রাজনীতি
আমিনুল হকের পক্ষে মিরপুরে যুবদলের জনজোয়ার- পরিবর্তনের পক্ষে তরুণ প্রজন্ম

ছবি: দুরবিন নিউজ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীর ঢাকা-১৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আমিনুল হকের পক্ষে নির্বাচনী প্রচারণায় নেমেছে যুবদল। রোববার (৮ ফেব্রুয়ারি) মিরপুরের পল্লবী ও রূপনগর এলাকায় তরুণ ভোটারদের ব্যাপক অংশগ্রহণে নির্বাচনী মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আরমান সোহেলের নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়। মিছিল ও পথসভাকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য তুলে ধরে আরমান সোহেল বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে ঢাকা শহরকে একটি নিরাপদ ও বাসযোগ্য নগরীতে রূপান্তর করা হবে। একই সঙ্গে ৪০টি খেলার মাঠ নির্মাণ, সড়ক প্রশস্তকরণ এবং একাধিক সরকারি হাসপাতাল স্থাপনের মাধ্যমে নগরবাসীর জীবনমান উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আরমান সোহেল বলেন, “আমাদের নেতা তারেক রহমান স্পষ্টভাবে বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে ঢাকা শহর হবে নিরাপদ, যেখানে মা-বোনরা নিশ্চিন্তে চলাফেরা করতে পারবেন এবং মানুষ নিরাপদে বসবাস ও ব্যবসা করতে পারবে। আমিনুল হক ভাইকে বিজয়ী করতে আমি আমার ওয়ার্ডের কর্মী-সমর্থক ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে মাঠে আছি এবং থাকব।”
পথসভায় আরও বক্তব্য দেন পল্লবী থানা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাশার টিটু। তিনি বলেন, “আমাদের প্রার্থী আমিনুল হক কোনো ফাঁকা প্রতিশ্রুতিতে বিশ্বাসী নন। জনগণ নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারলে অবহেলিত মানুষের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও নিরাপত্তা নিশ্চিত করার যে কর্মসূচি তিনি ঘোষণা করেছেন, তা বাস্তবায়ন সম্ভব হবে।”
বক্তারা দাবি করেন, পল্লবী ও রূপনগর এলাকার তরুণ প্রজন্ম ও ছাত্রসমাজ পরিবর্তনের পক্ষে ঐক্যবদ্ধ। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয়ের ব্যাপারে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
সম্পর্কিত
জনপ্রিয়
সর্বশেষ
রাজনীতি থেকে আরও পড়ুন
মাঝনদী থেকে ফেরি ফিরিয়ে এমপি হান্নান মাসউদকে তোলা, ভোগান্তিতে যাত্রীরা
নোয়াখালীর হাতিয়ায় মাঝনদী থেকে যাত্রীবাহী ফেরি ঘুরিয়ে এনে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদকে তোলার ঘটনায় যাত্রীদের দুর্ভোগের অভিযোগ উঠেছে। চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ফেরি মহানন্দা প্রায় ২৩ মিনিট চলার পর আবার চেয়ারম্যান ঘাটে ফিরে আসে।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ছয় বিশ্ববিদ্যালয়ে আসছে নতুন নেতৃত্ব
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। সম্ভাব্য নতুন নেতৃত্বকে ঘিরে সংগঠনের ভেতরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

১১ দলীয় জোটকে হারানোর ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারও ছিল: জামায়াত আমির
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দাবি করেছেন, নির্বাচনকে কেন্দ্র করে যে ষড়যন্ত্র হয়েছে, তাতে অন্তর্বর্তী সরকারও জড়িত ছিল। তিনি বলেন, সরকার নিজেই স্বীকার করেছে যে ষড়যন্ত্র করে ১১ দলীয় জোটকে হারানো হয়েছে।

যুবদলের জরুরি সভায় সভাপতি-সাধারণ সম্পাদকের তর্কাতর্কি, বৈঠক পণ্ড
সদ্য ঘোষিত যুবদলের নির্বাহী কমিটিতে নিষ্ক্রিয় ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে সংবাদ প্রকাশের পর তা নিয়ে আলোচনা করতে ডাকা জরুরি সভায় সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটেছে। একপর্যায়ে বৈঠকের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠায় সভা স্থগিত করা হয়।









