রাজনীতি


শরীয়তপুর–২: জামায়াত কার্যালয় থেকে ৭ লাখ ২০ হাজার টাকা জব্দ, এক পোলিং কর্মকর্তা আটক


জেলা প্রতিনিধি

জেলা প্রতিনিধি

প্রকাশিত:১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন, বুধবার

শরীয়তপুর–২: জামায়াত কার্যালয় থেকে ৭ লাখ ২০ হাজার টাকা জব্দ, এক পোলিং কর্মকর্তা আটক

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন শরীয়তপুর–২ আসনের জামায়াতের প্রার্থী মাহমুদ হোসেন । ছবি: সংগৃহীত


শরীয়তপুরের নড়িয়ায় জামায়াতে ইসলামী প্রার্থীর নির্বাচনী কার্যালয় থেকে ৭ লাখ ২০ হাজার টাকা জব্দ করা হয়েছে। অভিযানের সময় কার্যালয় থেকে পোলিং কর্মকর্তা গোলাম মোস্তফাকে আটক করা হয়।

 

জামায়াত প্রার্থী মাহমুদ হোসেন বুধবার রাত ১১টার দিকে সংবাদ সম্মেলনে দাবি করেন, জব্দ করা টাকাগুলো ছিল কর্মীদের সকালের নাশতা ও দুপুরের খাবারের জন্য রাখা। তিনি বলেন, “আমার বিরোধী পক্ষ মব সৃষ্টি করে আমাদের কর্মীদের হেনস্থা করেছে। তারপর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট টাকা, কিছু কাগজপত্র ও ল্যাপটপ জব্দ করেছেন।”

 

জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুজন মিয়া আটক পোলিং কর্মকর্তা গোলাম মোস্তফাকে দুই বছরের কারাদণ্ড প্রদান করেছেন।

 

স্থানীয় সূত্র জানায়, নড়িয়া পৌরসভার দক্ষিণ বৈশাখীপাড়া এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে এই নির্বাচনী কার্যালয় পরিচালিত হচ্ছিল। অভিযানের সময় সেখানে জামায়াতের কয়েকজন কর্মী উপস্থিত ছিলেন। গোলাম মোস্তফা পঞ্চপল্লী উচ্চবিদ্যালয় কেন্দ্রে পোলিং কর্মকর্তা হিসেবে দায়িত্বে ছিলেন।

 

শরীয়তপুর–২ আসনের নির্বাচনে মোট আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাঁদের মধ্যে প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী প্রার্থী মাহমুদ হোসেন ও বিএনপির সফিকুর রহমান।

 

মাহমুদ হোসেন প্রশাসন ও ইলেকশন কমিশনকে আহ্বান জানিয়ে বলেন, “আমরা বিচারের প্রতি আস্থাশীল। তবে আমার বুঝে আসে না, এই বিস্তীর্ণ এলাকায় আমরা কর্মীদের কীভাবে খাবার খাওয়াব।”


সম্পর্কিত

বাংলাদেশ জামায়াতে ইসলামীশরীয়তপুর

জনপ্রিয়


রাজনীতি থেকে আরও পড়ুন

মাঝনদী থেকে ফেরি ফিরিয়ে এমপি হান্নান মাসউদকে তোলা, ভোগান্তিতে যাত্রীরা

নোয়াখালীর হাতিয়ায় মাঝনদী থেকে যাত্রীবাহী ফেরি ঘুরিয়ে এনে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদকে তোলার ঘটনায় যাত্রীদের দুর্ভোগের অভিযোগ উঠেছে। চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ফেরি মহানন্দা প্রায় ২৩ মিনিট চলার পর আবার চেয়ারম্যান ঘাটে ফিরে আসে।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ছয় বিশ্ববিদ্যালয়ে আসছে নতুন নেতৃত্ব

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। সম্ভাব্য নতুন নেতৃত্বকে ঘিরে সংগঠনের ভেতরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

১১ দলীয় জোটকে হারানোর ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারও ছিল: জামায়াত আমির

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দাবি করেছেন, নির্বাচনকে কেন্দ্র করে যে ষড়যন্ত্র হয়েছে, তাতে অন্তর্বর্তী সরকারও জড়িত ছিল। তিনি বলেন, সরকার নিজেই স্বীকার করেছে যে ষড়যন্ত্র করে ১১ দলীয় জোটকে হারানো হয়েছে।

যুবদলের জরুরি সভায় সভাপতি-সাধারণ সম্পাদকের তর্কাতর্কি, বৈঠক পণ্ড

সদ্য ঘোষিত যুবদলের নির্বাহী কমিটিতে নিষ্ক্রিয় ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে সংবাদ প্রকাশের পর তা নিয়ে আলোচনা করতে ডাকা জরুরি সভায় সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটেছে। একপর্যায়ে বৈঠকের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠায় সভা স্থগিত করা হয়।