রাজনীতি


ঢাকা-৮ আসনে নাসীরুদ্দীন পাটোয়ারীর নির্বাচনী ক্যাম্পে হামলা, আহত ৪


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪২ অপরাহ্ন, সোমবার

ঢাকা-৮ আসনে নাসীরুদ্দীন পাটোয়ারীর নির্বাচনী ক্যাম্পে হামলা, আহত ৪

ছবি: সংগৃহীত


ঢাকা–৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটোয়ারীর নির্বাচনী ক্যাম্পে হামলার ঘটনা ঘটেছে। আজ রোববার দুপুর আনুমানিক ১টার দিকে শাহবাগ পশ্চিম থানার অন্তর্গত পরীবাগ মসজিদ সংলগ্ন ২১ নম্বর ওয়ার্ডের নির্বাচনী ক্যাম্পে একদল দুর্বৃত্ত এই হামলা চালায়।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা হঠাৎ ক্যাম্পে প্রবেশ করে উচ্চস্বরে হুমকি দিতে থাকে। এ সময় তারা বলতে থাকে, “তোদের নেতা কেন মির্জা আব্বাসের বিরুদ্ধে কথা বলে? তোদের ক্যাম্প উড়িয়ে দেব, কখনো অফিস করতে পারবি না, অফিস জ্বালিয়ে দেওয়া হবে।” হুমকির পরপরই তারা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে ক্যাম্পে থাকা কর্মীদের ওপর হামলা চালায়।

 

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা ক্যাম্পে উপস্থিত কর্মীদের এলোপাতাড়ি মারধর ও লাথি মারে। একপর্যায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জোটের কর্মীরা প্রতিরোধ গড়ে তুললে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

 

এই হামলায় চারজন জামায়াত কর্মী আহত হয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে। আহতদের মধ্যে সুমনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে তাৎক্ষণিকভাবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ/পিজি) হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

 

এ ঘটনায় নির্বাচনী এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সূত্র জানায়, এর আগের দিন শনিবার রাত সাড়ে ১১টার দিকে একই ক্যাম্পের সামনে ঢাকা–৮ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা আব্বাসের কর্মীরা এসে স্লোগান দেন এবং হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করেন বলে অভিযোগ রয়েছে।

 

ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয় পুলিশ সূত্র জানিয়েছে, হামলার ঘটনা খতিয়ে দেখা হচ্ছে এবং দায়ীদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে।


সম্পর্কিত

নাসীরুদ্দীন পাটোয়ারীনির্বাচন

জনপ্রিয়


রাজনীতি থেকে আরও পড়ুন

মাঝনদী থেকে ফেরি ফিরিয়ে এমপি হান্নান মাসউদকে তোলা, ভোগান্তিতে যাত্রীরা

নোয়াখালীর হাতিয়ায় মাঝনদী থেকে যাত্রীবাহী ফেরি ঘুরিয়ে এনে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদকে তোলার ঘটনায় যাত্রীদের দুর্ভোগের অভিযোগ উঠেছে। চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ফেরি মহানন্দা প্রায় ২৩ মিনিট চলার পর আবার চেয়ারম্যান ঘাটে ফিরে আসে।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ছয় বিশ্ববিদ্যালয়ে আসছে নতুন নেতৃত্ব

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। সম্ভাব্য নতুন নেতৃত্বকে ঘিরে সংগঠনের ভেতরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

১১ দলীয় জোটকে হারানোর ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারও ছিল: জামায়াত আমির

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দাবি করেছেন, নির্বাচনকে কেন্দ্র করে যে ষড়যন্ত্র হয়েছে, তাতে অন্তর্বর্তী সরকারও জড়িত ছিল। তিনি বলেন, সরকার নিজেই স্বীকার করেছে যে ষড়যন্ত্র করে ১১ দলীয় জোটকে হারানো হয়েছে।

যুবদলের জরুরি সভায় সভাপতি-সাধারণ সম্পাদকের তর্কাতর্কি, বৈঠক পণ্ড

সদ্য ঘোষিত যুবদলের নির্বাহী কমিটিতে নিষ্ক্রিয় ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে সংবাদ প্রকাশের পর তা নিয়ে আলোচনা করতে ডাকা জরুরি সভায় সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটেছে। একপর্যায়ে বৈঠকের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠায় সভা স্থগিত করা হয়।