রাজনীতি
ভোট কেনার অভিযোগে জামায়াত নেতা কারাদণ্ডে, সূত্রাপুর ও কড়াইলে সংঘর্ষ
.jpg)
ছবি: সংগৃহীত
রাজধানীর সূত্রাপুরে ভোট কেনার অভিযোগে জামায়াতে ইসলামী সূত্রাপুর থানা শাখার নায়েবে আমির মো. হাবিবকে দুই দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
লালবাগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. নাজিম উদ্দিন আল আজাদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয় এবং তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত দুই দিনের কারাদণ্ড প্রদান করেন।
এদিকে একই এলাকায় পৃথক ঘটনায় জামায়াত ও বিএনপি কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
সূত্রাপুর থানার পরিদর্শক মোহাইমিনুল জানান, এক প্রিসাইডিং কর্মকর্তা পোলিং এজেন্টদের মধ্যে কার্ড বিতরণ করছিলেন। এ সময় কিছু বিএনপি কর্মী সেখানে বাধা দেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
অন্যদিকে বনানী থানার কড়াইল বস্তিতেও দুই দলের নারী কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে জামায়াতের এক নারী কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বিষয়টি নিশ্চিত করে বলেন, জামায়াতের নারী কর্মীরা তাদের পোলিং এজেন্টদের সঙ্গে আলোচনা করছিলেন। এ সময় বিএনপির কয়েকজন নারী সমর্থক সেখানে গেলে উত্তেজনার সৃষ্টি হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়।
তিনি আরও জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পর্কিত
জনপ্রিয়
সর্বশেষ
রাজনীতি থেকে আরও পড়ুন
মাঝনদী থেকে ফেরি ফিরিয়ে এমপি হান্নান মাসউদকে তোলা, ভোগান্তিতে যাত্রীরা
নোয়াখালীর হাতিয়ায় মাঝনদী থেকে যাত্রীবাহী ফেরি ঘুরিয়ে এনে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদকে তোলার ঘটনায় যাত্রীদের দুর্ভোগের অভিযোগ উঠেছে। চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ফেরি মহানন্দা প্রায় ২৩ মিনিট চলার পর আবার চেয়ারম্যান ঘাটে ফিরে আসে।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ছয় বিশ্ববিদ্যালয়ে আসছে নতুন নেতৃত্ব
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। সম্ভাব্য নতুন নেতৃত্বকে ঘিরে সংগঠনের ভেতরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

১১ দলীয় জোটকে হারানোর ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারও ছিল: জামায়াত আমির
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দাবি করেছেন, নির্বাচনকে কেন্দ্র করে যে ষড়যন্ত্র হয়েছে, তাতে অন্তর্বর্তী সরকারও জড়িত ছিল। তিনি বলেন, সরকার নিজেই স্বীকার করেছে যে ষড়যন্ত্র করে ১১ দলীয় জোটকে হারানো হয়েছে।

যুবদলের জরুরি সভায় সভাপতি-সাধারণ সম্পাদকের তর্কাতর্কি, বৈঠক পণ্ড
সদ্য ঘোষিত যুবদলের নির্বাহী কমিটিতে নিষ্ক্রিয় ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে সংবাদ প্রকাশের পর তা নিয়ে আলোচনা করতে ডাকা জরুরি সভায় সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটেছে। একপর্যায়ে বৈঠকের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠায় সভা স্থগিত করা হয়।









