রাজনীতি


সিঁড়ি দিয়া হামাগুড়ি দিয়া উঠতে জান যায়, তবুও আইছি ভোট দিতে


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার

সিঁড়ি দিয়া হামাগুড়ি দিয়া উঠতে জান যায়, তবুও আইছি ভোট দিতে

ভোটকেন্দ্রের দ্বিতীয় তলায় হামাগুড়ি দিয়ে ভোট দিতে যান শারীরিক প্রতিবন্ধী ছামিনা বেগম। আজ বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজে । ছবি: সংগৃহীত


জন্মের পর থেকেই শারীরিক প্রতিবন্ধী ছামিনা বেগম (৬০)। হাঁটতে পারেন না। তবু নাগরিক দায়িত্ব পালনে তাঁর অদম্য ইচ্ছা। দুই হাতের ওপর ভর দিয়ে হামাগুড়ি দিয়ে সিঁড়ি ভেঙে দোতলায় উঠে ভোট দিয়েছেন তিনি।

 

বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের দ্বিতীয় তলার চার নম্বর কক্ষে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন ছামিনা বেগম।

 

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া বস্তির একটি ছোট ঘরে বসবাস তাঁর। দেড় বছর আগে স্বামী খুরশিদ আলম মারা গেছেন। সন্তানহীন এই বৃদ্ধার জীবন চলে মানুষের সহায়তায়। তবু ভোটের দিন নাগরিক দায়িত্ব পালন থেকে বিরত থাকেননি তিনি। সকালে অনেকটা পথ হামাগুড়ি দিয়ে কলেজে পৌঁছে সিঁড়ি বেয়ে দ্বিতীয় তলায় ওঠেন সেখানেই ছিল তাঁর নির্ধারিত ভোটকক্ষ।

 

ভোট দিয়ে বেরিয়ে ছামিনা বেগম বলেন, ভোট দিতে আইতে অনেক কষ্ট হইছে। সিঁড়ি দিয়া হামাগুড়ি দিয়া উঠতে জান যায় অবস্থা, তবুও আইছি ভোট দিতে। দেশটা যেন ভালো মতো চলে, একটা পরিবর্তন আসে এইডাই আমার চাওয়া। দেশের মানুষ ভালো থাকলেই আমি খুশি।

 

জাতীয় পরিচয়পত্র হাতে নিয়ে হামাগুড়ি দিয়ে দোতলায় উঠে নিজের ভোটকক্ষ খুঁজে পাচ্ছিলেন না ছামিনা। তখন দায়িত্বরত পুলিশ কনস্টেবল গোলাম রব্বানি শেখ তাঁকে সহযোগিতা করেন।

 

গোলাম রব্বানি শেখ বলেন, বৃদ্ধা ছামিনা দীর্ঘক্ষণ নিজের ভোটকক্ষ খুঁজে পাচ্ছিলেন না। তাঁকে সহায়তা করা হয়েছে। ভোট দিতে পেরে তিনি খুব আনন্দিত ছিলেন।

 

ওই কক্ষের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা সুমনা আক্তার জানান, সকাল সাড়ে আটটা পর্যন্ত নারী ভোটকক্ষে ১২টি ভোট পড়েছে। তাঁর ভাষায়, “ছামিনা বেগমের মতো একজন মানুষের কষ্ট করে ভোট দিতে আসা গণতন্ত্রের জন্য বড় বার্তা।”

 

কেন্দ্রটির কয়েকজন ভোটার বলেন, যেখানে অনেক সক্ষম মানুষও ভোট দিতে অনীহা দেখান, সেখানে দুই পা অকেজো এক বৃদ্ধার হামাগুড়ি দিয়ে দোতলায় উঠে ভোট দেওয়া অনন্য দৃষ্টান্ত। পরিবর্তনের আকাঙ্ক্ষা থাকলে কোনো বাধাই যে চূড়ান্ত বাধা নয়, ছামিনা বেগম তা প্রমাণ করেছেন।

 

নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজে দুটি ভোটকেন্দ্র রয়েছে। প্রথম দুই ঘণ্টায় নারী ভোটকেন্দ্রে মোট ২০২টি এবং পুরুষ কেন্দ্রের সাতটি ভোটকক্ষে মোট ৪০০টি ভোট পড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট প্রিসাইডিং কর্মকর্তারা।


সম্পর্কিত

রাজনীতিভোটা

জনপ্রিয়


রাজনীতি থেকে আরও পড়ুন

মাঝনদী থেকে ফেরি ফিরিয়ে এমপি হান্নান মাসউদকে তোলা, ভোগান্তিতে যাত্রীরা

নোয়াখালীর হাতিয়ায় মাঝনদী থেকে যাত্রীবাহী ফেরি ঘুরিয়ে এনে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদকে তোলার ঘটনায় যাত্রীদের দুর্ভোগের অভিযোগ উঠেছে। চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ফেরি মহানন্দা প্রায় ২৩ মিনিট চলার পর আবার চেয়ারম্যান ঘাটে ফিরে আসে।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ছয় বিশ্ববিদ্যালয়ে আসছে নতুন নেতৃত্ব

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। সম্ভাব্য নতুন নেতৃত্বকে ঘিরে সংগঠনের ভেতরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

১১ দলীয় জোটকে হারানোর ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারও ছিল: জামায়াত আমির

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দাবি করেছেন, নির্বাচনকে কেন্দ্র করে যে ষড়যন্ত্র হয়েছে, তাতে অন্তর্বর্তী সরকারও জড়িত ছিল। তিনি বলেন, সরকার নিজেই স্বীকার করেছে যে ষড়যন্ত্র করে ১১ দলীয় জোটকে হারানো হয়েছে।

যুবদলের জরুরি সভায় সভাপতি-সাধারণ সম্পাদকের তর্কাতর্কি, বৈঠক পণ্ড

সদ্য ঘোষিত যুবদলের নির্বাহী কমিটিতে নিষ্ক্রিয় ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে সংবাদ প্রকাশের পর তা নিয়ে আলোচনা করতে ডাকা জরুরি সভায় সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটেছে। একপর্যায়ে বৈঠকের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠায় সভা স্থগিত করা হয়।