রাজনীতি


৫০ লাখ টাকা বহনের ঘটনায় আটকের পর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি জামায়াতে নেতা


জেলা প্রতিনিধি

জেলা প্রতিনিধি

প্রকাশিত:১১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন, বুধবার

৫০ লাখ টাকা বহনের ঘটনায় আটকের পর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি জামায়াতে নেতা

ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির বেলাল উদ্দিন । ছবি: সংগৃহীত


প্রায় ৫০ লাখ টাকা বহনের সময় নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে আটক হওয়া ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে গুরুতর অসুস্থ অবস্থায় রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়েছে।

 

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে রমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, হার্টজনিত সমস্যায় বেলাল উদ্দিনকে রমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়েছে।

 

এর আগে সকালে সৈয়দপুর বিমানবন্দর থেকে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরকে আটক করে নীলফামারী পুলিশ। জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করলেও টাকার পরিমাণ বা উৎস সম্পর্কে কিছু জানাননি। আটক বেলাল উদ্দিন দাবি করেন, বহন করা অর্থ তাঁর নিজস্ব ব্যবসার টাকা।

 

এদিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ বলেন, কাস্টমসের অনাপত্তিপত্রের ভিত্তিতেই বেলাল উদ্দিনকে টাকা বহনের অনুমতি দেওয়া হয়েছিল। তিনি আরও জানান, অভ্যন্তরীণ রুটে অর্থ পরিবহনে কোনো নির্দিষ্ট সীমাবদ্ধতা নেই।

 

একই দাবি করেছে জামায়াতে ইসলামী। দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির একজন ব্যবসায়ী। ঢাকা বিমানবন্দর থেকে ছাড়পত্র পাওয়ার পরও সৈয়দপুরে তাঁকে আটকের ঘটনা ‘উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেন তিনি। দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, চলাচলের সুবিধা ও নিরাপত্তার কথা বিবেচনা করে তিনি বিমানে নগদ অর্থ বহন করেছেন, যা কোনো অপরাধ নয়।

 

তিনি আরও দাবি করেন, মানসিক চাপে বয়স্ক ওই নেতা অসুস্থ হয়ে পড়েছেন। বিষয়টি নিয়ে ‘নাটকীয়’ পরিস্থিতি তৈরি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। প্রশাসনের একটি অংশ একপেশে ভূমিকা পালন করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন এহসানুল মাহবুব জুবায়ের।

 

ঘটনা নিয়ে প্রশাসনের পক্ষ থেকে বিস্তারিত কোনো ব্যাখ্যা এখনো পাওয়া যায়নি।

 
 

সম্পর্কিত

জামায়াত নেতাজামায়াত ইসলামীরাজনীতি

জনপ্রিয়


রাজনীতি থেকে আরও পড়ুন

মাঝনদী থেকে ফেরি ফিরিয়ে এমপি হান্নান মাসউদকে তোলা, ভোগান্তিতে যাত্রীরা

নোয়াখালীর হাতিয়ায় মাঝনদী থেকে যাত্রীবাহী ফেরি ঘুরিয়ে এনে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদকে তোলার ঘটনায় যাত্রীদের দুর্ভোগের অভিযোগ উঠেছে। চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ফেরি মহানন্দা প্রায় ২৩ মিনিট চলার পর আবার চেয়ারম্যান ঘাটে ফিরে আসে।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ছয় বিশ্ববিদ্যালয়ে আসছে নতুন নেতৃত্ব

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। সম্ভাব্য নতুন নেতৃত্বকে ঘিরে সংগঠনের ভেতরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

১১ দলীয় জোটকে হারানোর ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারও ছিল: জামায়াত আমির

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দাবি করেছেন, নির্বাচনকে কেন্দ্র করে যে ষড়যন্ত্র হয়েছে, তাতে অন্তর্বর্তী সরকারও জড়িত ছিল। তিনি বলেন, সরকার নিজেই স্বীকার করেছে যে ষড়যন্ত্র করে ১১ দলীয় জোটকে হারানো হয়েছে।

যুবদলের জরুরি সভায় সভাপতি-সাধারণ সম্পাদকের তর্কাতর্কি, বৈঠক পণ্ড

সদ্য ঘোষিত যুবদলের নির্বাহী কমিটিতে নিষ্ক্রিয় ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে সংবাদ প্রকাশের পর তা নিয়ে আলোচনা করতে ডাকা জরুরি সভায় সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটেছে। একপর্যায়ে বৈঠকের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠায় সভা স্থগিত করা হয়।