রাজনীতি


রাজারহাটে ভোটকেন্দ্রের ভেতরে–বাইরে ৩৭৮ সিসি ক্যামেরা স্থাপন


জেলা প্রতিনিধি

জেলা প্রতিনিধি

প্রকাশিত:১১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন, বুধবার

রাজারহাটে ভোটকেন্দ্রের ভেতরে–বাইরে ৩৭৮ সিসি ক্যামেরা স্থাপন

ছবি: সংগৃহীত


সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ৬৩টি ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। সার্বিক নিরাপত্তা জোরদারে প্রতিটি কেন্দ্রের ভেতরে ও বাইরে ছয়টি করে মোট ৩৭৮টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

 

সহকারী রিটার্নিং অফিসার ও রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল ইমরান জানান, উপজেলায় মোট ভোটকেন্দ্র ৬৩টি এবং ভোটকক্ষ ৩৩৭টি। মোট ভোটার সংখ্যা ১ লাখ ৭২ হাজার ৬৯১ জন। সকল ভোটকেন্দ্রকে অধিক গুরুত্বপূর্ণ বিবেচনায় নিয়ে প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

 

তিনি বলেন, স্থাপিত সিসি ক্যামেরাগুলো উপজেলা হেডকোয়ার্টারসহ বিভিন্ন স্থান থেকে তাৎক্ষণিকভাবে মনিটর করা যাবে। এর মাধ্যমে ভোটগ্রহণ প্রক্রিয়ার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

 

আইনশৃঙ্খলা রক্ষায় উপজেলায় বিপুলসংখ্যক সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশ ও আনসার সদস্য মোতায়েন রয়েছে বলেও জানান তিনি। নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।


সম্পর্কিত

রাজারহাটভোটকেন্দ্রসিসি ক্যামেরা

জনপ্রিয়


রাজনীতি থেকে আরও পড়ুন

মাঝনদী থেকে ফেরি ফিরিয়ে এমপি হান্নান মাসউদকে তোলা, ভোগান্তিতে যাত্রীরা

নোয়াখালীর হাতিয়ায় মাঝনদী থেকে যাত্রীবাহী ফেরি ঘুরিয়ে এনে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদকে তোলার ঘটনায় যাত্রীদের দুর্ভোগের অভিযোগ উঠেছে। চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ফেরি মহানন্দা প্রায় ২৩ মিনিট চলার পর আবার চেয়ারম্যান ঘাটে ফিরে আসে।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ছয় বিশ্ববিদ্যালয়ে আসছে নতুন নেতৃত্ব

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। সম্ভাব্য নতুন নেতৃত্বকে ঘিরে সংগঠনের ভেতরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

১১ দলীয় জোটকে হারানোর ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারও ছিল: জামায়াত আমির

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দাবি করেছেন, নির্বাচনকে কেন্দ্র করে যে ষড়যন্ত্র হয়েছে, তাতে অন্তর্বর্তী সরকারও জড়িত ছিল। তিনি বলেন, সরকার নিজেই স্বীকার করেছে যে ষড়যন্ত্র করে ১১ দলীয় জোটকে হারানো হয়েছে।

যুবদলের জরুরি সভায় সভাপতি-সাধারণ সম্পাদকের তর্কাতর্কি, বৈঠক পণ্ড

সদ্য ঘোষিত যুবদলের নির্বাহী কমিটিতে নিষ্ক্রিয় ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে সংবাদ প্রকাশের পর তা নিয়ে আলোচনা করতে ডাকা জরুরি সভায় সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটেছে। একপর্যায়ে বৈঠকের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠায় সভা স্থগিত করা হয়।