীবুল্লাহ বাহার কলেজ:
শাপলা কলি—২৬৯, ধানের শীষ—৩৩২

সেগুনবাগিচা ৯১ নম্বর কেন্দ্র:
শাপলা কলি—৬৯০, ধানের শীষ—৫৯৭
গণভোটে ‘হ্যাঁ’—১,০০৪, ‘না’—৩১৮

ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল (কেন্দ্র ১০২, গণনা চলমান):
শাপলা কলি—৪২৯, ধানের শীষ—২৮৩
‘হ্যাঁ’—৫৮৩, ‘না’—১৫৪

বঙ্গভবন কেন্দ্র:
ধানের শীষ—১৩৮, শাপলা কলি—১২৯

১১ নম্বর ওয়ার্ড, আব্দুল গফুর শিক্ষা শিবির:
শাপলা কলি—৬৬২, ধানের শীষ—৭৭০

টিএন্ডটি কলোনি উচ্চ বিদ্যালয়:
শাপলা কলি—৫৭৪, ধানের শীষ—৫৮৭

৯ নম্বর ওয়ার্ড, সোনালী অতীত ক্লাব:
শাপলা কলি—৩২৬, ধানের শীষ—৩০১

শহীদ ফারুক ইকবাল বালিকা উচ্চ বিদ্যালয়:
শাপলা কলি—৬৬০, ধানের শীষ—৪৬৮

আরামবাগ স্কুল অ্যান্ড কলেজ (৪র্থ তলা):
শাপলা কলি—৭৭৯, ধানের শীষ—৬০৫

আবুজার গিফারী কেন্দ্র:
শাপলা কলি—৬৩২, ধানের শীষ—৪১৭

ফকিরাপুল মহিলা ওয়াসা:
শাপলা কলি—২৫৫, ধানের শীষ—২৭৬

শিশু একাডেমি, দোয়েল চত্বর (কেন্দ্র ৯৭):
ধানের শীষ—৩৯৩, শাপলা কলি—২১৫

আরামবাগ স্কুল অ্যান্ড কলেজ (১ম ও ২য় তলা):
শাপলা কলি—৩১৮, ধানের শীষ—৩৪৫

মতিঝিল ৮ নম্বর ওয়ার্ড, কমলাপুর শেরে বাংলা রেলওয়ে কলেজ:
শাপলা কলি—৩৭০, ধানের শীষ—৫৪৩

সিদ্ধেশ্বরী গার্লস কলেজ (কেন্দ্র ৭৯):
শাপলা কলি—৪৮৯, ধানের শীষ—৪৪৬

 

এর আগে ৬টি কেন্দ্রের ফলে ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা আব্বাস ২ হাজার ৯১৫ ভোট এবং নাসীরুদ্দীন পাটোয়ারী ২ হাজার ৮৮৮ ভোট পান। ব্যবধান ছিল মাত্র ২৭ ভোট।

 

এই আসনে মোট ভোটার ২ লাখ ৭৫ হাজার ৪৭১ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৫২ হাজার ৭৯৫, নারী ১ লাখ ২২ হাজার ৬৭৫ এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ জন।

 

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টায় শেষ হয়। এরপর শুরু হয় ভোট গণনা। কেন্দ্রভিত্তিক ফল আসার সঙ্গে সঙ্গে পাল্টাপাল্টি এগিয়ে থাকার খবর আসায় ঢাকা–৮ আসনটি এখন অন্যতম আলোচিত আসনে পরিণত হয়েছে।


সম্পর্কিত

ঢাকা–৮ আসনরাজনীতি

জনপ্রিয়


রাজনীতি থেকে আরও পড়ুন

মাঝনদী থেকে ফেরি ফিরিয়ে এমপি হান্নান মাসউদকে তোলা, ভোগান্তিতে যাত্রীরা

নোয়াখালীর হাতিয়ায় মাঝনদী থেকে যাত্রীবাহী ফেরি ঘুরিয়ে এনে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদকে তোলার ঘটনায় যাত্রীদের দুর্ভোগের অভিযোগ উঠেছে। চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ফেরি মহানন্দা প্রায় ২৩ মিনিট চলার পর আবার চেয়ারম্যান ঘাটে ফিরে আসে।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ছয় বিশ্ববিদ্যালয়ে আসছে নতুন নেতৃত্ব

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। সম্ভাব্য নতুন নেতৃত্বকে ঘিরে সংগঠনের ভেতরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

১১ দলীয় জোটকে হারানোর ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারও ছিল: জামায়াত আমির

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দাবি করেছেন, নির্বাচনকে কেন্দ্র করে যে ষড়যন্ত্র হয়েছে, তাতে অন্তর্বর্তী সরকারও জড়িত ছিল। তিনি বলেন, সরকার নিজেই স্বীকার করেছে যে ষড়যন্ত্র করে ১১ দলীয় জোটকে হারানো হয়েছে।

যুবদলের জরুরি সভায় সভাপতি-সাধারণ সম্পাদকের তর্কাতর্কি, বৈঠক পণ্ড

সদ্য ঘোষিত যুবদলের নির্বাহী কমিটিতে নিষ্ক্রিয় ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে সংবাদ প্রকাশের পর তা নিয়ে আলোচনা করতে ডাকা জরুরি সভায় সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটেছে। একপর্যায়ে বৈঠকের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠায় সভা স্থগিত করা হয়।