রাজনীতি


বাবুগঞ্জে ১ লাখ টাকা ও ভোটার স্লিপসহ দুই ব্যক্তি আটক


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন, বুধবার

বাবুগঞ্জে ১ লাখ টাকা ও ভোটার স্লিপসহ দুই ব্যক্তি আটক

ছবি: সংগৃহীত


বরিশালের বাবুগঞ্জ উপজেলায় ভোটকালীন নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে সেনাবাহিনী দুই ব্যক্তিকে আটক করেছে। তাঁদের কাছ থেকে ১ লাখ ২ হাজার টাকা এবং বিএনপির প্রার্থী জয়নুল আবেদীর ‘ধানের শীষ’ প্রতীকের একাধিক ভোটার স্লিপ উদ্ধার করা হয়েছে।

 

আটকরা হলেন হুমায়ুন গাজী ও এনায়েত কাজী। তারা মোটরসাইকেলে যাচ্ছিলেন এবং পাংশা এলাকায় অভিযান চালানোর সময় আটক হন। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাঁদের মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয় হুমায়ুন গাজীর ক্ষেত্রে ১০ হাজার এবং এনায়েত কাজীর ক্ষেত্রে ৩ হাজার টাকা। উদ্ধারকৃত ১ লাখ ২ হাজার টাকা জব্দ করা হয়েছে।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন নাহার তামান্না জানান, “নির্বাচনের সময় ভোটার স্লিপ বহন ও টাকা পরিবহন আইনত নিষিদ্ধ। তাই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।”

 

আটকরা দাবি করেছেন, ব্যবসায়িক কাজে ওই টাকা বহন করা হচ্ছিল। তবে ভোটার স্লিপ উদ্ধার হওয়ায় বিষয়টি তদন্তাধীন রয়েছে।


সম্পর্কিত

রাজনীতিবাবুগঞ্জভোটা

জনপ্রিয়


রাজনীতি থেকে আরও পড়ুন

মাঝনদী থেকে ফেরি ফিরিয়ে এমপি হান্নান মাসউদকে তোলা, ভোগান্তিতে যাত্রীরা

নোয়াখালীর হাতিয়ায় মাঝনদী থেকে যাত্রীবাহী ফেরি ঘুরিয়ে এনে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদকে তোলার ঘটনায় যাত্রীদের দুর্ভোগের অভিযোগ উঠেছে। চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ফেরি মহানন্দা প্রায় ২৩ মিনিট চলার পর আবার চেয়ারম্যান ঘাটে ফিরে আসে।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ছয় বিশ্ববিদ্যালয়ে আসছে নতুন নেতৃত্ব

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। সম্ভাব্য নতুন নেতৃত্বকে ঘিরে সংগঠনের ভেতরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

১১ দলীয় জোটকে হারানোর ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারও ছিল: জামায়াত আমির

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দাবি করেছেন, নির্বাচনকে কেন্দ্র করে যে ষড়যন্ত্র হয়েছে, তাতে অন্তর্বর্তী সরকারও জড়িত ছিল। তিনি বলেন, সরকার নিজেই স্বীকার করেছে যে ষড়যন্ত্র করে ১১ দলীয় জোটকে হারানো হয়েছে।

যুবদলের জরুরি সভায় সভাপতি-সাধারণ সম্পাদকের তর্কাতর্কি, বৈঠক পণ্ড

সদ্য ঘোষিত যুবদলের নির্বাহী কমিটিতে নিষ্ক্রিয় ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে সংবাদ প্রকাশের পর তা নিয়ে আলোচনা করতে ডাকা জরুরি সভায় সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটেছে। একপর্যায়ে বৈঠকের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠায় সভা স্থগিত করা হয়।